বাইকে দেশভ্রমণঃ দুই হুজুগের বাসিন্দার একটি প্রডাক্তিভ পাগলামি—-(২)

অজানার শুরু…ঢাকা থেকে সিলেট

অজানা সবকিছুই অন্যরকম থ্রিল আনে আমাদের মনে। সে হোক বা লটারির ড্র, কিম্বা ক্রিকেট ম্যাচের রেজাল্ট অথবা পরীক্ষার ফলাফল। বাইকে আমার আর কাইয়ুম এর সারা দেশ ব্যাপী ১৫০০ কিলমিটার এর অভিযানেও এই থ্রিল এর মরীচিকাই নিয়ে গিয়েছিল অতদুরে। রাজশাহী থেকে ঢাকার পথ ছিল আমাদের চেনা। তাই সামনে সিলেট এর পথ ছিল আমাদের জন্য পুরপুরি ভিন্ন এবং অজেয় চ্যালেঞ্জ।

বিস্তারিত»

আমার দেখা ‘৭১ এর মুক্তি যুদ্ধ!(চার)

কোরবানীগঞ্জ-খাতুনগঞ্জ ।চট্টগ্রামের, তথা দেশের আমদানি-রফতানি ব্যবসার তৎকালীন প্রান কেন্দ্র ।’জলিল-হাকিম ম্যানসনের’ চার তলায় বাবার অফিসের একাংশ পরিষ্কার করে মহাসুখে নতুন সংসার গুছিয়েছেন মা। চারিদিকে  উর্দু-গুজরাটি-বোম্বাইয়াদের ভিড় । হাসি খুশী ভদ্র সুন্দর ব্যবহার । মূলতঃ ব্যবসায়ী সম্প্রদায়।

মজার ব্যপার হল, দেশকে ধ্রুত আবার স্বাভাবিক অবস্তায় ফিরিয়ে নিতে বদ্ধ পরিকর পাকিস্তানী ‘হুকুমত’ এইসব এলাকাকে এড়িয়ে চলছিলো । যাতে পূর্ণোদ্দমে অর্থনীতি আবার সচল হয়।

কিন্তু জেলখানার মানুষের আবার স্বাভাবিক জীবন ?

বিস্তারিত»

জরুরী B- রক্তের প্রয়োজন

আমার বড়খালার জরুরী ভিত্তিতে একটা সার্জারী করা প্রয়োজন। উনার রক্তের গ্রুপ B-, বলা বাহুল্য, খুব বিরল গ্রুপ। কেউ যদি আমাদের সাহায্যে এগিয়ে আসতে পারেন অথবা জানেন কাউকে যার রক্তের গ্রুপ B-, তবে প্লিজ নিচের নাম্বারগুলোর যেকোন একটায় ফোন দিন অথবা নিজের নাম্বার দিন।

১) ০২-৭২৯২১০২
২) ০৯১-৬২৯৭১

ইমেইল করতে পারেন এই ঠিকানায়, taufiqur.rahman এট mun.ca

কমেন্টেও যোগাযোগ করতে পারেন।

বিস্তারিত»

আমার দেখা ‘৭১ এর মুক্তি যুদ্ধ!(তিন)

‘৭১ সালের স্বাধীনতা সংগ্রামের ঘটনা এত ব্যাপক, এতো বিশাল যে চাক্ষুষ সাক্ষী প্রতিটি বাঙ্গালী নিজের অভিজ্ঞতা থেকে লিখলে দশ বিশ খণ্ডের বই হয়ে যাবে। তাই ভাবছি, শুধু সেই সব ঘটনা লিখবো, যেগুলি কিশোর মনে সবচেয়ে বেশী ছাপ ফেলছিল।

কালুরঘাট শাহ সাহেবের বাড়ীতে বেশ আছি। শহরের বাইরে, এদিকের মানুষের ভাবখানা , আমরাতো জিতেই গেছি। ওদের এখন এদেশ থেকে লেজ তূলে পালাতে যতক্ষণ বাকি! কিন্তু এর মধ্যে শুরু হলো ”

বিস্তারিত»

বাইকে দেশভ্রমণঃ দুই হুজুগের বাসিন্দার একটি প্রডাক্তিভ পাগলামি…।।

যাত্রার শুরু … রাজশাহী থেকে ঢাকা

 

একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বললাম “দোস্ত , ১৪৮৭ কিলোমিটার, আমরা শেষ করতে পারি, যথেষ্ট হয়েছে”। কাইয়ুম বাইক এর মিটার এর দিকে তাকিয়ে বলল “ওকে, শেষ করা যাক। কিন্তু যশোর তো বাদ থেকে গেলো। তাও অবশ্য অনেক হয়েছে”। একটা বড় হাই ফাইভ দিলাম। ওর ক্লান্ত চোখে এক অদ্ভুত সাফল্লের উল্লাস।

বিস্তারিত»

আমার দেখা ‘৭১ এর মুক্তি যুদ্ধ!(দুই)

আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম এক মহা বিস্ফোরণ এর দিকে। এগিয়ে আসছিলো ২৫ শে মার্চ, পশ্চিম পাকিস্তানী দের সেই মহা পরিকল্পনার রাত!

