শব্দগুলো সব উঠে আসছে, বিমর্ষ অভিমানী বাংলা ভাষা আমার। এত শ্রম দিয়ে এত যতনে লেখাটিকে সাজালাম, শব্দে বাক্যে খেলিয়ে কবিতা বানালাম, গান এনেছিলাম কণ্ঠে, অশ্রুপ্রবণ দুটো হৃদয় নিয়ে উপন্যাস লিখেছিলাম, টুসকি বানালাম, ছবিতে ছবিতে ভরিয়ে সেদিনের বেড়ানো, পিকনিক মাতালাম তবু আমার লেখা থেকে শোকার্ত সব শব্দেরা মিছিল করে কালোব্যাজ নিয়ে বেরিয়ে আসছে কেন। সামান্য লেখক আমি, যে কোন লেখায় একটি শব্দ কি মাত্রা উল্টে পাল্টে গেলে কি ভীষণ বিভ্রান্তি হতে পারে আমার থেকে বেশি কে জানে।
বিস্তারিত»এলেবেলে
রমযানের ঈদের পরের সপ্তাহে আমেরিকা আসা অব্দি দিনগুলো কেটে যাচ্ছে এলোমেলো, একেবারেই। পড়ায় আছি, কিন্তু মন নাই। আজ এই পড়ি তো কাল সেই।দেশে থাকতে একটা পেপার লিখছি আমার তিন নম্বর এমএ ডিগ্রীর লোভে, সেইটা নিয়েও সুপারভাইজারে টালবাহানা করছেঃ বেশি চালাকি করে লিখছিলাম একটা একাডেমিক জার্নালকে মাথায় রেখে যেন সুপারভাইজার আপ্রুভ করা মাত্র ছাপানোর জন্য পাঠাতে পারি, এখন খাইছি ধরা। সুপারভাইজার কয় আরেকটা থিওরেটিক্যাল ফ্রেমওয়ার্ক আমার ড্যাটা থেকে আরো কি সব নাকি ‘আবিস্কার’
বিস্তারিত»আমি আছি….
জেনো, এই আমিই..
তোমার মাঝরাতের,চোখ পালানো ছন্নছাড়া-ঘুম।
জেনো, এই আমিই..
তোমার কপোলে,নীল জোছনার নিষ্পাপ-চুম।
খুঁজে পাবে আমায়..
তোমার জানালায়, আর ওই খোলা-বারান্দায়।
খুঁজে পাবে আমায়..
চুমু-সংক্রান্ত
ঘাসে ছুঁড়ে ফেলে
দুপদাপ চলে গেছে
বলে কেমন তিরতির
কাঁপে দেখো,
তবে কি অভিমান মানে
ওই আধখাওয়া পেয়ারা?
সবুজ চিবুক ঘিরে থাকা
দাঁতের আধখানা-বৃত্ত
অসংঙ্গায়িত…
দীর্ঘ সময় ধরে শুনছি
জলপ্রপাতের অন্যরকম শব্দ
ছিমছাম পাহাড়ী সন্ধ্য্যায়
পানি পড়ার ছেড়া ছেড়া শব্দ
আমি শব্দ দিয়ে সংজ্ঞা দিতে পারি নি
জল পতনে বাতাস কাপার শব্দকে
ফুল ও নারী
আমার বাবার চোখে ১৯৭১
অস্ত্র থেকে অক্ষর(পূর্ণাংগ) মাসরুফ ভাইয়ের অসাধারণ একটি পোষ্ট। তো আমি তার পোষ্টটিতে মন্তব্য করেছিলাম। বিনিময়ে তিনি আমাকে বললেন সামনে কোন মুক্তিযোদ্ধাকে পেলেই তার অভিজ্ঞতার করার কথা। তো তার কথাতেই উদ্বুদ্ধ হয়ে আমার এই পোষ্ট। আসলে আমাকে এই লেখাটা লিখতে বেশি বেগ পেতে হয়নি, কারণ যাকে নিয়ে এই পোষ্টটি লেখা তিনি স্বয়ং আমার বাবা।
২৮/১০/২০১০ তারিখে মাসরুফ ভাইয়ের পোষ্টটি আমি পড়েছিলাম আর ২৯/১০/২০১০ তারিখে ছিল আমার জন্মদিন।
বিস্তারিত»সিসিবি ঈদ পূনর্মিলনি সংক্রান্ত পোষ্ট- জরুরী মতামত দিন
মাশফ্যু’র এই ব্লগের ভিত্তিতে আমি পরবর্তিতে এই পোষ্টে সিসিবি ঈদ পুনর্মিলনি করার একটা প্রস্তাব উত্থাপন করেছিলাম। ২৭ নভেম্বর দিনটি মোটামোটি ধার্য্য হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃক্ষ আর লজ্জার সাথে জানাচ্ছি, হঠাৎ করেই আমার ইউনিভার্সিটির ইন্সট্রাক্টার জানালেন ২৭ তারিখেই একটা বেশ বড়সড় কেইস প্রেজেন্টেশনের দিন ধার্য্য করা হয়েছে। এই বুড়ো বয়সের পড়াশুনার সাধ এখন গলায় কাঁটা হয়ে বিধছে। তাই সিসিবি গেট টুগেদারের দিন এর পরের শুক্রবার অর্থাৎ ডিসেম্বরের ৩ তারিখে পেছানোর সিদ্ধান্ত নিতে হচ্ছে।
বিস্তারিত»প্রলাপ-২
ছাইরঙা মেঘের ভেতরে মাথা গুঁজে দালানগুলো সব দাঁড়িয়ে, আত্মহননের প্ররোচনা নিয়ে কোথাও কোথাও দুয়েকটা জানলা কি বিপজ্জনকভাবে খোলা যেন বৃষ্টি এলেই টুপটাপ লাফ দেবে বিমর্ষ শহরবাসী! নীচে রাস্তায় লালবাতি-ভাবনায় জমে গেছে যানবাহনের ঢল। বিষাদের সবথেকে পলকা ভারটুকুও সরাতে না পেরে রাশভারী ক্রেনটি শেষমেশ ঘাড়কাত ক’রে দূরে বিজ্ঞাপনের হাসিমুখ দেখে খুশি হবার ভান করে…..
