ঘাস হৃদয়, সুরঞ্জনা

সুরঞ্জনাদের হৃদয় আজ ঘাস,
সুরঞ্জনারা খেলে আজ তাস।
কল ব্রীজ বা ব্রে
প্রচন্ড অনীহা ম্যারেজে।
থ্রি কার্ড বা কুরু,
হলেই না তবে খেলা শুরু।
বাজি সে তো চলবেই
নো রিস্ক, নো গেইন
লাইভ টেলিকাস্ট- কি আপত্তি?

বিস্তারিত»

ঢাকার দূর্গাপুজা ২০১০ ফটোব্লগ

ব্লগে কি ফটোব্লগ দেয়া যায়? কদিন আগে দূর্গা পুজা হয়ে গেলো, আমিও ধুমায়ে ছবি তুললাম, এখান শেয়ার না করলে কেমন হয়? আরেক ব্লগে ডে-ওয়াইস পোস্ট করছি, এখানে দেখি ছবি আরো কমায়ে এক পোস্টই শেষ করব। আমার ঘুরাঘুরি হয়েছে মুলত কলাবাগান, বনানী, ঢাকেশ্বরী মন্দির, শাখারীবাজার, তাতীবাজার, রামকৃষ্ণ মিশন, লোকনাথ বাবা আশ্রম, জগন্নাথ হল, রমনা, সিদ্ধেশ্বরী … আর কিছু বাদ গেলো নাকি?

ছবি তুলতে তুলতে একটা জিনিষ শিখলাম,

বিস্তারিত»

কলকাতার আকাশের গপ্পো…

(সিসিবির প্রতি কলকাতা নিবাসী শ্রীমান বটুকেশ্বর ঘটকের কথামালাঃ)

আজ্ঞে বাঙ্গাল মুল্লুকের মহাশয়-মহাশয়াগণ,

তা আচেন কেমন আপনারা সব্বাই?এই দুদিন আগে বংগশার্দুলদের যে খেলা দ্বেকলুম গো দাদা,এক্কেবারে দিলখোশ হয়ে গেলো।আমি ওপার বাংলার লোক হলেও আপনাদের এই আন্তর্জাল-কথিকা বিলক্ষণ খেয়াল করি,আর বাঙ্গালি হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের খেলাও আমার অতিশয় আগ্রহের বস্তু।

আমাদের মুল্লুকে অবশ্য আপনাদের মত এরকম বালকদের জন্যে সামরিক বিদ্যালয় সরাসরি নেই,তবে বেশ কিচু সৈনিক বিদ্যালয় রয়েছে।আমি নিজেও এরকম একটি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিধায় আপনাদের সাথে বেশ “জান-পয়চান”

বিস্তারিত»

skydrive: ২৫ গিগাবাইট ফ্রি অনলাইন স্টোরেজ

অনেকেই পিসির হার্ড ড্রাইভ ক্রাশ হবার ভয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলোকে অনলাইনে কোথাও সেভ করে রাখেন। এতে হঠাৎ হার্ড ডিস্ক ক্রাশ করলেও খুব একটা সমস্যায় পড়তে হয়না। তবে সমস্যা হলো অনেক অনলাইন স্টোরেজ সাইটই ফ্রিতে খুব বেশি একটা স্পেস দেয় না। আপনিও যদি এসমস্যায় পড়েন তবে Windows Live SkyDrive ব্যাবহার করে দেখতে পারেন। কারন Windows Live SkyDrive আপনাকে দিচ্ছে ফ্রি ২৫ গিগাবাইট অনলাইন স্টোরেজ সুবিধা। এছাড়া এই সাইটটির মাধ্যমে আপনি অনেক বড় সাইজের ফাইলও (গিগাবাইট রেঞ্জ সাইজের) শেয়ার দিতে পারবেন যা হয়ত মেইল এটাচমেন্ট সাইজের লিমিটেশনের জন্য আপনি পাঠাতে পারছিলেন না।

বিস্তারিত»

পোলা ত নয় সে ত আগুনের গোলা রে

দুটি কথাঃ অনেক বক্তব্যই অনেক জায়গা থেকে ধার করা।কেউ আবার মানহানির মামলা কইরেননা। বিশেষ করে লিভিং লিজেন্ড আনপ্যারালাল গুরুকে অনুসরণ করা হয়েছে।

হঠাৎ করে আলোর ঝলকানির মত বিশ্ববাসীর চোখকে ধাধিয়ে দিয়ে বাংলাদেশের প্রত্যয়ী তরুন ক্রিকেটাররা,বাংলাদেশের সোনার ছেলেরা নিউজিল্যান্ডের মত বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তিকে পর পর ৪টি আন্তর্জাতিক ম্যাচে পরাজিত করতে সমর্থ হলো।এটা বাংলাদেশের জন্যে,

বিস্তারিত»

চুনকাম তো হয়েই গেল !!!

