গল্প: নারী শব্দের যৌক্তিকতা এবং আজমেরী দাওয়খানার মালিশ

পাচ টাকার জ্যোতিষী একদিন বলল জীবনের অনেক উন্নতির কথা, আর সেটা ভেবে বসে ছিল সায়মা অনেকদিন। ততদিনে তার চোখে চশমা উঠেছে, চশমার ক্ষমতা বেড়েছে সামন্তর প্রগমনে, কামিজ ছোট হতে হতে শার্ট হয়ে গেছে, ঈশ্বরের পরিত্যক্ত পৃথিবীর অবশিষ্ট সুঘ্রাণের নির্যাস জমেছে তার শরীরে, কিন্তু উন্নতির সোপান খুজে দেখে কিছুই পায় নি সে। যদিও আমরা যারা রাস্তায় বাসে টাই ঠিক করি, ঘেমে প্রধানমন্ত্রীকে গালি দেই আর জুম্মা বারে নামাজ পরার সময় আমাদের সেলফোনে দিপীকা পাড়ুকোন অভিনীত সিনেমার সুর বেজে উঠলে বেহেশতে কল্পনা করি স্বল্পবসনা দিপীকাদের,

বিস্তারিত»

তোমার জন্যে

তোমায় খুঁজি সারাটিক্ষণ
আপন মনে
গাছে ছায়ায় ঢেউয়ের দোলায়
ঘরের কোনে
যখন কোথাও একটুখানি
মিল খুঁজে পাই
আত্মহারা সুখের মাঝে

বিস্তারিত»

এলোমেলো রাজনৈতিক ছড়া – পাঁচ

[আলোচিত বিষয়ঃ স্কুলশিক্ষক, চলচ্চিত্র নায়ক, চোর]


দশটার পিরিয়ডে যাই সাড়ে দশে
গলাখানা ছাফ করি ক্ষণে কেশে কেশে।
চশমার কাঁচ দুটি সদা থাকে ঘোলা
ফ্রেমখানা পিছলায়, বসা নাকে ঢিলা।
ব্ল্যাকবোর্ডে কে বা লেখে? হয়নাতো মর্জি
চকের গুঁড়োয় আমার বাড়ে যে এলার্জি।
হাঁটাহাঁটি ডাক্তারে করেছে বারণ
পড়াই চেয়ারে বসে, সেটাই কারন।
সত্যি কথাটি শুধু জানি মনে আমি
লেখালেখি ব্ল্যাকবোর্ডে বড় আলসেমি।

বিস্তারিত»

রাতলিপি ২

কিছুদিন আগে মেইল চেক করতে গিয়ে দেখি বিভিন্ন এড্রেস থেকে একই বিষয়ের উপর মেইল এসে ইনবক্স ভরে আছে। পড়ে দেখি ঘটনা বেশ ভয়ঙ্কর, চাঁদের চারদিকে এক ডার্ক সার্কেল দেখা গিয়েছে, যা নাকি ৭৫০ বছর পর পর দেখা যায়, আর এটা হলো এসিড বৃষ্টির পূর্বাভাস। এপ্রিলের ২০ থেকে ২৮ তারিখের মধ্যে এই এসিড বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, NASA সবাইকে সতর্ক থাকতে বলেছে। একটু গুগল করতেই আসল ঘটনা জানা গেল,

বিস্তারিত»

আবার আমিঃ নতুন ছুটি নতুন কথা

এসে পড়েছি আবার! অনেক লেখা জমে আছে, পড়াও অনেক… সব্বার দোয়া চাই!

বিস্মৃতি
তেপান্তরের দূর্গ মাঝে
কঠিন কারাগার
চারপাশে তার কঠিন সাগর
নেইকো পারাপার
কোন সে পাষাণ সূখ দেবতার
বন্দিনী রাজকন্যা
সূখের মায়ায় ভিলিয়ে দেয়া
মনের আনাগোনা
মিথ্য সুখের অন্ধ মোহে
বৃথাই ছোটাছুটি
মিথ্যে হাসা, গল্প বলা
মিথ্যেই খুনসুটি
আজকে তারও পড়েনা মনে
যুগান্তেরও আগে
ভুলিয়ে দেয়া সুখের স্মৃতি
স্বপ্ন মতন লাগে
সেই কন এক রাতের স্মৃতি
বাঁধভাঙা সেই চাঁদ
ভালোবাসায় ছুঁয়েছিলো
অচেনা এক হাত
একটি দুটি কথায় কথায়
হাজার কথা বলা
মনের মাঝে জট পাকানো
দুঃখগূলো খোলা
চোখের পরে রাখতে আঁখি
পরাজয়ের গ্লানি
তবুও সেই উষ্ণ আবেগ
আপন কতোখানি!

