বিদায় বন্ধু ! বিদায়…

সময়টা ঠিক বিকাল নয়, আবার সন্ধ্যাও নয়,

শেষ বিকেলের রোদ প্রায় ম্রিয়মাণ

চায়ের কাপে চুমুক দিতে দিতে –

বারান্দায় বসে আবীরের রঙ দেখছি,

সন্ধ্যা নামছে ধীরলয়ে।

বিস্তর মনোনিবেশে আগামীদিনের কর্মব্যস্ততা –

একটু সাজিয়ে নেবার চেষ্টা ; হঠাৎই ছেদ পড়ল তাতে।

হ্যালো ! অপর প্রান্তে বন্ধুর উদ্বেগাক্রান্ত গলা,

কথাগুলো কেমন যেন জড়িয়ে আসছিলো।

বিস্তারিত»

আমের দেশে

mango gardenchoto shona moshjidat the boarderঅনেক দিন শহর থেকে দূরে কোথাও যাওয়া হয়না। নাগরিক জীবনের ছোট ছোট ক্লান্তি গুলো যখন বিশালতায় রূপ নিয়েছে তখন ই হঠাত্‍ করে রাজশাহী যাওয়ার একটা দাওয়াত এল। উদ্যোগটা ফেরদৌস ভাইয়ের। ফেসবুকে “ম্যাংগো অ্যটাক” নামে একটা ইভেন্ট খুলে পরিচিতদের দাওয়াত পাঠালেন। অনেক দ্বিধা দ্বন্দ আর সংশয়কে কাটিয়ে রাজশাহী যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেললাম। দ্বিধা দ্বন্দ এই অর্থে যে দক্ষিন বঙ্গের বাসিন্দা এই আমার এর আগে কখনো উত্তর বঙ্গে যাওয়া হয়নি।

বিস্তারিত»

“আবুল” ও WELL COME TO BANGLADESH

“আবুল” ও WELL COME TO BANGLADESH
[ আমার কলেজের বড় ভাই শওকত হোসেন মাসুম; যার প্রতিটি লেখার আমি মুগ্ধ পাঠক।আমার হাউজের স্নেহসিক্ত আহসান, রাজীব এদেরও নিয়মিত পদচারণা এই ব্লগে। ওদের বিভিন্ন লেখা পড়ে নিজেরও একটু লিখতে ইচ্ছা হল, বলতে পারেন সাহস করলাম।
তারই ধারাবাহিকতাই এই রম্য ভ্রমণ কাহিনী লিখেছিলাম বেশ কিছু দিন পূর্বে। জীবনের প্রথম লেখা “কে কেমন বলবে” এমন এক ভয় আর জড়তা নিয়ে ছিলাম…

বিস্তারিত»