জনৈক মুক্তিযোদ্ধা বলছি……

সিগারেট চায়ের মিশ্র চুম্বনে
যে জ্বালা চোখে জল আনে-
মাথার ভিতর ফাঁপা কোন স্বরে
ডেকে যাওয়া এক দেশের নামে,
কলমের ডগায় না বলা কথা-
কাগজের বুকে ফেরি করা, এক মিথ্যে ফেরিওয়ালা-
প্রাণের কাঁদন যে সুরে হয়ে যায় গান
এই পাতা ঝরার মৃত সেই সুরে, শুধু হতাশা-
ভাঙ্গাচোরা-পোড়া এই দেশটার তরে,
আমি হৃদয় পেতে দেই, সব ব্যথা নিয়ে নেই পাঁজরে।।

বিস্তারিত»

পূর্ণ কর হাতখানি মোর

পূর্ণ করে দাও গো আমার শূন্য দু’টি হাত

দাও করুণা- দাও মমতা-দাও গো মাগফেরাত।

পাপের বোঝা মাথায় নিয়ে  বাঁচব বল কোথায় গিয়ে

কার দুয়ারে গিয়ে বল পাতব আমার হাত?

দাও করূণা দাও মমতা দাও গো মাগফেরাত।

বিস্তারিত»

খেজুরে আলাপ – ১

বৃষ্টির রিমঝিম শব্দে সকালে ঘুম ভাঙলো। বেশ হিমহিম রোমান্টিক আবহাওয়া। ব্যাচেলর মানুষ, বিছানায় একাই ঘুমাই। কাঁথাটাকে আরেকটু জোরে আঁকড়ে ধরে পাশ ফিরলাম। মাথার মধ্যে জসীমউদ্দীনের কবিতা উঁকি দিয়ে গেল:
“আজিকে বাহিরে শুধু কলকল ঝরঝর চারিধারে
বেণুবনে বায়ু নাড়ে এলোকেশ, মন যেন চায় কারে।“

এই আবহাওয়ায় অফিসে যাওয়ার মোটেই ইচ্ছা জাগে না। যাব কি যাব না করতে করতে না যাওয়ার সিদ্ধান্তটা চূড়ান্ত করে ফেল্লাম।

বিস্তারিত»

সাময়িক পোস্ট

জিতুর বাসায় বসেই প্রিন্সিপ্যাল স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে নিছি। বুকে এখন অনেক সাহস।
যাই হোক… প্রচন্ড দৌড়ের উপরে আছি। গুছিয়ে কিছু লিখতে পারছিনা। অনেক দেরী কইরা ফালাইলেও সিসিবি’র সবার আন্দোলনের মুখে গত বছর ২৫ সেপ্টেম্বর আমার কুমার জীবনের পতন হয়। আন্দোলনের সেই ফল যে খুব একটা খারাপ হইছে তা আমি বলবোনা। যাহোক, আন্দোলনের সেই মধুমাখা ফলাফল কে আরো সুমধুর করতে প্রিন্সিপ্যাল স্যারের অনুমতি নিয়া একটা খানা পিনার আয়োজন কইরা ফালাইছি।

বিস্তারিত»

দোস্তের শুভ দিনে…

ছোটবেলা থেকে পেরেন্টস এর কাছে শুনে এসেছি ভালো ছাত্রদের হাতের লেখা ভালো হতে হয় আর ভালো হাতের লেখা তাদেরই হয় যারা ফাউন্টেন পেন দিতে লিখে।
কলেজে যাবার পর দুইটা কথাই যার সাথে মিলে গেছে সে আমার কঠিন এক দোস্ত। মাইরে বাপ টাইপের ছাত্র।ভালো ছাত্র দের উদাহরন দিতে গিয়ে বলা হয়, জীবনে সেকেন্ড হয় নাই। আমার এই দোস্ত কিন্তু একবার সেকেন্ড হইছে। এস এস সি তে।

বিস্তারিত»