বিস্তারিত»

ফিচলা ক্যাডেট – বি.এম.এ ভার্সন

ঘটনা – ১

ক্যাডেট কলেজের গন্ডী পেরোতে না পেরোতেই বি.এম.এ তে এসে পড়লাম সেই চিরচেনা স্টাফদের খপ্পড়ে । এখানকার স্টাফরা ছিল আবার ১০০ কাঠি বেশী সরেস। ২৪ ঘন্টায় ১৮ ঘন্টাই বোধহয় কাটত তাদের সাথে। কি কি উপায়ে, কতভাবে ক্যাডেটের শরীর থেকে সিভিল পানি বের করা যায় সেই গবেষনাতেই বোধহয় তারা সবচেয়ে বেশী মগ্ন থাকত । আর এইসব গবেষনার গিনিপিগ খুঁজে পেতে তাদের বেগ পেতে হত না।

বিস্তারিত»

“বিয়ার বয়স হইছে তোমার”—-

ঘটনাটা কত সালের ভুলে গেছি…….

কোন একটা ইনটেকের ভাইয়ারা এক্সকারসন থেকে ফিরেছেন, উনারা কে কি উল্টাপাল্টা 😛 জিনিস নিয়া আসছেন হাউসে, তা চেক করার জন্য বিনা নোটিশে একরাতে ইন্সপেকশন শুরু হলো একেবারে প্রিন্সিপাল স্যারের নেতৃত্বে,কিন্তু এইবার একেবারে হাউস খালি করে আমাদের নামিয়ে আনা হলো নিচে……..আমাদের স্টাফরা বিভিন্ন আজব আজব জিনিস খুঁজে আনতে লাগলেন……..যেমনঃ ব্যক্তিগত পোষাক, বিশেষত হাফপ্যান্ট, মাল্টিকালার মোজা, পত্রিকা, মোমবাতি ইত্যাদি

কিন্তু ফাঁসলো মাত্রই ক্লাশ এইট পড়ুয়া একজন ক্যাডেট…….তার বোধহয় জীবনে তখন দুইটা প্রেমই ছিল,

বিস্তারিত»

জীবন তবুও অম্লান – (ভিন্ন জানালা দিয়ে দেখা-৪)

[আগের আধ্যায় – ভিন্ন জানালা দিয়ে দেখা]
[আগের আধ্যায় – অজানা যাত্রা – ভিন্ন জানালা দিয়ে দেখা-২]
[আগের আধ্যায় – নববর্ষ ‘৭১ – ভিন্ন জানালা দিয়ে দেখা-৩]

প্রায় এক মাস কেটে গেল আমাদের চট্টগ্রামের প্রত্যান্ত গ্রাম চরণ দ্বীপে বসবাস। এর মধ্যে আমাদের সাথে কোন আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের যোগাযোগ হয়নি। তারা কোথায়, কে কেমন আছে তাও জানিনা।

বিস্তারিত»

রাতলিপি ১

হঠাৎ করেই রাতজাগার সুযোগ পাওয়া গেছে। মানে সূয্যি মামা ওঠার আগে উঠবো আমি জেগের জীবন থেকে নিস্তার পেয়েছি কিছুদিনের জন্য, একটু বেলা করে ঘুম থেকে ওঠা যায়। সে কারনে আমি মনের ইচ্ছা মত রাত জেগে যাচ্ছি। ভাবলাম এই সুযোগে একটু ব্লগর ব্লগর করা যাক।

রাত জাগার অভ্যাস আমার শুরু হয়েছিল যে বছর ক্যাডেট কলেজে চান্স পেলাম তখন থেকে, রেজাল্টের পরে কলেজে যাবার করার আগের সময়টাতে।

বিস্তারিত»

অভ্রের মেহদী

আমার বাসায় কম্পিউটার আসে ক্লাস ইলেভেনে। গেমস খেলে কীবোর্ড খড়ি। এরপর টুকটাক টাইপিং শেখা। ইংরেজিটা তো মুটামুটি হাতে এল মাগার বাংলা কিছুতেই বাগে আনতে পারি না। লিখতে গিয়ে ত খুঁজে পাইনা ঢ হারিয়ে গেছে দুনিয়া থেকে। ণ এর দেখা নাই। অনেক কষ্ট করে বিজয় শিখেছিলাম। এখনও কিছুটা মনে আছে সেদিনকে একটা সার্টিফিকেট টাইপ করতে গিয়ে। কিন্তু ই-কার টা চলে যায় পরে। আগে এ-কার দিতে ভুলে যাই।

বিস্তারিত»

অপরিচিতা(১ম পর্ব)

বাস রাত ১১ টায়।এখন বাজে ৯ টা।বাস ছাড়বে কলাবাগান থেকে।তার আগেই আমাদেরকে হল থেকে যেতে হবে।

