একটি শোক সংবাদ

এইমাত্র খবর পেলাম আজ সকালে বরিশাল ক্যাডেট কলেজের শরীয়তউল্লাহ হাউজের ক্যাডেট ওয়াহিদ নামে এক ক্যাডেট মারা গেছে।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন) ক্লাস নাইনের এই ক্যাডেটটি সকালে পিটির পরপর অসুস্থ হয়ে পড়ে,সঙ্গেসঙ্গে কলেজ হাসপাতালে নেওয়া হয়,সেখান থেকে মেডিক্যাল কলেজে নেওয়ার পথে ক্যাডেটটি মারা যায়।
আসুন সবাই দোয়া করি যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন এবং ক্যাডেট কলেজ,তার বন্ধুরা ও তার স্বজনদের এই শোক সইবার শক্তি দেন।

বিস্তারিত»

বীথোফেনের Eroica শুনে এসে….

[সেদিন বীথোফেনের সিম্ফনি ৩ শোনার সৌভাগ্য হয়েছিলো বিশ্বখ্যাত Cleveland Orchestra-র পরিবেশনায়। পরিচালনা করছিলেন ফ্রানজ ওয়েলসার মোস্ত্‌। এই সিম্ফনিটি Eroica নামেও পরিচিত। নেপোলিয়নের বীরত্বকে উৎসর্গ করার উদ্দেশ্যে এটি রচিত হয়েছিলো, যদিও পরে আর তা করেননি বীথোফেন। তাই (H)eroica নামকরণ।অপূর্ব এই সিম্ফনিটি সম্পর্কে বিস্তারিত যে কেউ জেনে নিতে পারবেন একটু সার্চ করলেই। আপাতত শ্রবণকালীন অনুভূতির কিছু টুকরো এখানে তুলে ধরলাম, আমার মতো করেই। লিংকটিতে গিয়ে সুরটি চালিয়ে নিয়ে পাঠ করতে অনুরোধ করছি।

বিস্তারিত»

স্বপ্ন বনাম বাস্তবতা – ১

প্যাশন বনাম প্রফেশনের সুন্দর বাংলা কী হতে পারে? হাতের কাছে অভিধানটা নেই। তাই আপাতত স্বপ্ন বনাম বাস্তবতা দিয়েই শুরু করি। এটা একটা সিরিজ হতেও পারে নাও হতে পারে। নির্ভর করছে পোস্ট পরবর্তী আলোচনার উপর – যদি আদৌ তা হয়। তবে কম বেশি আমরা সবাই যেহেতু এই দ্বন্ধের আবর্তে ঘুরপাক খাচ্ছি তাই মনে হয় বিষয়টা নিয়ে সবারই কিছু না কিছু ভাবনা রয়েছে – হয়তো তা এখনও ভাসা ভাসা যা ভাষা খুঁজে বেরাচ্ছে।

বিস্তারিত»

খবরটা কি কেউ শুনেছেন?

একটা খবর শুনলাম,ব্যাপারটা গুজব কীনা বুঝতে পারছি না।সিলেট ক্যাডেট কলেজের সব ক্লাস টুয়েলভ নাকি কলেজ ছেড়ে পালিয়ে গেছে…??কাল এক ফ্রেন্ডের স্ট্যাটাসে দেখলাম,এই নিয়ে ফেসবুকে ব্যাপক তোলপাড় হচ্ছে?
খবরটা যদি সত্যি হয়ে থাকে তবে সাম্প্রতিক সময়ের খুব আলোড়ন তোলা ঘটনা হবে।কলেজে থাকতে শুনতাম এই ইনটেকের ওই ইনটেকের ভাইয়ারা সবাই কলেজ ছেড়ে পালিয়েছিল।খুব থ্রীল ফীল করতাম এসব শুনে…কিন্তু কেমন পরিস্থিতিতে কলেক ছেড়ে পালানো যায়?আসলে কী হয়েছে ওখানে?

বিস্তারিত»

৬ বছর বা ২২০৩ দিন – ১৫তম পর্ব

২০০৩ সালের ২৩শে ডিসেম্বর, কিছুদিন আগে বিজয় দিবস হয়ে গেছে কিন্তু মন থেকে সেই স্মৃতি বা চেতনা তখনো যায়নি। তাই সেদিন বসে গিয়েছিলাম কবিতা লিখতে। কবিতা লেখার কোন জ্ঞান আমার ছিল না। মন থেকে যা ভাল মনে হয়েছিল তা দিয়ে ছন্দ মেলানোর একটা চেষ্টা করেছিলাম আরকি। যাইহোক আমার কবিতার ভুলগুলোকে পাঠকরা দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো কবিতাটা ছিল এমন………………

বিস্তারিত»

রাত পোহানোর আগে

রাত মনে হয় আটটা পার হয়ে গেছে । তবে এখানে থেকে বোঝার উপায় নেই কয়টা বাজে । কারণ আশে পাশে কোন আলো নাই । চারদিকে অন্ধকার, চুপচাপ । সাড়াশব্দ নেই কোথাও । দরজাটা লাগানো । একদম নিথর একটা পরিবেশ । আমার একটু ভয় করতে থাকে । তবে কেন সে ভয় করতে থাকে তা আমি বলতে পারব না ।

অনেকক্ষণ ধরে ভাবলাম কেন আমার ভয় পাচ্ছে ?

