নক্ষত্র রাতের মতো মেয়ে
বারবার এসে ব্যাথা দিয়ে যাও আমাকে
দূরারোগ্য ব্যাধি হয়ে এসো, বাসা বাঁধো আমার রক্ত কণিকাতে
আমি মারা যেতে চাই- তোমার নির্দয় আক্রমনে
দূরে থেক না, আমার মেঘলা আকাশের রাজকন্যা
; দূর থেকে নিঃসঙ্গ বাতাস ধেয়ে আসে আমার এলোমেলো চুলে
প্রেম চাহনিতে, কোমল ত্বকে, শুষ্ক ঠোটে , উদল বুকে-
তুমি ফুল বনে বসে দোলা খাও ওই সাজানো বাগানে
ওখানে যেও না মেয়ে,
বিস্তারিত»![MPj03875520000[1]](http://www.cadetcollegeblog.com/wp-content/uploads/2010/09/MPj038755200001-214x300.jpg)

ব্লগ জিনিসটা বলা যায় এখনকার সময়ের ইন্টারনেটে বেশ জনপ্রিয় একটা সময় কাটানোর স্থান। বিশেষ করে মোটামুটি রেগুলার যারা ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাদের কাছে ব্লগ খুব বেশি অপরিচিত থাকার কথা নয়। একটা দল যারা নিজে না লিখলেও ব্লগে ব্লগে ঘুরে বেড়ান, লেখা পড়েন (আমি নিজেই অনেকদিন তাদের দলেই ছিলাম) 😉 আর আরেক দল, যারা ব্লগ লিখেন, নিজের মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তোলেন নিজের ভেতরকার সুপ্ত অনুভূতিগুলোকে।
শিরোনাম দেখে এতক্ষণে নিশ্চয়ই আইডিয়া করে নিয়েছেন পোস্টটা কীসের উপর। হ্যা বন্ধুরা, আজকের পোস্টে খুব সহজ করে এডোবি ফটোশপ দিয়ে কিভাবে মজার মজার ছবি এডিট করা যায় তার একটা অংশ দেখাবো। যারা একেবারেই নতুন তাদের জন্য একেবারে শুরু থেকেই বলছি। তাই অন্যরা যারা আগে থেকেই জানেন, প্লীজ বিরক্ত হবেন না। 🙂