আমি আরো অনেক আগে থেকেই রেডী হয়ে আছি।সুমন অবশ্য তার আগেও রেডী হয়ে বের হয়ে গেছে।আসাদ গেটে তার বউ আসবে।সেখান থেকে তাকে বাস কাউন্টারে নিয়ে আসার কথা।এতক্ষণে মনে হয় চলে এসেছে তারা।আমার নীলক্ষেত যেতে হবে তাই রেডী হয়েছি।আমার তো আর বউ নাই! একটা চিঠি কুরিয়ার করতে হবে।খুব প্রয়োজন,

বিস্তারিত»

অভ্র বিজয় লেআউট ব্যবহার করেছে এই মিথ্যাচারের বিরুদ্ধে একটি পোস্ট

অভ্র নিয়ে মোস্তফা জব্বার কথা বলেছে জন্যে আল্টিমেটলি অনেক ভাল হয়েছে। এখন মানুষজন বিজয় নামক ভয়াবহ সফটওয়ারটি’র সম্পর্কে জানতে পারবে ও সেটি থেকে দূরে থাকবে।এবং একইসাথে জানতে পারবে ইন্টারনেটে বাংলা প্রসারের পিছনে কোন সফটওয়ারটির অবদান সবচেয়ে বেশী।

আমি দুপুরে একবার এই ব্লগে এসেছিলাম, তখন ফয়েজ ভাইয়ার লেখাটি দেখে আমি টেকি/নন-টেকি সবাইকে বিষয়টি সম্পর্কে জানানোর জন্যে একটা ব্লগ লিখেছি সচলায়তনে। আপনারা পড়তে পারেন:
অভ্রকে পাইরেটেড বলার কারণ বিশ্লেষণ ও একটি দাবী

এখন এখানে আমি ওখানকারই আমার করা একটা কমেন্ট ব্যাখ্যা করব।

বিস্তারিত»

ছারপোকা সমাচার-২

ছারপোকা সমাচার-১এর পর থেকে

…ঘটিতে থাকিল নানা বিচ্ছিন্ন ঘটনা।ছারপোকা পিন্টুর জীবন অতিষ্ট করিয়া তুলিল।শুধু তারই না,সকলেরই।একদা এক হলমেট খাট পিছনের বারান্দায় লইয়া দাউ দাউ করিয়া আগুন ধরায় দিল আর তার পাশে দাঁড়াইয়া হা হা করিয়া হাসিতে লাগিল।নিন্দুকেরা রটাইল, ‘মাথা গিয়াছে!’ কিন্তু খাট আধপোড়া করিয়া সেদিন সে যে শান্তির ঘুম দিল তাহা দেখিয়া অনেকেই পরবর্তী এক সপ্তাহ ‘অগ্নিছ্যাঁকা’ দিয়া ছারপোকা তাড়াইল!কিন্তু এর কুফল পাওয়া গেল যেদিন একজন তার আধপোড়া খাট ভাঙ্গিয়া ভূপাতিত হইল!….খাট হইতে ছারপোকা হয়ত আগুন দিয়া তাড়ানো গেল,কিন্তু তাই বলিয়া কি আর টেবিল,চেয়ার,আলমারি পোড়ানো সম্ভব!…।তাই কেরোসিন অথবা মোমবাতি ক্রয় করিয়া কষ্ট করিয়া খাট পোড়ানোর তরিকা ধীরে ধীরে সবাই পরিহার করিল।।…..

বিস্তারিত»

বই: ‘The 100’ – ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যাক্তিত্বের Ranking.

এস্ট্রোফিজিসিস্ট মাইকেল এইচ হার্ট রচিত মূল The 100: The Most Influential Persons of the History বইটি ২০০৪ সালে পড়ার সুযোগ হয়েছিল। হার্ট সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যাক্তিত্বের Ranking করেছেন এই বইয়ে। পৃথিবীর ইতিহাসে ও মানুষের জীবনে যাদের প্রভাব সবচেয়ে বেশি তাদের ১০০ জন স্থান পেয়েছেন এই তালিকায়। বইটা পড়ে যতটা চমতকৃত হওয়ার তা তো হয়েছিই, একই সাথে ভেবেছি ভদ্রলোক এত কঠিন এক কাজে হাত দিতে সাহস পেলেন কি করে?

বিস্তারিত»

কৃতজ্ঞতাঃ অভ্র এবং মেহদীর কাছে

নানা কারনে ব্লগে আগের মত ঘন ঘন লিখতে পারিনা। তবে খুশির খবর হচ্ছে লেখালেখিকে লক্ষ্য বানিয়ে কর্মপদ্ধতি সাজিয়ে নিচ্ছি, যাতে মনের মত করে লিখতে পারি।

সবাই যে বয়সে কবি হয়, আমি সে বয়সে কবি ছিলাম, সবাই যে বয়সে রচনা প্রতিযোগীতা কিংবা রহস্য পত্রিকায় লেখা পাঠায়, যায় যায় দিনের বিশেষ সংখ্যায় লেখা পাঠিয়ে অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনে আমিও সেই বয়সে লিখতাম তাদের মত করে,

বিস্তারিত»