কিছু ছবি আর একটি ফালতু পোস্ট

ডিস্ক্লেইমারঃ এই পোস্টটিতে পড়ার মত কিছু নাই, কেবল কয়েকটি ছবিই এটির মূল বিষয়।

তখন বিরাট গন্ডোগোল, মিশনে আসিবার পূর্বে শত সহস্র ডামাডোলে এই ব্যাগ গুছাও তো ঐ তাহারে বিমানে তোল তো এই ওজন যন্ত্রে খাড়া হইয়া নিজের শীর্ণতার পরীক্ষা করিয়া লইবার , নচেত যাইবার আগে দুরদুরান্তের কোনো মাতুল বংশীয় কংশমামাকে “মামু গেলুম” বলিয়া সমাজ রক্ষার কর্তব্য পালন করিবার তীব্র তোরজোড়। এই হট্টগোলের ভীড়েও কেবল যাহারা আসিয়া ফিরিয়াছেন তাহাদের একটি বাক্যই শান্তির সুধা লইয়া আসিতো।

বিস্তারিত»

২০ জুলাই

সময়ঃ রাত ৩:২০

আমি জানি না কোনদিনও তুমি বুঝতে পারবে কিনা এই আমাকে। আর তাই বোঝানোর চেষ্টাও এখন আর করি না। গতকাল ফারজানা স্ট্যাটাস দিয়েছে,”কেউ যদি তোমাকে প্রতিনিয়ত বলে যায় সে তোমাকে সত্যি ভালোবাসে এবং তুমি তার বিশেষ একজন তবে বুঝে নিও সে তোমাকে ভালবাসে না। কারণ যে তোমাকে সত্যি ভালোবাসে তার ভালোবাসার কথাগুলো সবসময় বলা লাগেনা, তার নিরবতাই তোমাকে বুঝিয়ে দিবে সবকিছু।”

বিস্তারিত»

চুমু

চুমু দিলাম, চুমু দিলাম
চুমু দিলাম তোমার ঠোটে..

উঠলে বুঝি একটু কেঁপে-
থরথর।

কাঁপছে কেন ওষ্ঠ তোমার!
চোখ তো খোল,

মেয়ে চোখ তো খোল,

কপোল জুড়ে লালচে আভা
সে কি ! কাঁপছো কেন !

জুড়িয়ে দিলে
আমার বুকে তোমার মাথা।

ভাবছো কেনো মিষ্টি মেয়ে ?

তাকাও দেখি

বিস্তারিত»

রিভিউ পোস্টঃ সিসিবি জন্মদিন

এত্তদিন পর সবাইকে একসাথে দেখে চোখের পানি নাকের পানি আলাদা করতে পারছি না। নেট না থাকার কল্যাণে মিষ্টি খাওয়া মিস করলাম, কিন্তু অসুস্থ প্রতিযোগিতা দেখতে গিয়ে এই রাত চারটার সময় হো হো করে হাসতে গিয়ে বহু বহু বহুউউউউ দিন পর চেয়ার থেকে পিরা গেলাম :D। মনটা খারাপ ছিল, এখন মনটা এতই ভাল হইসে যে ইচ্ছা করতেসে কয়েকটা পটকাকে ফলইন করায় সিরিয়াল ধরে আগুন জ্বালায় দেই।

বিস্তারিত»

আজ রুমকির বাবার জন্মদিন

আজকে সিসিবির জন্মদিন গেল, বলা যায় এই উপলক্ষ্যে অনেক পুরাতন পাপীদের লেখা দেখা গেল আজ। মন্তব্য, প্রতিমন্তব্য আর ফ্রিজ খুলে মিষ্টি খাওয়ার মাঝে সিসিবি বেশ কয়েকমাসের মধ্যে আজকেই সবচাইতে জমজমাট। তবে এই উতসব উতসব ভাবের মাঝে সম্ভবত সবার অলক্ষ্যেই চলে যাচ্ছে এই ব্লগের এক পুরাতন পাপীর জন্মদিন। এদিকে মাস্ফু ভাই নাকি এই শীতের রাতে চোর ডাকাতের ডিউটিতে ব্যস্ত আর রকিব মিয়া নাকি সুন্দরী বালিকাদের চা বিলানোতে ব্যস্ত কিন্তু তাই বলেতো জন্মদিনের পোস্ট থেমে থাকতে পারে না তাই আজকে রাতের এই কী-বোর্ডবাজি আমাদের ভাতিজি রুমকির বাবার জন্য 😀

