
দমকা হাওয়ার মৃদ্যু দোলা হাস্নাহেনার ঝাড়ে
দাগ রেখে যায় রাতের
মনের ভেতর চঞ্চলিত স্বপ্ন স্পর্শ পায়
ভীষণ উদার হাতের!
সেই পুরোনো আদ্যিকালের রাজপ্রাসাদের ইট
শ্যাওলা দিয়ে ঢাকা
তার উপরে উপুর করে মেলছে আঁধার ছায়া
গন্ধরাজের শাখা!
মেঘের স্রোতের আলতো ছোঁয়ায় কাঁপছে তিরতির
মলিন রূপোর চাঁদ
তার আলোতে ঘ্রাণস্মৃতিময় বাড়ছে ধীরে ধীরে
রহস্যময় রাত!