অক্ষমতা

আমি পাঁপড়ি ছেড়া ফুলের মত
বসন্ত আসার আগেই ঝরে যাই।
আমি শীতের শুকনো পাতার মত
ঝড় আসার পূর্বেই উড়ে যাই।
আমি মেঘের গায়ে ধূলোর মত
বৃষ্টি নামার আগেই পড়ে যাই।

বিস্তারিত»

শিরোনামহীন

Alone

দুইটি যুগ পার করেও
আজ়ো আমি সাংগুর পাড় ধরে হাটছি
গন্তব্যহীন নিরলস পথচলা
আমি দুই যুগ ঘুমাই নি
আমি পৃথিবী দেখব
আমি পৃথিবীকে চিনব…

বিস্তারিত»

ভারত রাজনীতি : বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্ক ও সাম্প্রদায়িকতা

প্রথম পর্ব

ছোট অযোধ্যা শহরে এসে রাম জন্মভূমি আন্দোলনের প্রধান সাধু নিত্যগোপাল দাসের ‘নির্মোহী আখড়া’য় ঢুকে শুনলাম তিনি উজ্জয়িনীতে কুম্ভমেলায় গেছেন। ভোট দিতেও অযোধ্যায় ফেরেননি। ফেরেননি আরো কয়েক শ সাধু-সন্ন্যাসী। বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতারা বারবার অনুরোধ জানালেও নিত্যগোপাল দাস ফেরেননি। তিনি জানিয়ে দিয়েছেন, এবার ভোট দেবেন না।

আখড়ারই একজন জানালেন, কথা বলতে হলে ফৈজাবাদ ‘নাকা হনুমান গড়ি মন্দিরে’ যেতে হবে।

বিস্তারিত»

ছারপোকা সমাচার-১

[… সেদিন আমার এক বন্ধু বলল, ”প্রতিটা ক্যাডেট ইচ্ছা করলে একেকটা আত্মজীবনী লিখে ফেলতে পারে,কাহিনী তো কম করা হয় না।” আমি বললাম, ”ক্যাডেট লিখবে আত্মজীবনী!তাইলেই হইছে,পরীক্ষার খাতাতে লিখতে গিয়েই মনে হয়, ধুর এত্ত লিখে কী হবে,মরতে তো একদিন হবেই…(কপিরাইটঃ জুনা ভাই,যদিও সবারই মনের কথা)।এমনিতেই ডজিং এর উপর বিনা সার্টিফিকেটে ডিগ্রী নেই সবাই,তার উপর ক্যাডেটদের আত্মজীবনী ক্যাডেটরাই পড়বে,আর কেউ পড়লে বউ-প্রেমিকারা পড়তে পারে!” তারপর সে বলে,

বিস্তারিত»

মন্দকাব্য (দুই বিঘা জমি)

উপেন কহিল, “বুঝেছেন রাজা , কিনে লও মোর জমি,
আমি একা একা, নাই কোনো দোকা
দুটো বিঘে জমি, প্রয়োজন নাই মানি।
ভাবি বসে বসে, ক্ষণে কেশে কেশে
যাব চলে কাশী, হব সন্যাসী।

বিস্তারিত»

ভুল করে ভুল করা

শুরু করার আগে শেষ কথাঃ আজকে বাসায় এসেছি সন্ধ্যা সাতটায়। সাতটা পনেরোতে কারেণ্ট চলে গেলো। আসলো ১১ টা পয়তাল্লিশে। আমি জানি আপনাদেরও একই অবস্থা। সুতরাং কারেন্ট থাকাকালীন সময়ে এই ভাবের লেখা পড়ে সময় নষ্ট না করে কাজের কাজ করার অনুরোধ থাকলো। আর যারা পড়তে যাচ্ছেন তাদের বলি, লেখাটার বিষয়বস্তুটাই এমন কিছু লাইন জ্ঞানদান মনে হতে পারে।