বিস্তারিত»

স্বপ্ন

সকালে ঘুম থেকে উঠতেই টের পেলাম ব্যাপারটা । বাম হাতের জয়েন্টে সামান্য ব্যথা করছে । কেনো ? কি হলো আবার ? আল্লাহ মানুষকে একখান শরীর দিয়া ক্যান যে তার এতো প্রবলেম দিসেন –তা একমাত্র আল্লাহ নিজেই জানেন ? এতো অসুখ- বিসুখ দেওয়ার দরকার কি ছিলো ? আর তার জন্য দুনিয়ার ঔষুধ ‌, তার আবার হাজারো টাইম-টেবিল । আমার একটা বড় দূর্বলতা হলো আমি কখনো কোন একটা ঔষুধ ঠিক টাইম- টেবিল মেনে তার কোর্সটা শেষ করতে পারি না ।

বিস্তারিত»

আদর্শের রাজনীতি বনাম স্বার্থের রাজনীতি

না, আমি কোন বিশাল আলোচনা করে প্রবন্ধ লিখতে বসিনি। চলা-ফেরায় কিছু কথা মাথায় আসল, তাই লিখতে বসলাম।

তবে রাজনীতি প্রসঙ্গে যাবার আগে বিজ্ঞাপন সম্বন্ধে কিছু বলে নিই। বিজ্ঞাপন কি জিনিস তা তো আমরা সবাই জানি এবং প্রতিনিয়ত চারপাশে দেখতেও পাচ্ছি। বিজ্ঞাপনের মূল কাজ হল, নির্দিষ্ট কোন পণ্য বা ব্রান্ডকে Promote করা অর্থাৎ সেটা যেন মানুষের মধ্যে চালু হয়ে যায়। যদি বিজ্ঞাপন অনেক সুন্দরও হয় কিন্তু এই ‘চালু করে দেওয়ার’ কাজটি করতে না পারে,

বিস্তারিত»

ব্যক্তিগত রেসিপি-৩

সূর্যটা যেন দিগন্তে হেলান দিয়ে মজা দেখছে

কম্পিউটার মনিটরে তাকিয়ে থেকে থেকে চোখ ব্যথা হয়ে গেলো আজ। সিগারেটের তৃষ্ণায় ভেতরটা ছটফট ছটফট করলেও সারাটা দিন উঠবার এতটুকু উপায় ছিলোনা ।
কাল ছুটি, নিশাকে ডেকেছিলাম কয়েকটা নির্দেশ দেবো বলে।ও বেরিয়ে যেতে দেখি জানলা উজিয়ে এসে একদেয়াল সোনালী তরল রোদ টলমল করছে রেনোয়া-র After the Bath এর ওপর।

সাধে কি মনে হলো,

বিস্তারিত»

বন্ধ ঘরের অন্ধকারে আসবে আলো

বন্ধ ঘরের অন্ধকারে আসবে আলো
ওরে আমার চোখের তারা কে নিভালো?

……………

বীভৎস এ মরূর বুকে ফুটবে যে ফুল
জুঁই চামেলী হাস্নাহেনা গোলাপ বকুল
সেই ফুলের গায়ে লুটিয়ে পড়ে হাসবে আলো
ওরে আমার চোখের তারা কে নিভালো?

………………….

শুকিয়ে যাওয়া নদীর বুকে বইবে যে জল
(সেই) নদীর বুকে ঘুমিয়ে আছে সাগর অতল
(সেই) নদীর গায়ে গা মিশিয়ে ভাসবে আলো
ওরে আমার চোখের তারা কে নিভালো?

