“প্রসঙ্গ: সিসিবি” এবং আমার অভিমত

ঈদের আগাম শুভেচ্ছা।

সম্প্রতি এই পোস্ট দেখে মনে হল আমারও কিছু ফিডব্যাক দেওয়া দরকার এ ব্যাপারে (যদিও আমি খুব একটা রেগুলার লগইন করি না, এবং বিশ্বাস করতে ভালবাসবো যে, মত প্রকাশের পর লগইন/মন্তব্য/পোস্ট করার অধিকার হরণ হবেনা)।

নিঃসন্দেহে এভাবে গালিগালাজ করে মেইল করা অসভ্যতার লক্ষণ এবং এতে নিজেদের আত্মমর্যাদা বৃদ্ধি পাবার কোনো আলামত দেখা যায়না, বরং আরো ক্ষতিগ্রস্ত হয়।

বিস্তারিত»

সাহায্যের আবেদন_ডঃ আজিজুর রহমান_আমার বন্ধু রহমানের আব্বা

আমার বন্ধু রহমান…একটু ডানপিটে, একটূ দুষ্টু, পড়ার বইয়ের চাইতে অন্য অনেক কিছুতেই বেশী আগ্রহ। আর রহমানের বাপ…যদিও কৃষি বিশ্ববিদ্যালয়ের জাদরেল প্রফেসর, আমাদের কাছে তার নাম শুনলেই চন্দ্রার বেত হাতে নিয়ে রহমানকে তাড়া করে বেড়ানোর একটা কাল্পনিক ইমেজ।নিন্দুকেরা বলে যে, উনি নাকি প্যারেন্টস ডে’তে পর্যন্ত ব্যকরণ বই নিয়ে রহমানকে বসায়ে দেয়ার চেষ্টা করতেন…আর রহমান ব্যস্ত থাকতো যথারীতি ব্যকরণ বইয়ের ফাঁক দিয়ে ইতিউতি সৌন্দর্য্য অবগাহনে।

আমাদের কৈশোর,

বিস্তারিত»

শিরোনামহীন কথোপকথন – চার

– হ্যালো, মোনালির বাবা?

– হ্যাঁ, পিংকী আছো কেমন?

– ভাল। তুমি ঘুমিয়ে পড়েছিলে নাকি? গলাটা কেমন ধরা শোনাচ্ছে …

– না, মানে, ওই যে তোমার বুক শেলফটায় মিড নাইটস চিলড্রেন বইটা ছিল না? ওটা পড়তে পড়তে চোখটা বুঁজে এসেছিল।

– সবই বয়সের ছাপ। তোমাকে আগে কোনদিন দেখিনি তুমি বই পড়ার সময় ঘুমিয়ে পড়তে!

বিস্তারিত»

চিত্রপট: কেঁপে ওঠা এক মাধবীলতা

তোমার ছবিই একেঁছিলাম মনের চিত্রপটে

চাইলেও মুছতে পারবে না, ছিড়তে পারবে না,
নষ্ট করতে পারবে না পুরনো ছবিটা চিরতরে ,

কিভাবে যেন বুনো ফুল হয়ে গেলে
সবাই হামাগুড়ি দেয় তোমার বিছার শব্দে
কি আটসাট হয়ে চলে আসে তোমার কাছে!

অথচ কত লক্ষীটাই না ছিলে
যদিও তুমি দেবী হতে চেয়েছিলে ,
তবে অপদেবতা তো হলে!!

বিস্তারিত»

বাদশাকথন

সেই ছোট্টবেলায় দেখা বাদশা সিনেমাটার কথা মনে আছে? ওই যে টুইঙ্কেল আপু আর শাহরুখ ভাইয়া অভিনীত জেমস বন্ডের বলিউড-কমেডী সংস্করণ?

