ভাবতে পারো? কখন যদি, দুরের আকাশ পরে,
অতি চেনা মেঘ থেকে আর বৃষ্টি নাহি পরে!
ভাবছো? যদি বর্ষা না হয়, কোথায় পাবে জল?
তোমার জন্য শিশির ফোঁটা করবে টলমল।
ভাবতে পারো? চন্দ্র যদি আলোতে দেয় ফাকি;
সৃষ্টি-লীলার খেলা দেখার কতই রবে বাকি!
ভাবছো কেন? জোনাক তবে ছড়িয়ে দিয়ে আলো
আপন দেহের মায়ার আলোয় নাশবে শত কালো।
বিস্তারিত»