শেষে বৃষ্টি নেমে এলে জেগে ওঠে হাউজিং এর বিজ্ঞাপনী বনাঞ্চল,
বিস্তারিত»প্রলাপ
তোমার বাহুমূল, পিঠের দু’পাশ থেকে
রক্তের ফোঁটাগুলো
গড়িয়ে
এলোমেলোভাবে
নেমে
যেতে
যেতে
ফুলে পরিণত হয়ে গিয়ে
ভেতরে ভেতরে যদিও
উসকে দিচ্ছে যাবতীয় আগুন,
বারংবার বারংবার
তবু চিৎকার করে চলেছি
ডানা-কাটা-পরীদের আমি দু’চোখে দেখতে পারিনা……
বিস্তারিত»*
ঈদ গিফট
সকালে ফোনের শব্দে ঘুম ভাঙ্গলো । মনে পড়লো এক ফ্রেন্ডরে বলছিলাম সকালে উঠতে পারলে যাতে ডাইকা দেয়…বন্ধু কথা রাখছে । এই কথা মনে হইতেই সকালটা হটাত খুব ভালমনে হইতে লাগলো । পরে যথারীতি ছোট ভাইডারে ঘুম থেইকা ডাইকা উঠাইয়া রেডি হইতে লাগলাম । নামাজ পড়লাম নতুন এক ভেন্যুতে । একেবারে জাস্ট টাইমে নামাজ শুরু হইল । ক্যান্টনমেন্টের বাইরে এইরকম অভিজ্ঞতাও এই প্রথম । সকালের হালকা রোদে নামাজ……ছোটভাই,
বিস্তারিত»প্রবাসে দ্বিতীয় ঈদ, ঈদ মোবারক … একটি ফাউল পোস্ট
প্রথমেই বলে নেই , এটি আমার জীবনের প্রথম কোনো লেখা ।জীবনে প্রথম বারের মতো কোনো লেখা লিখছি (পরীক্ষায় রচনা ,ভাব সম্প্রসারণ এইসব বাদে .. কারণ এই গুলা সব সময় না পরে লিখতাম ) তাই সবার কাছে এই পোস্টটিকে একটি ফালতু পোস্ট হিসেবে দেখে আমার ভুল ক্রুটি ক্ষমা করে দেওয়ার জন্য আহবান জানাই ।
যখন লিখছি তখন ভোর চার টা চৌত্রিশ মিনিট ,১৭/১১/২০১০, কোভেন্ট্রি,ইংল্যান্ড ।
আমি এখনও তোকে সহ্য করতে পারিনা…
আমি তোকে প্রথমে সহ্য করতে পারতাম না কারন তুই অনেক ফিটফাট ছিলি আর আমি ছিলাম অগোছালো
আমি তোকে সহ্য করতে পারতাম না কারন তুই ছিলি অনেক প্রানবন্ত, দুস্ট কিন্তু ডিসিপ্লিন্ড আমি এখানেও ধরা
আমি তোকে সহ্য করতে পারতাম না কারন তুই কত্ত সহজে সবাইকে আপন করে নিতি কিন্তু আমি পারতামনা
আমি তোকে সহ্য করতে পারতাম না কারন তুই সব টিচারের অসম্ভব প্রিয় স্টুডেন্ট ছিলি
আমি তোকে সহ্য করতে পারতাম না কারন তুই খেলাধুলাতে অনেক বেশি ভাল ছিলি আর আমার একটু দৌড়াইলেই নিঃশাস বন্ধ হয়ে যেত
আর আমি এখনও তোকে সহ্য করতে পারিনা কেন জানিস?
বিস্তারিত»ঈদ মোবারক
অনেকদিন পর সিসিবি’তে আসলাম। ঈদের দিনে। বাংলাদেশে সবাই এখন কুরবানী নিয়ে ব্যস্ত। আর আমি সারাদিন ইউনিভার্সিটিতে ক্লাস করে এসে ক্লান্ত শরীর টেনে টেনে চারতলার বাসায় ঢুকলাম।
ঘণ্টা খানেক পর ঈদের দাওয়াতে গেলাম পাশের এক বাসায়। আজ বাংলাদেশী আর পাকিস্তানীরা ছাড়া আর সবাই ঈদের নামাজ পড়ল। বাংলাদেশীরা, আসলে বলা ভালো হানাফিরা, কাল ঈদের নামাজ পড়বে। কাল আমার ক্লাস বিকেলে। কাজেই, আমিও কাল জামাতে শামিল হবো।
বিস্তারিত»