ওটার কথা এমুহূর্তে কি কারণে মনে পড়ল নিজেও জানিনা-মাথায় এখন দেখা দিচ্ছে অদ্ভুত এবং পরস্পর সম্পর্কহীন কথাবার্তাঃ

১) আমাদের একাডেমিক ব্লকে একটা বিশাল সাইজের গ্লোবাকৃতি ওয়ার্ল্ড ম্যাপ ছিলো, ২৯ ইনটেকের প্রতীক ভাইয়ের(হ-১৬১৫,বর্তমানে মাইক্রোসফটে কর্মরত) আঁকা।ওটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে,আফগানিস্তানের জায়গায় স্লিপ অফ পেন হিসেবে আফঘাইস্তান লেখা।ওটা দেখিয়ে ভূগোলের ম্যাম আমাকে জিজ্ঞাসা করেছিলেন কোন ভুল আছে কিনা তা বলতে।আমি ভুল নেই বলাতে আচ্ছা করে কান টেনে বলেছিলেন-“দেখছোনা গানের বদলে ঘাই লেখা?”

বিস্তারিত»

আই হেইট লাভ স্টোরিজ…

না, ঠিক মুভির রিভিউ না এটা। নাম দেখে আবার না কেউ এটাকে মুভিটার রিভিউ ভেবে বসেন, তাই শুরুতেই বলে নিলাম। আসলে ছবিটার কাহিনীটা কেন যেন আমার কাছে আনেকটা বাস্তব বলে মনে হল। আমার এক বন্ধু কয়েকদিন আগে বলছিল, লাভ ইজ আ কমপ্লিট বুলশিট। কথাটার বিপক্ষে আমি সেদিন বেশ অনেকক্ষন অনেক কিছু বলেছিলাম। আজ মুভিটা দেখার সময় কেন যেন মনে হচ্ছিল সত্যিই, লাভ ইজ আ কমপ্লিট বুলশিট।

বিস্তারিত»

শুরু হচ্ছে ইউরো ২০১২ বাছাই পর্ব

ফুটবল নিয়ে আরো একটা পোস্ট লিখে ফেললাম, সম্ভবত ২০১২ এর আগে ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে আমার লেখা শেষ পোস্ট এটা।

২০১২ তে কি? ইউরো, বিশ্বকাপের পর সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট। ব্রাজিল আর্জেন্টিনা বাদ দিলে সব জায়ান্টকেই পাওয়া যায় এখানে, আর আমার কাছে বিশ্বকাপের চেয়ে ইউরো বড় কারন এখানে যে ১৬ দল খেলে সবাই ক্লাস টিম। এশিয়া কিনবা নর্থ আমেরিকার বা অস্ট্রেলিয়া থেকে শুধু কোটা ফিল আপ করার জন্য কারো খেলা দেখা লাগে না।

বিস্তারিত»

বিয়ের বয়স :)

সুপ্রিয় সিসিবিবাসী ভাই ও বোনেরা,

পত্রের শুরুতে আমার শত-কোটি সালাম ও দোয়া রইল। পর সমাচার এই যে, সুদীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতরের বাঁকা চাঁদ যেমন আসি আসি করছে, ঠিক তেমনি আমাদের সিসিবি-র দুই অতি পরিচিত ও প্রিয় মুখে বিবাহ সংক্রান্ত সুখবরের নিমিত্তে হাসি ফুটতে যাচ্ছে।

জ্বী, ভাইসব, আপনাদের সকল অনুমান মিথ্যা প্রমাণ করে আমি এখন তাহাদের নাম ঘোষণা করিতে যাচ্ছি।

বিস্তারিত»

প্রসংগ বারবার শপ

অনেক দিন হলো এখানে লিখি না । লিখবো কি,ঠিকমতো তো ব্লগেই আসার সুযোগ পাই না । সাভারে জয়েন করার পরে আমার এই অবস্থা । এই কয়েকদিনে বেশ কয়েকটা ঘটনা ঘটলোঃ
১) এক্সিবিশনটা ভালই হইছে আলহামদুলিল্লাহ ।
২) আমি আরামের ঘাটাইল ক্যান্টনমেন্ট ছেড়ে সাভারে জয়েন করেছি এবং জয়েন করে চরম খাবি খাইতেছি ।
৩) এর মধ্যে আবার ছোট্ট একটা ঘটনাও ঘটে গেছে ।