তথ্যের সাগরে ভাসছি আমরা। টেলিভিশন,

বিস্তারিত»

বার্সিলোনা vs আর্সেনাল

1
শুরু হয়ে গেল বার্সিলোনা আর আর্সেনালের চ্যাম্পিয়ন্স লীগ কোয়ার্টার ফাইনালের ২য় লেগ। প্রশ্ন একটাই আর্সেনাল কি পারবে মিরাকল ঘটাতে? চলুন দেখি…

বিস্তারিত»

অজানা যাত্রা – (ভিন্ন জানালা দিয়ে দেখা-২)

[আগের অধ্যায় : ভিন্ন জানালা দিয়ে দেখা]

কালুরঘাটের কাছের গ্রাম উত্তর মোহরার একটি দালান বাড়ীর সামনে গাড়ী আমাদেরকে পৌঁছে দিল । আমরা তখনও ঘটনা প্রবাহের আকস্মিকতায় যেন একটা ঘোরের মধ্যে আছি। এতগুলি মৃতদেহ একসাথে পড়ে থাকতে আগে কখন দেখিনি। এরা সবাই এক সময় আমার সহকর্মী ছিলেন। ক’দিন আগেও আমরা এক সাথে কাজ করেছি, গল্প করেছি। কি দোষ করেছিল তারা যে এভাবে মরতে হলো তাদের?

বিস্তারিত»

পুরনো সেই দিনের কথা

বাবা-মা নিয়ে ক্যাডেটদের আদিখ্যেতা করতে নেই। ছোটবেলা থেকে নিজে এবং আশেপাশের পরিস্থিতির জন্য আমরা শিখেছি কিভাবে কলেজে যাওয়ার মুহূর্তে ট্রেন ছেড়ে দেবার সময়ে হাত ধরে মায়ের কয়েক পা এগিয়ে আসা আর অশ্রুসজল চোখ দেখে নিজের চোখের জল কিভাবে সবার অলক্ষ্যে মুছে ফেলা। এরপর এদিক ওদিক তাকিয়ে দেখে নেওয়া কেউ দেখে ফেলল কিনা। আর তার ১০ মিনিট পরে সবার সাথে গল্প করতে শুরু করা। বাসার জন্য খারাপ লাগাটা আমরা প্রকাশ করতাম এই জেলখানাতে ঢুকতে হয় বলে কষ্ট হিসেবে ।

বিস্তারিত»

মিশরের দীনা, রানধা কামেল ও আরও কিছু গল্প

দীনার গল্প

মিশরে আমাদের গাইড ছিল দীনা। মিশরের মেয়ে। সে নিজেই জানালো তার বয়স ২৭, বিয়ে করেনি, কারণ একজন পারফেক্ট পুরুষ সে খুঁজে পায়নি। তবে এটা বুঝলাম তার পারফেক্ট পুরুষের খবর আছে। এক সেকেন্ডও কথা না বলে থাকতে পারে না। হয় আমাদের সাথে কথা বলছে, না হয় ড্রাইভারের সাথে, আর তা না হলে ফোনে।
দীনা বেশির ভাগ মিশরীয় মেয়েদের মতো হিজাব পড়ে না।

বিস্তারিত»

আমার প্রেমিকারা-৮

[কৈফিয়ত-ইদানিং বেকার সময়টা বড্ড বেশী যাচ্ছে,তাই এক মাসে চারটা পোষ্ট! তবে একঘেয়েমিতে পেয়ে বসতে ও আমার সময় বেশী লাগেনা, তার আগেই যা পারি সেরে নেই। 😀 ]

ভালবাসা মানেই কী একধরণের বিনিয়োগ? অন্ধ প্রেম মানেও তো আবেগের চরম বাসনায় প্রতিদানে ভালবাসা ফিরে পাওয়া।এও তো একধরণের স্বার্থপরতা নাকি? তাই একে মুনাফা না বলে কী আর উপায় আছে? তবে মাঝেমাঝে বিনিয়োগটা বড্ড বেশী হয়ে যায় যার আসল উঠে আসেনা অত সহজে।

