ফ্যান্টাসি ফুটবলের কল্যাণে সিংগাপুর ভ্রমণের ফ্যান্টাসি পূরণ হল। সেখান থেকে কিছু ছবি শেয়ার করছি সিসিবি মেম্বারদের সাথে 😀
বিস্তারিত»স্মৃতির বিশ্বকাপ-৩
বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই, স্মৃতিচারনের এখনো বাকি রয়েছে বেশ খানিকটা… আজ এর তৃতীয় পর্ব।
স্মৃতির বিশ্বকাপ-১
স্মৃতির বিশ্বকাপ-২
১৯৯৮(ফ্রান্স) 
১৯৯৮ এর বিশ্বকাপ ছিল সম্পূর্ন আলাদা। ক্যাডেট কলেজে প্রথম বিশ্বকাপ। যদিও বিশ্বকাপের অর্ধেক হবার আগেই ছুটি শুরু হয়ে গিয়েছিল তারপরো কলেজের খেলাগুলোর স্মৃতিই বেশি উজ্জ্বল। বিশ্বকাপের উত্তেজনা শুরু হয়ে গিয়েছিল টার্মের শুরু থেকেই,
বিস্তারিত»বিশ্বকাপের বিশাল ধরা ……
নেটে বিশ্বকাপ নিয়ে হাবিজাবি সার্চ দিতে দিতে একটা সাইটে দেখলাম বিগেস্ট আপসেটস অফ ওয়ার্ল্ড কাপ. পড়েই ভালো লেগে গেলো। তাই সবার সাথে শেয়ার করছি।
১০
আলজেরিয়া ২ বনাম জার্মানি ১ (১৯৮২)
১৯৮২ সালে বিশ্বকাপ শুরুর সময় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন জার্মানির প্রথম ম্যাচ ছিলো আলজেরিয়ার সাথে। শক্তি এবং ইতিহাস জার্মানির পক্ষে (এই ম্যাচের আগে পর্যন্ত কোনো আফ্রিকার দল কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি) থাকায় জার্মানির ম্যানেজার জুপ ডেরওয়েল দাবী করেছিলেন তার দল কোনো ঝামেলা ছাড়াই এই ম্যাচ জিতে যাবে।
বিস্তারিত»আমরা এবং আমাদের সস্তা জীবন
বেগুনবাড়ির রেশ কাটতে না কাটতেই কায়েতটুলী, ঢাকা শহরের গায়ে পড়ল আরও একটি দাগ। গতকাল রাত থেকে মৃতের সংখ্যা বাড়তে বাড়তে ১১৭ তে এসে থেমেছে। আরও বাড়তে পারে, কোন নিশ্চয়তা নেই।
এর পরেও যদি আমরা সচেতন না হই, তবে বলতেই হচ্ছে, আমরা বাঙ্গালী-বাঙ্গালীই থেকে গেলাম। টিভি চ্যানেলগুলোর খবর শুনুতে শুনতে এবং দেখতে দেখতে শিউরে উঠতে হচ্ছিল, এই জায়গাটায় আমরা বহুবার গেছি আমাদের মডেল বানানোর প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে।
বিস্তারিত»ক্যাস্ট্রল ফিফা ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন চ্যালেন্জ
ফ্যান্টাসি ফুটবলের মত প্রেডিকশন গেমেও একটা লিগ হওয়া দরকার, কি বলেন সবাই?