বিস্তারিত»

খুশি খুশি পোস্ট – এসি মিলান ২০১০-১১

ইউরোপীয়ান ফুটবলের ট্রান্সফার সামার শেষ হচ্ছে আজ, ক্লাবগুলোর শেষ মুহুর্তের দৌড়াদৌড়ি দেখে বেশ মজাই লাগছে। কত প্ল্যান, শেষ বেলায় প্লেয়ার ধরার চেস্টা, না হলে হয়ত যা আছে তাই দিয়েই বছর শেষ করতে হবে।

অনেকখন ধরেই গোল ডট কমের লাইভ ট্রান্সভার নিউজ পেজ খুলে বসে আছি, দেখি না আর বড় কোন বেচাকেনা হয় কি না।

এই সামারে সব ক্লাবের প্লেয়ার কেনাবেচা দেখে আর আমার ক্লাব এসি মিলানের ঘুম দেখে মুডটাই অফ ছিল কয়দিন,

বিস্তারিত»

বগা লেক (ফটোব্লগ)

বগা লেক
আয়তন : ১৫ একর।
সমুদ্র প্বষ্ট হতে উচ্চতা : প্রায় ২৭০০ ফুট ।
উপজেলা সদর হতে দুরত্ব : প্রায় ১৫ কিলোমিটার ।

বিস্তারিত»

কোন বিষাদে মৌনি তুমি…..

কোন বিষাদে মৌনি তুমি একলা দাড়াও নদীর ধারে?
নৌকা চড়ো না,কার অপেক্ষায়?
এখন এমন ভুল প্রহরে দুঃখ ছড়াও আকাশ জুড়ে
পশ্চিমে লাল আবীর ফেলে একলা দাড়াও,একলা কেন?
কার চোখ থেকে ভীষন উদার চুলগুলোকে আগলে রাখো
ঝলমলে সাদা স্কার্ফের আড়ালে?
মৌনি তুমি কি রাত জেগেছিলে কোন ফাল্গুনে পূর্ণিমায়?
দেখেছো কখনো মেঘ ও রোদের গাঢ় অভিমানে
বিকেল হয়েছে?

বিস্তারিত»

স্বেচ্ছা মৃত্যু থেকে পালিয়ে …..

দুটো লাইন লিখব,
একটা তোমাকে নিয়ে, আর একটা-
আমাকে নিয়ে ।

তিন নম্বর লাইন টা হবে ভালোবাসা।

‘জোয়ার-ভাটা, পূর্ণিমা- অমাবশ্যা
আর কখনো মরুভূমির শঠতা !’

কুয়াশা ভেজা ঝিরঝির বাতাসে
কোমল চাঁদের আলো
আর উঠোনের পূব কোণে লেবু তলার অন্ধকারে
মিটমিট জোনাক পোঁকার মৌণ ভালোবাসা..

মাঝে মাঝে নিঃসঙ্গ বাতাসে ঝড় তুলে
দুঃস্বপ্নে আসে মৃত্যুর পরোয়ানা-

আমাকে মরতে দিও না প্রিয়তমা।

বিস্তারিত»

অরন্যের একটি দিন এবং একটি রাত্রি – ১


জুম শটে এক রাশ ধূলা জমে উঠবে ফ্রেমে।
পরের ফ্রেমেই চলে আসবে – রাস্তায় ঝাড়ু দিচ্ছে সিটি কর্পোরেশনের এর ঝাড়ুদার।
জুম আউট করে খালি রাস্তা – আইল্যান্ড ছুয়ে ক্যামেরা ডান দিকে প্যান করে একটি বাড়ির গেটের সামনে এসে স্থির হবে।
গেটের বাম পাশে শ্বেত পাথরে লেখা – বাড়ী নং ২৬৯ / রোড নং ৪।
তারপর ধীরে শর্ট অ্যাঙ্গেলে পিছনের সাদা দেয়ালে বেয়ে দোতলার জানালা।

বিস্তারিত»