ওদের নাকি বাঙালীদের আর প্রয়োজন নাই। ওরা শুধু আমাদের ৫৫ হাজার বর্গ মাইল মাটি চায়, তাই ‘ অপারেশন সার্চ লাইট ‘ জ্বালিয়ে মেরে ফেলতে চায় আমাদের সবাইকে। মাটির সাথে গুঁড়িয়ে দিতে চায় ওরা আমাদের সকল ঘড়-বাড়ী, মসজিদ-মন্দির, স্কুল-কলেজ । এরই নাম নাকি ”

বিস্তারিত»

একটি ন্যাংটা হওয়ার গল্প ও কিছু কথা … …

১.
ঘটনার শুরু আমার ছোট বোনকে দিয়ে। হঠাৎ প্রসঙ্গক্রমে একদিন ওকে জিজ্ঞাসা করলাম, বলো তো বাংলা ভাষা কবে রাষ্ট্রভাষার মর্যাদা পায়? ওর সহজ-সরল উত্তর: ১৯৫২। আমি একটু রেগে গিয়ে বললাম, এটাও ঠিকমত জানো না! এরপর ওর সাথে আরেকটু কথা বলে বুঝলাম, বিভিন্ন রচনা-বই আর Text বই পড়ে পড়ে “জাতীয় জীবনে ভাষা আন্দোলনের ভূমিকা” – এই টাইপের রচনা লেখার জন্যে ভাষা আন্দোলন নিয়ে ওর যতটুকু জানা-শোনা তা-কে ২/৩ লাইনেই সাজিয়ে ফেলা যায়।

বিস্তারিত»

আমার দেখা ‘৭১ এর মুক্তিযুদ্ধ।(এক)

(চল্লিশ বছরের পুরনো স্মৃতি রোমন্থন করে নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা গুলি লিখতে চেষ্টা করেছি । তথ্যগত ভুল ভ্রান্তি হয়ে যেতেও পারে , তবে সঠিক ঘটনা পরম্পরা কৈশোর এর দৃষ্টিতে যা দেখেছি , সহজ ভাবে উপস্থাপন করতে চেষ্টা করেছি।)

১৯৭১ সাল। সবে তখন ক্লাস ফাইভে উঠেছি।অবাক বিস্ময়ে চারিদিকে ঘটে যাওয়া ঘটনা গুলি দেখি। কোনটা বুঝি , কোনটা বুঝিনা , কেন এমন হয় ??

বিস্তারিত»

তারেক মাসুদ এবং আমরা

জহির রায়হান, আলমগির কবীর, এবং তারেক মাসুদ আমাদের ফিল্মের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র; এদের তিনজনকেই আমরা অকালে হারিয়েছি । আবিশ্বাস্য হলেও সত্যি জহির রায়হানকে হত্যা করেছে আল-বদর/রাজাকার, তাও ১৬ই ডিসেম্বরের পরে, আর আলমগীর কবীর, এবং তারেক মাসুদ দুজনকেই হারাতে হল সড়ক দুর্ঘটনায়। তারেকের “মাটির ময়না” আমাদের প্রথম আন্তর্জাতিক মানের চলচিত্র এবং উল্লেখ্য যে, মাটির ময়নার পুরটাই আমাদের মাটির রস সিঞ্চিত। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র,

বিস্তারিত»

জ্বলন্ত প্রতিভা দাঊ দাঊ সারোয়ার

এই পোস্টের যাবতীয় কাহিনী, স্থান-কাল এবং পাএ-পাএী কাল্পনিক। তাই কোন জীবিত অথবা মৃত ব্যাক্তির সাথে কোনভাবে মিলে গেলে তা নিছক কাকতালীয়। এর জন্য লেখক কোন ভাবেই দায়ী নন। এইডা পিওর চাপা।

স্থান : ২০৭ নম্বর রুম, ভাসানী হাউস, পাবনা ক্যাডেট কলেজ
সময় : ২০০২ সাল
পাএ-পাএী : সারোয়ার, রিফাত, তানজিলুর

রিফাতঃ ওস্তাদ, কি করতাসেন?
সারোয়ারঃ একটা কবিতা লিখি।আর কইস না,

বিস্তারিত»

নির্বোধের প্রলাপ…

মানুষ হিসেবে জন্ম নেওয়ায় সব কিছু মেনে নেওয়ার সীমাহীন ক্ষমতা আমাদের। সব কিছু মেনে নিই। দুর্ঘটনাকে দুর্ঘটনাই বলি, এর পেছনে কারা দায়ী,কিভাবে দায়ী কারণ খুঁজতে যাই না।

তারপরও নির্লজ্জ কিছু লোকের নির্বোধ প্রলাপ মেনে নিতে পারি না। খুব সম্প্রতি আমাদের নৌপরিবহণ মন্ত্রী বলেছেন,দেশে প্রতিনিয়ত ঘটে যাওয়ায় সড়ক দুর্ঘটনার জন্য নাকি চালকরা দায়ী নন!!