ফিফার ওয়েবসাইটে ফ্যান্টাসি ফুটবল লিগের জন্য রেজিস্টার করা থাকলেই চলবে, নতুন করে করার দরকার নাই।
আমাদের লিগ কোড 82255-3965
খেলার নিয়ম এইখানে http://en.castrol.predictor.fifa.com/M/rules.mc
পুরস্কারগুলো দেখে নিতে পারেন এইখানে http://www.fifa.com/games/worldcuppredictor/prizes.html
বিস্তারিত»বা
ফ্যান্টাসি ফুটবল নিয়ে ফ্যান্টাসি (প্রথম পর্ব)
এহসান ভাই আর কামরুল ভাইয়ের কল্যাণে ব্লগের সবাই এখন বোধ করি ফ্যান্টাসি ফুটবলের সাথে পরিচিত। আমরা ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে যে ফ্যান্টাসি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, ইএসপিএন স্টার স্পোর্টসের ওয়েবসাইটেও তেমনি একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এফসি ম্যানেজার নামের এই প্রতিযোগিতায় মূলত এশিয়ার দেশগুলোর ফুটবলামোদীরাই অংশগ্রহণ করে, তবে এই দেশগুলোর ইউরোপ প্রবাসীদের অংশগ্রহণও নেহায়েত কম নয়।
প্রতিযোগিতাটি চালু হওয়ার পর প্রথম কয়েক বছর দল গঠন করে ভরাডুবির পর ভেবে দেখলাম ফ্যান্টাসি ফুটবল ছেড়ে দেয়াই মনে হয় আমার জন্য ভাল হবে।
বিস্তারিত»অভিনন্দনবার্তা আর শাহী ডায়লগস ফ্রম দ্য গেরাম মোক্তারপুর-২
ঃ অভিনন্দনবার্তাঃ
…..খোমাখাতা বন্ধ করে দিয়ে সরকার আমাদের ভার্চুয়াল সামাজিকতা দমিয়ে রাখতে পারেনি। বাধা যখন দেয়া হয়,সেটা অতিক্রম করার দ্বারও উন্মোচিত হয়। যেভাবেই হোক,নিষিদ্ধ হবার পর খোমাখাতাতে ঢুকতে কেন জানি ‘ক্যাডেট কলেজের নিয়ম ভাঙ্গা’ ধরনের অনুভূতি হচ্ছে। সরকারের নামে সিসিবি-তে মাংস ভক্ষণ করলেও খোমাখাতাতে করার সাহস আমার নাই। করলে কালকের দুপুরের খাবার জেলে খেতে হতে পারে! কি যে দিনকাল পড়ল! গণতান্ত্রিক স্বৈরাচারের মধ্যে আছি!……
একখানা সুসংবাদ (সাময়িক পোষ্ট- আপডেটেড)
সম্প্রতি ২৮তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। অতিশয় আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, সিসিবির সুবিশাল মহীরূহ মাসরুফ ভাই (৯৭-০৩) কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। আমরা আশা করবো তিনি মৌখিক পরীক্ষাতেও সাফল্যের হাসি হাসবেন 😀 । অভিনন্দন রইলো আমাদের প্রিয় মাস্ফ্যুদার জন্য। :goragori: :goragori:
আমাদের অন্য যারা ২৮ তম বিসিএসে অংশ নিয়েছিলেন তাদের ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
________________________________________________________
অবশেষে মাসরুফ ভাই বিজয়ীর বেশে পদার্পণ করলেন।
বিস্তারিত»সাদা বালি আর নীল জলের দেশে
মালয়শিয়া আসার পর থেকেই চারপাশে শুধু রেদাং এর জয় গান,সবার এক কথা, রেদাং সেই রকম জায়গা, রেদাং না দেখলে জীবন বৃথা। আমিও বেশ অনেক দিন ধরে প্লান করছিলাম রেদাং এ যাবার। কিন্তু নানা সমস্যার কারনে আর যাওয়া হয়নি।তাই এবার এক লং উইকেন্ড পেয়ে রওনা দিলাম সাদা বালি আর নীল জলের দেশে । পাবলিক হলিডের কারনে কোন রির্সোট খালি নেই। বেশ কয়েক জায়গায় ফোন করে যায়গা পেলাম রেদাং বিচ রির্সোটে।
বিস্তারিত»সিসিবি-ওয়ার্ল্ড কাপ ফ্যান্টাসী
আসলে এটা দেয়ার কথা ছিল এহসান ভাইয়ের। কিন্তু তিনি খুব ব্যস্ত থাকায় আমাকেই লিখতে আদেশ করেছেন। ক্যাডেট কলেজের জুনিয়র হওয়ার এই এক সমস্যা। সিনিয়ররা একবার মুখ থেইকা কথা বাইর করলেই হইলো। অর্ডার ইজ অর্ডার। পরের জন্মে আমি তাই সিনিয়র হয়ে জন্মাইতে চাই। হে আল্লাপাক , আমার দোয়া কবুল কইরো। আমিন।

কাজের কথায় আসি।
বিশ্বকাপ শুরু হচ্ছে। আমরা সামান্য লিগের সময়ই ফ্যান্টাসী-ফুন্টাসী খেইলা ফাডাইয়া ফেলাইছি আর বিশ্বকাপের সময় ফ্যান্টাসী খেলবো না তা কি হয়!
