প্রসঙ্গঃ সিসিবি রেডবুক পরিমার্জনা

সিসিবি’র রেডবুকটির সাথে আশা করি সদস্যদের সবারই পরিচয় আছে। সময়ের স্রোতে আমরা রেডবুকে কিছু নতুন নির্দেশনা যোগ করতে যাচ্ছি। সদস্যদের মতামত এবং অবগতির জন্য বিষয়গুলো এই পোস্টে সন্নিবেশিত হলো। পোস্টটি পড়ার পর নতুন কোন নীতি সংযোজন বা কোন নীতি সংশোধনের ব্যাপারে যে কেউ পরামর্শ দিতে পারেন। পরামর্শ যুক্তিযুক্ত এবং সময়োপযোগী হলে সেটি রেড বুকে যোগ করে দেয়া হবে।

১. বর্তমান ক্যাডেটদের জন্য সিসিবিতে লেখালেখি কিংবা অংশগ্রহণের দরজাটি বিভিন্ন সঙ্গত কারণে বন্ধ করে দেয়া হচ্ছে।

বিস্তারিত»

স্বজাত্যবোধ, জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতা

কিছুদিন ধরে মাথায় এই বিষয়গুলো নিয়ে কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছিল। ভাবলাম লিখে ফেলি। অনেক ভারী ভারী কথাবার্তা। আবার এইটাই প্রথম পোস্ট। সবাই আশা করি সেইভাবেই দেখবেন।

স্বজাত্যবোধঃ
স্বজাত্যবোধ মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলোর মধ্যেই পড়ে। শুধু মানুষ না, এটা সম্ভবত সব প্রাণীদের বেলাতেই সত্যি। যেখানে মানুষের জন্ম হয়, যে পরিবেশে সে বেড়ে ওঠে, বা যেখানে তার উল্লেখযোগ্য কিছু সময় কাটে, সেই পরিবেশের, সেই পরিবেশের মানুষদের এমনকী অন্যান্য প্রাণীদের সাথেও একটা সম্পর্ক গড়ে ওঠে।

বিস্তারিত»

আমার এবং আমাদের সন্তানের জন্য আমার শিক্ষানীতি

পড়াশুনা এবং পাঠ্যপুস্তকের প্রতি অনীহা আমার বরাবরই। অন্যান্য বাবা মায়ের মত আমার মা বাবা ও দাবী করেন যে ছেলেবেলায় আমার ব্রেইন নাকি দারুণ সার্প ছিলো। ক্লাস ফোরের পর্বশেষ পরীক্ষার আগের সন্ধ্যার ঘটনা, মা সিলেবাস হাতে নিয়ে দেখেন আমি কিছুই পারি না। খুব স্বাভাবিক ভাবেই প্রচন্ড রাগারাগি করলেন এবং এক পর্যায়ে যথারীতি আমার উদ্ধারকারী জাহাজ “হামজা” অর্থাৎ আমার বাবা এসে আমাকে মায়ের বকুনীর হাত থেকে রক্ষা করে নিয়ে গেলেন।

বিস্তারিত»

শুভ জন্মদিন কামরুল ভাই!!!

আচ্ছা,কাহিনী কি??? আজকে কামরুল ভাইয়ের জন্মদিন আর এসিস্টেন্ট জন্মদিন প্রিফেক্ট রকিব্বার কুনো খোঁজই নাই??? বুঝতে পারছি,ওরে লুঙ্গি পিরা লং আপ করাইতে হইবো 😡

ভাইজান এবং আপামনিরা,আজকে আমাদের অতি প্রিয় এবং সিসিবির অন্যতম প্রাণপুরুষ কামরুল ভাইয়ের জন্মদিন।উনার ফেসবুক প্রোফাইলে লেখা-“আমি সাপ,কুকুর আর পুলিশ ভয় পাই” :no: :((

কালকে প্রিন্সু স্যারের বাসায় উনার অনুপস্থিতিতেই বুঝতে পারছি যে বেচারা বিশ্বকাপ ফুটবল কাভার করতে গিয়ে দৌড়ের উপর আছেন।

বিস্তারিত»

