এতো বড় সুসংবাদটা কেউ এখনো সিসিবিতে শেয়ার করলো না দেখে কষ্ট পাইলাম।
যাক, ছেলেটাকে এত পছন্দ করি যে সবাইকে জানাতে পেরে নিজেরও অনেক গর্ব হচ্ছে।
ব্যাপার কী, বুঝতে পারছে না?
আগে আজকের প্রথম আলোর এই ফিচারটা সবাই একটু পড়ে আসুন। সেখানে এমন একটা ছবি দেখবেনঃ

শার্ট ইন করা পোলাটা আমার আদরের রায়হান আবীর।
এবার এই লাইনগুলো খুঁজে বের করুন-
ইসিজি যন্ত্র: বিভাগের এমফিল গবেষক রায়হান আবির তৈরি করেছেন ইসিজি যন্ত্র।