দূরত্ব

তুমি আর আমি

এখন দুজন দুগ্রহের বাসিন্দা,

কেটে গেছে অনেক দিন, কিন্তু

কমেনি আমাদের মাঝের দূরত্ব;

তারপরও জানি

আমরা দুজন দুজনকে ভালোবাসি।

 

চলে গেছে সে ক্ষণ, যখন

তোমার ছায়াকে অনুসরণ করত আমার পদচ্ছাপ,

এখন চলে যায় দিনের পর দিন, তবুও

আমার হৃদয় পায় না তোমার কোমল স্পর্শ;

বিস্তারিত»

স্মৃতির রোমন্থন

আমি আসলে ভালো লেখক না, তাই গল্পের মান খুব ভালো হবে না সেটা আগেই বলে রাখছি। এটাকে ঠিক গল্প বলা ঠিক হবে না, আপনারা এটাকে গল্পগুচ্ছ বলতে পারেন। রবীন্দ্রনাথের ভক্তরা রাগ করবেন না এই ভেবে যে, ব্যাটা গুরুদেবের বইয়ের টাইটেল নকল করছে। হ্যাঁ, নকলই করছি, সেজন্যে আগেই ক্ষমা চাচ্ছি। :boss:

১. অর্থনীতির আব্দুস সামাদ স্যার, আমরা অপেক্ষা করে থাকতাম কখন তার ক্লাশ করব।

বিস্তারিত»

অবশেষে ফিরে এলাম…………………

শেষ পর্যন্ত এক্স ক্যাডেট হয়েই গেলাম !!!!! অনেকদিন আগে সিসিবিতে নিয়মিত থাকতাম । পরে আমাদের(বর্তমান ক্যাডেট) লেখা পোস্ট বন্ধ করে দেয়ার পরে একরকম অভিমানেই সিসিবি ছেড়ে চলে গিয়েছিলাম । এমন কি অনেক দিন খবর পর্যন্ত রাখিনি । আজ মনে হল রাগ করাটা অযৌক্তিক ছিল । এই কয়দিন সবাইকে অনেক মিস করেছি । সব ভাই আর আপুদের কাছে আজ আবার ফিরে আসতে পেরে খুব ভাল লাগলো ।

বিস্তারিত»

ক্যাডেট কলেজ ট্রাজিডিজ

ক্যাডেট কলেজ ট্রাজিডিজ(১)
আমাদের ইসলাম ধর্মের শিক্ষক ছিলেন আব্দুর রব স্যার( স্যার এর নাতি স্যার এর ছোট ছেলের থেকে বড়),খুবই দয়াশীল শিক্ষক। যত পাতা উত্তর,ঠিক তত নাম্বার। তবে ধর্ম ক্লাস ছিল খুবই বিরক্তিকর। তাই আমরা সেই সব বিরক্তিকর ক্লাসে টয়লেটে গিয়ে তাশ খেলতাম। আমি আর ইফতি Master Shifu ,আর অইদিকে মামুন Mamun Xbcc আর নাজমুল Lumzan Hasan
তেমনি এক আনন্দঘন ক্লাসে সমানে হরতন,রুইতন,ইশকাপন পিটাচ্ছি,আর মুস্তাকিম Mustakim Zanzibar মাসুদ রানা পড়ছে।

বিস্তারিত»

আমার লেখাটা একটু পড়বেন কি?

যাবার কয়েকদিন আগে, প্রিন্সিপাল বাংলোর ল্যাম্ব রোস্টের গন্ধে প্রায় ভুলেই গিয়েছিলাম যে, ২ দিন পরে কলেজ থেকে চলে যাবো। চেতনা ফিরলো যখন রানা ভাই এসে একটা হাঁক ছাড়লেন, ভাই কাপড় জমা দেন, কাপড়। হায়রে ক্যাডেট লাইফ। আমার এক ফ্রেন্ডকে প্রায়ই বলতে শুনতাম,”যৌবনের তেজ আর জোরে চাপা ছোটো বাথরুম দুইটাই ক্ষণস্থায়ী। ” সে যদিও হিন্দিতে বলতো আমি একটু অনুবাদ করে দিলাম আর কি! আরে, আর কি লিখতে গিয়ে মনে পড়লো আমাদের আর্কিমিডিস স্যারের কথা মানে ভূগোলের মকবুল স্যারের কথা।

বিস্তারিত»