২০০৫ থেকে ২০১২ ,মাঝে সাতটা বছর কেটে গেছে, আমাদের সবার জীবন টাই এখন অন্যরকম, জীবনের পালাবদলে আমরা আলাদা একেকজন অন্যরকম মানুষ হয়ে গেছি। অনেক অনেক দিন ভাবি, পলেন কে নিয়ে কিছু লিখব।কিন্তু আমরা তো সেই টিপিক্যাল বাঙ্গালি, যা ভাবি তা করে উঠতে বছর পার হয়ে যায় । বড়সড় উপলক্ষ না পেলে আমরা কোন কাজ ই করিনা। আজ ১১ ই ফেব্রুয়ারি, পলেনের আমাদের ছেড়ে চলে যাওয়ার আজ ৭ বছর।
বিস্তারিত»রকস্টার
অনেক দিন পর একটু আয়েশ করে সিনেমা দেখলাম। আসলে অনেক দিন সিনেমাই দেখা হচ্ছে না। গত দুই বছরে দুইটা সিনেমা দেখেছি একটা হলো জিন্দেগী না মিলে দোবারা আর কয়েকদিন আগে দেখলাম রকষ্টার, আর হাতের কাছে রাখসি ওই ইরানী ছবিটা যেটা এইবার অস্কার নমিনেশন পেয়েছে। কয়েকদিন ধরেই ভাবছি ‘রকষ্টার’ নিয়ে একটা রিভিউ লেখবো। কারণ অনেকেই সিনেমাটা দেখে ফেলেছে তাই সবার মতামত জানতে পারবো। সিনেমটা দেখার পর পরই কামরুল আর মামুন ভাই এর সাথে কালেরকন্ঠ অফিসে দেখা হয়েছিলো।
বিস্তারিত»আমি এবং অতসীর দাদু
(চরিত্র কাল্পনিক……ঘটনা সত্য হইলেও হইতে পারে……:D)
আজ ১৬ জানুয়ারী। গত কয়েকদিন আগ থেকেই ঠিক করে রেখেছি অতসীর সাথে দেখা করব। ওর বাপ-মা আবার খুব্বি কড়া। মেয়েকে সবসময় চোখে চোখে রাখে। গত ১ তারিখ থেকে তার কলেজ বন্ধ (উল্লেখ্য, সে ক্যাডেট কলেজে পড়ে)।সে থাকে শহরে, আর আমি গ্রামে। তার বাসায় কখনও যাওয়া হয়নি, তার বাসাও আমি চিনিনা……খালি জানি তার বাসাটা কোথায়। এতদিন তার সাথে পুরা শহর ঘুরেছি,
বিস্তারিত»ভালোবাসার নীল রুমাল
একটি সাধারণ বিরোধ অসাধারণ পরিসমাপ্তির পথে,
যার জন্যে রাস্তার মধ্যেখানে প্রণয়ের ছায়া আর বিরহের রৌদ্র মেখে
চল্লিশ কদম দূরত্বে মুখোমুখি আমরা দুই প্রতিদ্বন্দ্বী প্রেমিক;
এই প্রশান্ত- শহরে, যার একপ্রান্তে সাদা মেঘ এবং অন্যপ্রান্তে সবুজ পাখিরা উড়ে,
যদিও আমাদের কোমরের হোলস্টারে ঝুলছে কালচে-বাদামী ঘৃণা,
পিস্তল গলে রাস্তায় টপটপ পড়ছে অদ্ভূত ক্রোধ,
ওপাশে বন্ধ ঘড়ির নিচে বিরাট অক্ষরে লেখা ‘ডু অর ডাই’,
একটি নতুন গল্পের জন্ম
১
সুন্দরী তরুণীর কোলে শুয়ে এক ঘন্টাকেও এক মিনিট মনে হয়, আর গরম পানিতে আঙ্গুল ডোবালে এক মিনিটকে মনে হয় এক ঘন্টা। পুরান কথা। তবে সত্য। আমার হলো দ্বিতীয়টা।
২০ জানুয়ারি। সকাল নটা থেকে পৌনে দশ। মনে হচ্ছিল ঘড়ির কাটা বুঝি স্ট্রাইক ঘোষণা করেছে। সময়ের দেশে বুঝি ১৪৪ ধারা। অনন্ত সময়…ফুরাবে কবে? করবী ওটি’তে। সিজার।
এই প্রথম নিজেকে নতুনভাবে আবিষ্কার করলাম। ধারণা ছিলো গন্ন্ডারের চামড়ার মোড়কে মোড়া আমার হৃদয়।
লেডি অফিসার
লেডি অফিসার
———————————- ড, রমিত আজাদ
কাঁপিয়ে বসুমতি, বেগমতি, স্রোতস্বতী,
বিদ্যুৎ ঝলকে আচমকা চমকি,
ধাঁধিয়ে নয়ন চলেছে প্রমত্তা,
উন্নত শীর, তীক্ষ্ণ চাহনীর এ যেন পৃথক সত্তা।
অপরূপ সাজে শোভিত কায়া, কঠিন উর্দির দেহভার,
দৃপ্ত পদক্ষেপে বীর-বীরাঙ্গনা, নির্ভিক লেডি অফিসার।
রণবাদ্যের সুরে টগবগে ফোটে তোমার সৈনিক রক্ত,
শপথ নিয়েছ রক্ষা করবে ভায়ের জীবন সত্য।
বিস্তারিত»