রোনালদিনহো : এক ট্র্যাজিক হিরো

ফুটবল ফ্যানাটিক আহসান আকাশ ভাই থেকে শুরু করে আমাদের রম্য লেখক আছিব পর্যন্ত সবাই এখন বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। সবাই যখন বিভিন্ন ফুটবল লিজেন্ডকে নিয়ে কিছু না কিছু লিখছে তখন অনেক আশায় ছিলাম আমার প্রিয় ফুটবলারটাকে নিয়ে কেউ না কেউ লিখে ফেলবেন। কিন্তু হায় আমার আশায় গুড়ে বালি ~x( :no: শেষপর্যন্ত আমার মতো ডজার এবং শুধুই “কমেন্টানো” ব্লগারকেই মাঠে নামতে হলো 😉

ব্লগের হেডিং দেখে এতক্ষনে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন যার কথা বলছি তিনি আর কেউ নন,

বিস্তারিত»

নারী

আমি নারী, গর্বিত তাই আমি।
আমি বহুরূপী বহু বর্ণা, যেন সরলা এক ঝর্না।
আমি মায়াবী, আমি রহস্যময়ী,
আমি মঙ্গলকামিনী দ্বীপান্বিতা।

আমি নারী,
তাই হতে পারি দূর্গা, কখনো কালী।
আমি লক্ষী, আমি বধু,
হতে পারি প্রেমিকা শুধু।
কখনো অকুন্ঠিতা, উদার… ঝরে যাই বৃষ্টির মত।
পরিপূর্ন হতে জানি নিজেকে নিঃস্ব করে।

আমি ভালবাসি, ভালবাসতে শেখাই।

বিস্তারিত»

পল্লবীর মহা মিলন

টাইটেল দেখে কেউ আবার ভাববেননা যে আমি পল্লবী নামে কোন ষোড়শী কিংবা কোন অষ্টাদশীর কোন মিলনের কথা বলছি।আমি যেটা বলতে চাইছি, সেটা হলো, মহা উৎসবে আজ পল্লবীতে (প্রিন্সিপ্যাল স্যারের বাসায়) হয়ে গেল পূর্ব ঘোষিত এক মিলন মেলা। এই মিলন মেলায় যারা উপস্থিত হতে পারেননি, তাদের জ্ঞাতার্থে আমার এই পোষ্ট।

আর্জেন্টিনার ভয়ে অন্য কোন দল আজ হাজির হতে সাহস পায়নি। তাই ওয়াকওভার পেয়ে আজ আর্জেন্টিনা জয়ী হয়েছে।

বিস্তারিত»

বাস্তবতার চাওয়া…..

ক্যাডেট কলেজ ব্লগের সব্বাইকে আসসালামুআলাইকুম … আমার ব্লগের ভাই ও বোনেরা আশা রাখি সবাই ভালই আছেন। বেশ কিছুদিন ব্লগে বিচরণ করা হয় নাই। আসলে বাস্তবতার সাথে খাপ খাওয়াতে নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে ছিলাম, আশা করি কেউই শহীদ ক্যাডেট হায়দার ফ্যামিলিকে ভুলে যান নাই। প্রথম যখন ব্লগে আসি তখন সবাই অনেক মনোবল ও সাহস দিয়ে গেছেন। বাস্তবতার সাথে মিলে মিশে যেতে অনেক ধরনের মনের শক্তি যুগিয়ে বলেছেন যে কোন সমস্যাতেই পাশে ও সাথে থাকবেন।

বিস্তারিত»

লক্ষী আর স্বরস্বতী কথকতা

মাঝে মাঝে বেশ শুনতে পাওয়া যায়, অমুকের সংসারে লক্ষী আর স্বরস্বতীর অপূর্ব সহাবস্থান। কিন্তু আদতে লক্ষীর সাথে স্বরস্বতীর কিন্তু বেজায় মন কষাকষি। তারা একসাথে থাকতেই চায় না। লক্ষী যেখান থাকে সেখানে স্বরস্বতী যেতেই চায় না অথবা স্বরস্বতীর যেখানে আসন সেখানে লক্ষী ছায়া মাড়ায় না। যে পূজারী দুজনেরই একসাথে আরাধনা করে দেখা যায় অবশেষে সবই হারায়। কারণ লক্ষী -স্বরস্বতী অনেক বেয়াড়া এবং নাক উঁচু। শুধুমাত্র তাকেই পূজা না করলে সে ধরা দেয় না।

বিস্তারিত»