:awesome: এইটারে কয় বাংলা ওয়াশ !!! :goragori:

মিয়াও থেকে হালুম
জিতেই এবার গেলুম!!!

মেজাজ খারাপ লাগতেছে বৃষ্টির জন্য, নাইলে হয়তো ৫-০ হতো। :grr: :grr:

[ছবিগুলো ইন্টারনেট থেকে পাওয়া, আমি কেবল কিছু এডিটিং করেছি। ব্যান কইরেন না পিলিজ লাগে :-B :-B ]

বিস্তারিত»

সাময়িক প্রতিক্রিয়া পোস্টঃআমাদের টিভি আম্পায়ারিং!

(সতর্কীকরণঃ পোস্টটি তাৎক্ষণিক ক্ষুদ্ধ প্রতিক্রিয়া থেকে লেখা এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তি আক্রমণে পরিপূর্ণ।সুশীল পাঠক নিজ দায়িত্বে পড়বেন)

বিখ্যাত ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফত ওরফে আমাদের শরাফত ভাই আমাদের নানাভাবে বিনোদন দিলেও ওনার একটা উক্তি মোটামুটি ক্লাসিকের পর্যায়ে ফেলা চলে-“কেনো জানি আম্পায়াররা বাংলাদেশের সাথে ভাল খেলেননা”।

শ্রীলঙ্কান দাঁতাল গন্ডার অশোকা ডি সিলভার কথা বাদই দিলাম,জোকার বিলি বাওডেন থেকে শুরু করে এমনকী স্টিভ বাকনরের মত আম্পায়াররাও হর-হামেশাই বাংলাদেশের বিপক্ষে এমন সব বিতর্কিত সিদ্ধান্ত দেন যে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করে।গত ইংল্যান্ড সিরিজে আম্পায়ারিং(ক্রিস টাকার এবং আরো এক আম্পায়ার-নাম ভুলে গেছি) সম্পর্কে তো ক্রিকইনফোতে সরাসরি এক দর্শক মন্তব্য করেছিল- “এই দুই আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তগুলো না হলে টেস্ট সিরিজের ফলাফল বাংলাদেশের পক্ষেও যেতে পারত।”

বিস্তারিত»

তোমার কাছে পাওনা আমার

আমাকে দাও কাউকে যে রঙ দাওনি আজো
পাখির পালক,নরম তুলি চাই না আমি
বৃষ্টিজলে ভেজানো হাত,হাতের আদর
অন্ধকারে গন্ধরাজের মাতাল সুবাস
চাইনা কিছুই,
সম্প্রদানে সব দিয়ে দাও যাকে খুশি
মেঘলা দিনে রবীন্দ্রনাথ,চাঁদনি রাতে গান শোনানো
থুতনিতে ঘাম বিন্দু ফোটা কৃষ্ণচূড়া লাল ভেজানো
তালপাখাটায় বাতাস পাবে যে কোন কেউ
আপত্তি নেই
আমার কেবল ছোট্ট দাবি
মধ্যরাতের রংধনুটা কেবল আমার
ইচ্ছেমতো ভেঙ্গেচুরে রঙ মেশাবো তোমার হাতে
আচলে মেঘ ধূসর,কালো,ফরসা,হলুদ স্বচ্ছ নীলের
গোপন তিলের সবখানি প্রেম একলা আমার
আমাকে দাও,আমাকে দাও যেটুক আমার পাওনা ছিল।

বিস্তারিত»

শ্রমিক

কায়া তার পুঁজি।

বিশ্রামের সময়ের
অভাব নেই খুব একটা,
তাও যেন
ক্লান্তি মনের, ছড়িয়ে পরেছে
মাংসের প্রতিটা পরতে পরতে।

সুখ কিংবা অ-সুখ নিয়ে
ভাববার বিলাসী মন
সেই কবেই বিদায় নিয়েছে,
বহু চেষ্টাতেও
মনে করতে পারে না সে।
জীবনের চাইতেও
পেটের আগুনে বড্ড জ্বালা।
তাই যতদিন আছে
এই গতরখানা
সচল আর মসৃণ
অকেজো করে রাখার দরকার কি?