তা এই রুমকির বাবার সাথে আমাদের অনেকের পরিচয় ইন দ্যা ইয়ার নাইন্টিন নাইন্টি নাইন।

বিস্তারিত»

ফলাফলঃ জন্মদিন বিষয়ক পোস্ট

সিসিবির জন্মদিনে পোস্টের বন্যা। পোস্টাচ্ছে শীতনিদ্রায় থাকা সব পুরোনো বনেদী সিসিবিয়ানগণ। ব্যস্ততা কিম্বা অভিমানে দূরে থাকা এইসব পুরোনো বন্ধুদের দেখে নিশ্চয় সিসিবি আহ্লাদিত।

সবসময় যারা পাবলিকের কাছে উন্মুক্ত থাকেন তারা নিজেদের জীবনের অনেক বড় ঘটনা চুপিচুপি সারতে পছন্দ করেন। আমাদের সিসিবির সেই একই অবস্থা। সিসিবি প্রাঙ্গনে প্রতিদিনই উৎসব হচ্ছে। নতুন মানুষের আনাগোনা। কমেন্টের ছড়াছড়ি। কাদা ছোড়াছুড়ি? কক্ষনই নয়। আমাদের একটা মানসম্মান আছে না?

বিস্তারিত»

টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম নিয়া আইতাছি

টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম নিয়া আইতাছি

বিস্তারিত»

খিচুড়ি-১

(যারা পোস্টের নাম দেখে ভাবছেন বৃষ্টির দিনে হয়ত খিচুড়ি খাবার দাওয়াত দিচ্ছি তাহলে দুঃখিত। সাপ্তাহিক বিরতিতে লেখা দেবার সুযোগ আর মনে হয় হবে না, তাই সাপ্তাহিক নামে লেখা চালানো সম্ভব হচ্ছে না, এদিকে পোস্ট দিতে গিয়ে শিরোনাম সঙ্কটে পড়েছি। আমার পোস্টগুলোতে সব টপিক যেভাবে খিচুড়ি পাকিয়ে যায়, তাতে এর থেকে ভাল আর নাম খুঁজে পেলাম না, এ নামেই সিরিজ চালু করে দিলাম। খিচুড়িতে তেল নুন ঝাল কম বেশি হলে জানাবেন,

বিস্তারিত»

সবার জন্য… বন্ধু প্যাকেজ

১.
বিজ্ঞাপনটা বোধ হয় সবারই দেখা। সোলসের বিভিন্ন সদস্যের কাছে খরব এসেছে নকীব অসুস্থ। যে যার মতো তাড়াহুড়ো করে বেড়িয়ে পড়ে তাকে দেখতে। পৌঁছে দেখে নকীব সাহেব সুস্থ, তবে অনেকদিন পুরোনো বন্ধুদের না দেখায় খানিকটা মনোকষ্টে আছেন।
ঠিক যেমনটা থ্রি ইডিয়েটস ছবিতে বন্ধু আসার খবরে প্যান্ট ছাড়াই একজনকে দৌঁড়ে যেতে দেখি বাড়ির বাহির।
এমনও হয় নাকি!!

২.
সুমন গাইলেন- বন্ধু কি খবর বল,

বিস্তারিত»

সিসিবি নটআউট ৩ (৩য় বর্ষপূর্তি – স্মৃতিচারণ)

সিসিবির জন্মদিন ৮ ডিসেম্বর,২০০৭। এই দিনটি আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। না শুধু যে ২০০৭ থেকে গুরুত্বপূর্ণ হয়েছে তা না। অনেক অনেক আগে থেকেই ডিসেম্বর মাস আসলেই ৮ তারিখের কথা আমার মনে হয়। আমার মা এর জন্মদিন ৮ ডিসেম্বর। আগে খুব ঘটা করে আম্মুর জন্মদিনের জন্য প্ল্যান করতাম। চিঠি লিখে এমনভাবে পোষ্ট করতাম যেন ৮ তারিখে গিয়ে পৌঁছায়। রাতের ৩টায় (জাপানের ৩টায় বাংলাদেশের ১২টা বাজে (আক্ষরিক অর্থে) ) এলার্ম দিয়ে উঠে আম্মুকে ফোন করতাম।

বিস্তারিত»