বিস্তারিত»

৬ বছর বা ২২০৩ দিন – ১৪তম পর্ব

প্রথমে গুড়িগুড়ি, পরে ঝিরিঝিরি, তারও কিছুক্ষণ পর মুষলধারে বৃষ্টি শুরু হল। বেশি দূরের নয়, গতকাল রাতের কথা বলছি। এই বৃষ্টি ছিল ক্যাডেটদের বহু আকাংখিত বিষয়ের অন্যতম একটি। কিন্ত আমরা সবাই জানি অতিবৃষ্টির কারণে বন্যাও হয়ে থাকে আমাদের দেশে বা ক্যাডেট কলেজগুলোতে। না না ভুল বলছি না আমাদের কলেজে ২০০২ সালে বেশ একটা বন্যা হয়েছিল ঘাঘট নদী উপচে পড়ে। সেই বন্যার স্মৃতিতেই আমার আজকের এই পর্ব।

বিস্তারিত»

দাজ্জালের আগমন ২

(আগের লেখায় যারা মন্তব্য করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি।আর আমার ফ্রন্ট জনিত সমস্যার কারণে কিছু বানান ভুল আসে এজন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।এই লেখায় ভুল পাওয়া যাবেনা আশাকরি।)

প্রথম লেখার পর আমার এই লেখার উদ্দেশ্য সর্ম্পকে অনেকে ভুল ধারণা করেছেন,প্রথমেই সেগুলো দূর করার চেষ্টা করছি।তবে যারা ইচ্ছা করে ঘুমাই তাদের ঘুম ভাঙানো য়ায় না।

আমি কিন্তু ইবলিসকে ফেরেশতা বলিনি বলেছি সে ছিল ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ট।আর হযরত ঈসা (আ) কে ক্রুশ বিদ্ধ করার আগেই আল্লাহতালা তাকে আসমানে তুলে নেন।মুসলমান হিসেবে আমি এটা বিশ্বাস করি তবে আমি ইতিহাসের কথ্ বলেছি।

বিস্তারিত»

আমার প্রেমিকারা-১১

আজকাল প্রেমের বাজার আর শেয়ারবাজারের অবস্থা একইরকম, দু-জায়গাতেই ক্ষুদ্রবিনিয়োগকারীদের বড্ড বেহাল দশা। কর্তৃপক্ষ ( উপরওয়ালা ) খুব একটা সুনজরে রাখেননা। যেটা ধরে রাখবেন তার বাজার দাম যেন পড়তেই থাকে। মূল্য সংবেদনশীল তথ্য না পেলে ভালো কিছু কপালে জুটবেনা। ব্যক্তিজীবনে মূল্য সংবেদনহীন আমার এক প্রেমিকা ও শেয়ার ব্যবসায় ইদানীং খুব মনোযোগ দিয়েছে। তিনি আবার এক কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তা। সেই কোম্পানী আবার কিছুদিন আগে শেয়ার মার্কেটে তালিকাভুক্ত হয়েছে।

বিস্তারিত»

৬ বছর বা ২২০৩ দিন – ১৩তম পর্ব

টুট টুট, আই পি এস এর শব্দে বুঝতে পারলাম ইলেক্ট্রিসিটি চলে গেছে। এখন কম্পিউটার অফ করে দিতে হবে অনিচ্ছা সত্তেও। জরুরী বিষয়গুলো সেভ করে সেটা করতে মিনিট পাচেক লেগে গেল। লোডশেডিং, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এই পর্বের স্মৃতিও এই লোডশেডিংকে উৎসর্গ করা।

ক্যাডেট কলেজেও লোডশেডিং হত বা এখনও নিশ্চয় হয়। কিন্তু দেশের অন্যতম ভাল প্রতিষ্ঠানগুলোর একটি হওয়ার সুবাদে ক্যাডেট কলেজগুলোতে লোডশেডিং হওয়ার ৩০ সেকেন্ডের মধ্যে জেনারেটরের মাধ্যমে ইলেক্ট্রিসিটি বরাদ্ধ করা হয়ে থাকে।

বিস্তারিত»

বেলুন ফিয়েস্তা – চলো আকাশে উড়ি

মুক্ত নীল আকাশের দিকে তাকিয়ে, কার না স্বপ্ন দেখতে ইচ্ছা করে সেখানে সাদা মেঘের মত ভেসে বেড়াতে? অন্তত আমার করে। অনেক ছোট বেলা থেকে করতো। এক সময় ভাবতাম বিমান বাহিনীতে যোগ দিয়ে এই সুযোগটা গ্রহন করবো, কিন্তু বাবা-মাকে অতটা দুঃখ দিতে মন চাইলো না – এক মাত্র ছেলে হবার কিছু অসুবিধাও আছে। চট্টগ্রামে নব্য সৃষ্ট ফ্লাইং ক্লাবে যোগ দিয়েছিলাম – এই ধারনা নিয়ে যে অন্তত পি,পি,এল লাইসেন্সটা থাকলে মাঝে মাঝে হয়তো সখ করে উড়তে পারবো।

বিস্তারিত»