মাথার ব্যামো -২

টম ক্রুজ আর আমি একটা অনেক বড় দালানে আটকা পরে গেছি। চারিদিকে শত্রুরা ঘুরাফেরা করছে। ধরা পরলে গুলি করে দিবে।সাহায্য পেতে হলে নিচে নামতেই হবে। টম ক্রুজকে দেখলাম দেয়াল বেয়ে নিচে নেমে গেল।আমি পরলাম বিপদে।নিচে দেখে মনে হচ্ছিল না নামতে পারব। এমন সময় ঘুম ভাঙল। আশেপাশে দেখে বুঝতে পারছিলামনা কোথায় আছি। ভয় পাচ্ছিলাম, এমন সময় আমার বেডের সাইডে নিচে দেখতে পেলাম মহসিন চাচা ঘুমাচ্ছে। আরেকটু ঘুরে তাকাতেই দেখতে পেলাম- এক সাইডে আম্মু এবং বড় চাচি আর অন্য সাইডে আব্বু,বড় চাচা এবং মহসিন চাচা ফ্লোরিং করছে।

বিস্তারিত»