অ-তে অজগর। অজগরটি আসছে তেড়ে।

একঃ

জীবনে প্রথমবার বই কিনেছিলাম ঊনিশশো নব্বইয়ের ডিসেম্বরে -বড় আপার বার্ষিক পরীক্ষা শেষে। ‘বর্ণ পরিচয়’ নামের সে বইয়ের প্রথম বাক্যটায় আঙুল রেখে বড় আপা বলতো- “বল্। অ-তে অজগর। অজগরটি আসছে তেড়ে।” আমি বড় আপার আঙুল রাখা ছবিটায় তাকাতাম- দেখতাম, বিদঘুটে একটা সাপ অ-এর দিকে ছুটে যাচ্ছে। মনে হতো, সেই বিদঘুটে অজগর অ-এর গায়ে এক্ষুণি আঘাত করবে। অ-এর জন্য আমার মন কেমন করে উঠলে বড় আপাকে বলতাম,

বিস্তারিত»

আ’মরি বাংলা ভাষা

আমরা যে হুজুগে বাঙালি তা বলার অপেক্ষা রাখে না। বাঙালির হুজুগ নিয়ে গল্প কেচ্ছারও শেষ নেই। শেষ হবেও না। সৈয়দ মুজতবা আলীর গাঁজা নিয়ে একটা মজার গল্প আছে। অনেকেই পড়েছেন হয়তো। যারা পড়েননি তাদের জন্য স্মৃতি থেকে একটু তুলে দিচ্ছি। দেশভাগের পর কোন এক নিয়মের গ্যাড়াকলে পড়ে তৎকালীন পূর্ব বঙ্গ থেকে ভারতে গাঁজা রপ্তানি বন্ধ। (সাধুসন্ন্যাসীদের আবার এই মহার্ঘ বস্তুটি না হলে চলে না। আমাদের লাল মিয়া ওরফে সুলতানের নাকি দৈনিক ৫০০ টাকার গাঁজা লাগতো।

বিস্তারিত»

আফ্রিকা থেকে…

মাসখানেকের বেশি সময় অন্তর্জালবিহীন থাকার পরে গত কিছুদিন যাবৎ আবারো এই জালে জড়িয়ে পড়ছি। এই সাময়িক বিরতিতেই অনেকখানি অনভ্যস্ততা চলে এসেছে, আগের মত সেই তাগিতও বোধ করি না অন্তর্জালে ঢুঁ মারার জন্য। এর মাঝে অনেক পরিবর্তনও এসেছে, কিছু পছন্দ হয়েছে, কিছু হয়নি। নতুন নতুন অনেক কিছুও চোখে পড়েছে। তবে সবচেয়ে ভাল লেগেছে একটা পুরোনো হয়ে যাবার ঘটনা, সিসিবির পুরোনো হয়ে যাওয়াকে। কী এক যাদুমন্ত্রে জানি সিসিবি আবারো জমে উঠেছে,

বিস্তারিত»

আশরাফ এবং আমি

১.
কখনো ভাবিনি আশরাফকে নিয়ে কিছু লিখব বা লিখতে হতে পারে। শরিফের আশরাফকে খুব মনে পড়ে লেখাটি ব্লগে দেখে আমারও লিখতে ইচ্ছা হল। আমি কদাচিৎ ব্লগ পড়লেও কখনো লিখি না। পড়াটাও খুবই অনিয়মিত। কুমিল্লার তৌহীদ আমাকে শরিফের লেখাটা পড়ে না শুনালে হয়ত পড়াও হত না। লিখা-লিখির অভ্যাসটা একদমই নেই। তবুও চেষ্টা করব।

২.   
আশরাফকে আলাদা করে চিনতে পেরেছিলাম প্রথম ক্লাস এইটে থাকতে।

বিস্তারিত»

“এ কে – ৪৭” (একে ৪৭ এর জনক কালাশনিকভ এর কাহিনী অবলম্বনে রচিত)

“এ কে – ৪৭”
(একে ৪৭ এর জনক কালাশনিকভ এর কাহিনী অবলম্বনে রচিত)

 

কালাশনিকভ –
তুমিও তো চেয়েছিলে কবি হতে-
পাতা কুড়োনো শৈশবে – যখন ঘোরলাগা পৃথিবী
কবিতার পংতির মতোই ঝিরি ঝিরি বহমান –
হতে পারতে দিগ্বিজয়ী তুমি
রবীন্দ্রনাথ, শেলী কিংবা রুমীর মতো
অক্ষরের মালায় যারা এখনো গাঁথে
আমাদের হৃদয়ে ভালবাসার অমর কাব্য-গাঁথা ।

বিস্তারিত»