উদ্ভট

সারাদিন ছোটাছুটি
হাত ধরে হাঁটাহাঁটি
বসে থাকা পাশাপাশি
কখনো ঝগড়াঝাটি
অকারণে হাসাহাসি
স্বপ্নে মাতামাতি
কখনো বা হাতাহাতি

বিস্তারিত»

রোকেয়া কিবোর্ড লেআউট ও প্রোগ্রাম রিলেটেড আরো কিছু পরিকল্পনা

বিশ্বকাপের ভীড়ে এখন অন্যান্য পোস্ট কারো নজরে আসার কথা না…. যাই হোক, সেটা সমস্যা না। রোকেয়া কিবোর্ড লেআউটপ্রোগ্রাম নিয়ে বর্তমানে কি কাজ করছি সেটারই একটা ধারাবাহিক আপডেটমূলক পোস্ট এটা। প্রতি সপ্তাহে গুগল সার্চিংয়ে কোন না কোন ইমপ্রুভমেন্ট করে, কোন ফিচার যোগ করবেই এবং সেটা নিয়ে লিখেও…..গুগলব্লগ যেহেতু আমার প্রিয় ব্লগগুলির একটা তাই ওদের স্টাইলে আমিও ভাবছি একটা রেগুলার আপডেট মূলক পোস্ট লিখে ফেলি 🙂

কিবোর্ডের কাজটা খুব সহজ,

বিস্তারিত»

নস্টালজিক বিশ্বকাপ ২০০৬ আর অপ্টিমিস্টিক বিশ্বকাপ ২০১০!

২। অপ্টিমিস্টিক বিশ্বকাপ ২০১০:

……বিশ্বকাপ-জ্বরে ভুগছে গোটা বিশ্ব। এই জ্বর থার্মোমিটারে মাপা যায় না, অনুভব করতে হয়। বাঙ্গালীরাও পিছিয়ে নেই। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আমরা স্বপ্লের জাল বুনি, কিন্তু ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ খেলা আর লোডশেডিং-জর্জরিত বাংলাদেশ ডিজিটালাইজড হওয়া একই কথা। তারপরও ফুটবলই এদেশে জনপ্রিয়। বাপ-চাচারা সবাই ’৮৬-তে ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার ভক্ত, ভাই-বেরাদাররা অবশ্য রোমারিও-বাজ্জিও-বালাকদের খেলা দেখে দ্বিধাবিভক্ত। আমি প্রথম থেকেই ব্রাজিল-ভক্ত, কেননা যখন থেকে ফুটবল বুঝি,

বিস্তারিত»

বিশ্বকাপ ডায়রি- ০২

জাবুলানি বলের কীর্তি নাকি ওদের ‘কুকীর্তি’ ঠিক বোঝা গেল না। সবাই আনাড়ি পায়ে শট নিলেন, সেগুলো নানাভাবে এঁকেবেঁকে কোথা থেকে যে কোন দিকে গেল! এক বিশাল বপুর কৃষাঙ্গ মহিলা একটা বল তাঁর দিকে আসছে দেখে নর্তনকুর্দন করে লুফতে গিয়েছিলেন। পরের দৃশ্যটা মিস্টার বিনের কমেডি শো’কেও হার মানায়। বল ধরতে ছোট্ট একটা লাফ দিতে গিয়ে ফ্লাইট মিস করে সোজা বাংলায় একটা আছাড় খেলেন। হাসির সঙ্গে সঙ্গে দুঃখের ঘটনাও বটে,

বিস্তারিত»

ছোটগল্প: সৈকত-দীপা অথবা ছেলেধরাদের গল্প

গল্পের শুরু পেতে সমস্যা হয় তবে গল্প শুরু হয়ে গেলে তার চলতে কোন বাঁধা নেই। প্রতিদিনকার কাজ শেষে নীড়ে ফেরা মনুষগুলোর মতোই ইতঃস্তত চলাফেরা করতে থাকে গল্পটি। তাই গল্পটির পরিসর এলোমেলোভাবে বড় হয়ে উঠে। অথবা বলা যায় গল্পটিই নিজ গুণে আপন পরিসরকে বড় করে তোলে। গল্পটার সীমা তখন আমাদের মাঝে থেমে থাকে না বরং তা সার্বজনীন রূপ নিতে থাকে। আমাদের ছেলেধরা বিষয়ক আলোচনা সন্ধ্যার বাতাসে জমে উঠে নেশার সংশ্রবে।

বিস্তারিত»