বিস্তারিত»

দোয়েল বৃত্তান্ত ও পাদুকাপুরাণ

তারিক হাউসের সম্মুখের বাগিচায় একাদশ শ্রেণীর ক্যাডেটেরা তাহাদের জুতা ও মোজা শুকাইতে দিত। এই ঐতিহ্য বহুদিনের পুরনো বটে, বিধায় বাগিচার প্রায় ২০ বর্গমিটার ক্ষেত্র ক্যাডেটদের জুতার সুবাসে নির্দয় মৃত্যুভূমিতে পরিণত হইয়াছিল। তাই অত্র এলাকায় বৃক্ষকুলের শ্যামলিমা অনুপস্থিত ছিলো, একটি মাত্র অর্ধমৃত পামট্রি ছাড়া; যে কিনা বিপুল বিক্রমে বাঁচিয়া রহিয়াছিল একাদশ শ্রেণীর ক্যাডেটদের পাদুকাসুবাস এবং ইত্যকার পারলৌকিক আহবান প্রত্যক্ষ করিয়াও। কিন্তু ২০০৫ সালে ৩৭তম ব্যাচ একাদশ শ্রেণীতে পদার্পণ করিলে বৃক্ষটি ইহলোক ত্যাগ করিয়া যায়;

বিস্তারিত»

ব্লগানুবাদঃ দ্য সেলফিশ জীন – রিচার্ড ডকিন্স (২)

[নিজের কথাঃ প্রথমেই যাঁরা উৎসাহ দিচ্ছেন, তাদের জন্যে আমার অশেষ কৃতজ্ঞতা! ব্যস্ততার মাঝেও কাজটা নিয়ে থাকার প্রেরণা পাচ্ছি আপনাদের সকলের কারণে। এই পর্বটি একটু বড়ো, বেশ কিছু খাশটা উদাহরণ আছে, এবং শেষের অনুচ্ছেদে কাকতালীয়ভাবে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের নিয়ে আমার আজ রাতে হওয়া epiphany আছে। লিখতে লিখতে হুট করেই জামাত-শিবিরের চালচিত্রের একটা জেনেটিক, জেনেরিক ধারণা পেলাম। ডকিন্সকে ধন্যবাদ!]

প্রথম পর্বের পর…

আরো বিশদে যাওয়ার আগে আমাদের ধারণাগুলোকে সংজ্ঞায়িত করা দরকার।

বিস্তারিত»

প্রতিশোধ

আমি অতটা উদার নই ।
আমি বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে
শেষ করব তোমার ভালবাসা।
পা দিয়ে পিষে ফেলব
তোমার মনের প্রত্যেকটি স্বপ্ন
প্রতিটি আশা।

বিস্তারিত»

পাতালে গিয়ে হাস ধরার গপ্পো

গত ১৯ মার্চ শুক্রবার, কলেজের পোলাপাইনের সাথে ব্যাপক গুল্গুল-কিল্কিল করে রাতে বাসায় ফেরার পর থেকেই হাল্কা হাল্কা পেট ব্যাথা শুরু। শরমে বউ’রে কিছু বললাম না, বদ-হজম জাতীয় ব্যাপারে টিপ্পনী শুনতে কার ভাল লাগে। সারারাত বেশ ভালই কষ্ট হল, রাতে ঘুম একদমই হচ্ছিল না। বউয়ের কাছে ব্যাপারটা আর লুকানো গেল না। এমনিতে গ্যাস্ট্রিক জনিত সমস্যা থাকার দরুন বউ আমারে “গিয়াসের বাপ” ডাকে … সে রাতে আমার একটু সিরিয়াস অবস্থা দেখে খুব একটা রসিকতা না করে সেবা করাই মনঃস্থির করল।

বিস্তারিত»