শয়তান বনাম মানুষ।

শয়তান কি এ প্রশ্নের গভীরে না যেয়ে পৃথিবীর চলমান বিপরীত মুখি ক্রিয়া বিক্রিয়াধিন দ্বন্দ্বময় শক্তিদ্বয়ের একটি, যে “আঁধার” কে প্রতিনিধিত্ব করে বলে সর্ব সম্মত বিশ্বাস, তার ক্রিয়া বা কর্ম পদ্ধতি কি, এ বিষয়ে জানার ঝোঁক বহু জনেরই আছে।আমি ও এর ব্যতিক্রম নই।

তাপের অনুপস্থিতি যেমন ‘শৈত্য’, আলোর অনুপস্থিতি ‘আঁধার’ তেমনি ভাল শক্তির দ্বন্দ্বে আমরা যে ‘মন্দ শক্তির’ হদিশ পাই, ধর্মীয় পরিভাষায় তাকেই শয়তান আখ্যায়িত করতে পারি।

বিস্তারিত»

একটু কম ভালবাসলে কি হয়?

আমি এখন নতুন করে দেখার চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে ‘ভালবাসা’। জানি, বহু কিছু লেখা হয়েছে এই বিষয় নিয়ে। এক গুগল সার্চেই দেখা যায় প্রায় হাজার কোটি লেখা তার রেকর্ডে আছে। নতুন করে কিছু বলার কি আছে?

প্রায় সব ধর্মেই শেখানো হয়ে থাকে – ভালবাসতে। ইশ্বরকে ভালবাস, বাবা-মা, ভাই-বোন, প্রতিবেশী – এদের সবাইকে ভালবাস। দেশকে ভালবাস, অন্য দেশের মানুষকেও ভালবাস। কিন্তু আমরা কি কখনো মুক্ত ভাবে চিন্তা করে দেখেছি –

বিস্তারিত»