একটি স্বপ্ন
৩য সেমিস্টার এ ওঠার পর ১টি মজার কোর্স পেলাম। Media and Politics.
ভালই যাচ্ছিল ক্লাসগুলা। কিন্তু হঠাত করেই লাগলো প্যাচ। টিউটোরিয়ালের ঘোষণা আসল। সমস্যা সেটা না, সমস্যা যা তা হলো, আমাদের এইবার হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হবে আর না হলে ১টি তথ্যচিত্র বানাতে হবে। আনন্দের সাথে আমাদের গ্রুপের সবাই সায় দিল তথ্যচিত্র বানানোর পক্ষে। বিষয় নির্বাচনেও কোনো ঝামেলা হলো না। সর্বসম্মতিক্রমে আমরা পিলখানার দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনাটা নিয়ে তথ্যচিত্র বানাবো ঠিক করলাম।
বিস্তারিত»ব্যক্তিগত বার্তা প্রেরণের মডিউলটি পরিবর্তন করা হলো
সিসিবির ব্যক্তিগত বার্তা প্রেরণের জন্য এতদিন যে মডিউলটি চালু ছিল সেটি অন্যান্য মডিউলের সাথে কিছু কিছু ক্ষেত্রে কনফ্লিক্ট করছিল। এ জন্য এটি পরিবর্তন করে নতুন একটি বার্তা প্রেরণের মডিউল চালু করা হলো। আগেরটির মত এটিতেও একই রকম সুবিধা পাওয়া যাবে। বরং এটির মাধ্যমে বার্তা প্রেরণ করা আগের চেয়ে সহজ হবে।
একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যাক।
ধরি, সিসিবি সদস্য মুহাম্মদ (৯৯ –
বিস্তারিত»অনেক দিন পরে…
অনেক দিন হয়ে গেলো ব্লগে লেখা হয়না। মাঝে অনেকে নক করেছিল, আপু লেখেন না কেনো…বলেছিলাম লিখবো কিন্তু আর পরে লেখা হয় নাই। মাঝে মাঝে অতিথি সেজে সবার লেখা পড়তাম। সময় খুব তাড়াতাড়ি যায়। গত এক বছরে অনেক অনেক চেঞ্জ হয়েছে আমার নিজের জীবনেও… প্রথম বারের মত আম্মু হলাম, আমার পুঁচকা ছেলেটাও ৬ মাসের হয়ে গেলো। আমেরিকাতে এসে এখানকার ডাক্তার হবার জন্য পড়ালেখা করছিলাম, পরীক্ষাগুলা শেষ করলাম,
বিস্তারিত»সপ্তম শ্রেণীর সাতকাহনঃপর্ব-৩>>পাঙ্গা,রগড়া,প্যাঁদানি।।।।।(১ম ভাগ)
……..গত ২৫শে মে,২০১০ আমাদের আর.সি.সি-র ৩৭-তম ইনটেক ওরফে মিলেনিয়াম ব্যাচের দশ বছর পূর্তি হয়ে গেল। সে উপলক্ষে আমরা ১৯জন বন্ধু মিলে ধানমন্ডি কে.এফ.সি-তে মিলিত হয়েছিলাম। ঢাকায় আমরা ৩৩জন থাকি,সবার সময়-সুযোগ মিলে না,তাই ব্যস্ত দিনেও এতজন একসাথে হতে পেরে খুব ভালো লেগেছিল। এক্স-ক্যাডেট মিলিত হলে যা হয় আর কি,একদম কে.এফ.সি.-তে শব্দদূষণ মাত্রা ছাড়িয়েছিল। সেই ১০ বছর আগের স্মৃতিকাতরতা,একেকজনের কাহিনী এসব রোমন্থন করতে গিয়ে বেখেয়ালী হয়ে গিয়েছিলাম সবাই!
বিস্তারিত»