ছেলেটির মনে হাওয়া লেগেছে, উপদেশ –
হাওয়া-রে যখন কিনেছিস হাট হতে
ছাড়িসনা তারে তুই সস্তাতে
হাওয়া-রে তুই মন ভরে ভালবাসলে
সে তোরে ভরিয়ে দিবে সুদেআসলে …..।।
মেয়েটির মনে হাওয়া লেগেছে,উপদেশ–
হাওয়া-রে তুই লাগতে দিলি কেন-রে
জানিস তো, হাওয়া থাকে না কোন ঘরে
যদি পারিস, দরজার খিল দিস শক্ত করে
হাওয়া যেন দম বন্ধ হয়ে ভালবাসে তোরে…।।