X-Files(অতীন্দ্রিয় না ষষ্ঠইন্দ্রিয়?-১)

‘অবোধ্য জগত’টার প্রতি আমার অদম্য আগ্রহের শুরু সেই শৈশব থেকে।  গ্রাম তখন আক্ষরিক অর্থেই গণ্ডগ্রাম ছিল। একটা ছোট্ট ঘটনা আমার সদ্য কৈশোর মনে প্রচণ্ড নাড়া দিয়ে যায় ।শুরু হয় এক অজানা জগত সম্মন্ধে অন্বেষা।

মুক্তি যুদ্ধ শেষে হয়েছে মাত্র।সকলেরই মনে স্বাধীন একটা ফুরফুরে হাওয়া। গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেড়াচ্ছি নিছক শৈশবের চপলতায়।খবর এলো মা’র এক দূর সম্পর্কের বোন কে জীনে ধরেছে। আগেও এক-দু বার ধরেছিল।খবরটা পেয়েই ছুটলাম  তামশা দেখার জন্যে।

বিস্তারিত»

অন্ধপ্রেমিক

আমি এক অন্ধপ্রেমিক,
সারারাত সারাদিন, গেয়ে যাই প্রেমিকার গান
সূর্য-চাঁদ, পাহাড়-নদী,
তরুলতা প্রজাপতি
আলেয়া বা অমানিশা
কখনো আবার বিদিশার দিশা
আরো কত কত-শত উপমার সম্ভার
খুঁজে বেড়াই, তাতেই হারাই,
তাতেই আমার বসবাস।
প্রেমিকা মোর হাসে মিটিমিটি,
তাতেই আমি খাই লুটোপুটি।
আর ওদিকে দুর্বৃত্তের
পড়ে কামাতুর দৃষ্টি,
ছক কষে ধরতে ভাঙ্গতে,
এই আমারি টুটি।

বিস্তারিত»

ফেরারী ৪

পর্ব ১

পর্ব ২

পর্ব ৩

তাকসিম স্কয়ার,ইস্তানবুল,তুরস্ক।ইস্তানবুল তুরস্কের একমাত্র শহর যেটি এশিয়া ইউরোপ দুই মহাদেশেরই অংশ।তাকসিম স্কয়ার পড়েছে ইউরোপ অংশে।

আজিমি বেলকশ।জাতিতে তুর্কী।কিন্তু মা ছিলেন বাংলাদেশী।বয়স যখন ১৫ তখন বাবা মার সাথে বিচ্ছেদ হয়ে যায়,মা চলে গেলেন নিজ দেশে মেয়েকে নিয়ে যেতে দিলো না ওর বাবা।পরের বছর আরেকটা বিয়ে করলেন।সৎ মায়ের ঘরে থাকাটা হয়ে উঠলো অসহ্য।সৎ মায়ের অভিযোগে বাবাও মারধর করতেন প্রায়ই।

বিস্তারিত»

পাগলের মেঘ, পাগলের বৃষ্টি

দুপুর ৩টা ১০, খুলনা রেলওয়ে স্টেশন। সাগর দাঁড়ি এক্সপ্রেস প্ল্যাটফর্মকে নির্জন করে ছেড়ে গেল রাজশাহীর দিকে। হঠাৎই নির্জন হয়ে পড়ার একটা সৌন্দর্য্য আছে। তবে এটা খুব অদ্ভুত, আধার থেকে হঠাৎ তীব্র আলোয় বের হলে যেমন হয় আর কি। দূরে অপসৃয়মান ট্রেনের ঝিক ঝিক আর সাইরেন কে ছাপিয়ে ওভার ব্রীজ থেকে হঠাৎ প্রবল অট্টহাসি হেসে উঠে হাবা পাগলা। খুলনা স্টেশনে হাবা পাগলা যে কত বছর ধরে আছে তা বোধহয় একমাত্র বলতে পারবে “আলী রেলওয়ে টি স্টল” এর বৃদ্ধ আহমেদ আলী।

বিস্তারিত»

দেয়ালের প্রতিদিন-২

টিকটিকিটা
আড়চোখে
একবার আমাদের,
একবার পরীর মতো
ডানা ছড়ানো
মথটিকে দেখছিলো

তখন তোমার কাপের কিনারায়
ঘষটে গেছে লিপস্টিক।
ঈর্ষায় পিরিচ ও আমি
যুগপৎ ঝনঝন
কেঁপে উঠেছি, আর
ভেবে চলেছি
এলোমেলো অনামী
প্রসংগ তুলে
কাঁটাগুলোকে
আরেকটু ঠেলেঠুলে
দেয়ালঘড়িতে
কি করে
পাঁচটা বাজানো যায়

এদিকে
সন্তর্পণে জিভ ছুঁড়ে দেবার
ক্ষণ চলে গিয়ে
কাপ জুড়ে
লিপস্টিকের
লাল বিদ্রূপে
টিকটিকির
বিকেল পুড়ে যায়….

বিস্তারিত»