মাননীয় মন্ত্রী, আপনার এই বুদ্ধিদীপ্ত বক্তব্যের সাথে আমি চুরান্তভাবে একমত।

বিস্তারিত»

এরপর কে? এরপর কী?

মাত্র গতকাল ক্যাডেট কলেজ ব্লগের পুনর্মিলনী থেকে ফিরে এসে খুব খুশী মনে ব্লগে ঢুকলাম,সেখান থেকে ফেসবুকে ঢোকামাত্র হতবাক হয়ে গেলাম। বোধ হয় ভুলে গিয়েছিলাম একটা বিপর্যস্ত, ন্যায়বিচারহীন,পঁচা গলা সমাজে ব্যক্তি বা সমষ্টি’র আনন্দ বা প্রাণ কোনটাই একদন্ডের জন্যও নিরাপদ নয়।
একদিকে সন্দেহ থেকে নির্বিচারে মানুষ হত্যা অপরদিকে মীরসরাইয়ের ৫০ জন স্কুল ছাত্রের বা তারেকের বা গত বছর নিহত প্রায় ৪,৫০০ মানুষের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মাত্র ৫ বছরের জেল।

বিস্তারিত»

গভীর শ্রদ্ধা: চলচ্চিত্রকার তারেক মাসুদ

কিছু মানুষ থাকেন যাদের মুক্ত চিন্তা, নিঁখুত রাজনীতি সচেতনতা এবং নির্মল টলটলে দৃষ্টিভঙ্গী ও জীবনবোধ আমার বা আমাদের মতো ছাপোষা মানুষদের জীবনকে গভীরভাবে স্পর্শ করে এবং মননকে বিশেষভাবে আলোড়িত করে। আমার কাছে তারেক মাসুদ তেমন একজন ব্যক্তিত্ব। মানুষটিকে চিনেছি ‘মাটির ময়না’ দিয়ে। এবং এরপর ‘মুক্তির গান’ দেখার মাধ্যমে। আর কিছু টেলিভিশন ইন্টারভিউ, পত্রিকার প্রবন্ধ এবং সাক্ষাৎকার ধরণের লেখার মাধ্যমে। কি নম্র ভব্য তাঁর বাচন এবং প্রকাশভঙ্গী।

বিস্তারিত»

পিচ্চির চোখে সিসিবি

অনেকদিন থেকেই ব্লগে আছি। আছি কিন্তু ব্লগ লেখি না, খালি কমেন্ট করি। ইদানিং তাও করি না। আসলে কিছুই ভাল লাগে না। কেমন যেন অদ্ভূত লাগে সবকিছু। তবে ব্লগ লেখি না তার খুবই গুরুত্বপূর্ণ কার্যকারণ আছে। লিখতে পারি না তাই লেখি না। আমার জীবনে কলেজ ম্যাগাজিন তো অনেক পরের কথা, কোনদিন মনে হয় মাসিক যে একটা পত্রিকা বের হত তাতেও মনে হয় লেখা প্রকাশ হয় নাই।

বিস্তারিত»

আহ্ হা রে তোমরা কি মিস্ করলা!!

আমার জয়েন করার খুউউউব ইচ্ছা ছিল ইফতার পার্টিতে। লাবলু কে ফোন করতে চাই ছিলাম,বা তোমাদের কাওকে। কারো নম্বর নাই। জে সি সি’র একজনকে চিনি, ফোন করলাম। বুদ্ধি দিল, ভাই ‘ইফতার পার্টি’র’ জন্য খামাখা  চট্টগ্রাম থেকে ঢাকা ৪০০০+৪০০০ টাকা খরচ করে আইবেন-যাবেন? রোজার কষ্ট , ক্ষিদার কষ্ট , প্লাস  যে দিনকাল খারাপ পরছে, ঐটা দিয়া বাপে-পুঁতের ঈদের পাঞ্জাবী হইয়া যাইবো। কথাটা মনে ধরল।
আমি আস্ লে অবশ্য তোমাদের অনেক লাভ হইত !!!

বিস্তারিত»