আয় না সখী,
অপলক পেট পেতে দি’
ভেবে আর লাভ হবে কি।
বরফের শয্যা পাতা
জালে পড়ার দিনটি থেকে’
আমাদের রক্ত দেখে
কারুর আর
বুক কাঁপে কি
বরফের মন গলে কি!
শ ওয়াটের দেঁতোহাসির
মাছব্যাপারী হাঁকছে দ্যাখ্
হেঁ হেঁ আসুন স্যার
মাননীয় ধর্মাবতার
রূপোলী পেটের বাহার
পাবেননা এমনটি আর
বাজারের অন্যকোণে।