বিস্তারিত»

আপেক্ষিক আমি

একাকী বসেও নি:সঙ্গতা ফেলে গেছে আমায়
তাকিয়ে রই ক্ষণিকের আলোকহীন সময়ে
শুধুই দীর্ঘশ্বাস আর মন ভোলানো হাসি
কতদিনই বা এভাবে পথ চলা যায়

সহজেই নিজের সাথে লুকোচুরি খেলি এখন
সময়ের যে বড় দাম ভুলে গেছি সেই কবে
নিজেকে যা বোঝাই তার অনেকটাই কাল্পনিক
মিথ্যা আশ্বাস আর সান্ত্বনায় ঠাসা

নিজের কাছে আমি বড় অসহায় কেমন শূন্য
আমার অবুঝ মিথ্যা বোধ ভেতরে কাঁটার মত ঠেকে
ভাবি নিজেকে বড্ড প্রতারক,

বিস্তারিত»

৬ বছর বা ২০০৩ দিন – ১৬তম পর্ব

তিন টান পাস, যারা ক্যাডেট কলেজে স্মোকার ছিল তারা এই সূত্র সম্পর্কে ওয়াকিফহাল। কারণ সীমিততার কারণে আমরা স্মোকাররা একটা সিগারেট ৩-৪ জন ভাগ করে খেতাম(“পান করতাম”)। সিগারেট নিয়ে সবারই অনেক স্মৃতি আছে। আমার মনে যে স্মৃ্তি সবচেয়ে বেশি দাগ কেটে রেখেছে এই পর্বের বিষয়বস্তু সে স্মৃতি।

২০০৩ সালের ৬ই ফেব্রুয়ারী, আমাদের কলেজ পিকনিকের স্পট ঠিক করা হয়েছিল ভিন্নজগত। প্রত্যেক ক্লাসের জন্য আলাদা বাসের ব্যবস্থা করা হয়েছিল।

বিস্তারিত»

ফিরে পাওয়া দিনে সেই বাংলাদেশ সেই গ্যালারী!!!!

সেই বাংলাদেশ সেই গ্যালারীর আমেজ ক্যডেট কলেজ থেকে বের হওয়া পরবর্তী স্বাধীনতা!!!! ফিরে পাইনি। কিন্ত অনুভুতি টা সেদিনের মতই।।।
আজ দীর্ঘ এক বছর পর মনে হচ্ছে অনেক বড় একটা অর্জন হয়েছে। এক বছর আগে এই সময় বাংলাদেশ খেলেছির জিম্বাবুয়ের বিপক্ষে। তখন আমাদের বি এম এ তে যোগদানের জন্য অপেক্ষা….. আজ বন্ধ জানালায় সেই দিনের স্মৃতি শুধূ নাড়াই দেয়নি। অনেক MORALE দিয়েছে
প্রথম ম্যাচ দেখতে গিয়েছিলাম ক্যাডেট কলেজের কয়েকজন মিলে শের-ই-বাংলা স্টেডিয়ামে।

বিস্তারিত»

মেঘলা রাতে আমরা কজন…

আজ আকাশটা এখানে বেশ মেঘলা।হয়ত চলমান নিম্নচাপের কারণেই। একা বসে থাকাটা একটা পানিশমেন্টের মত লাগছে। নেটে বসে হাবিজাবি ব্রাউজ করতে করতে কাহিল হয়ে পড়েছি। একটু আগে Cast away ( Tom hanks ) দেখলাম। এর আগে কত বার দেখেছি মনে নেই। গুনে রাখা হয়নি। মনটা খারাপ কেন তার কারণটা এতক্ষনে আবিষ্কার করলাম।

মুভির একটা দৃশ্যে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। দেখে বিএমএ এর কথা মনে পড়ে গেল।

বিস্তারিত»

সর্বকালের সেরা একাদশঃ বাংলাদেশ

ক্রিকেটের শীর্ষস্থানীয় ওয়েব সাইট ক্রিকিনফো গত প্রায় এক বছর ধরে আটটি টেস্ট খেলুড়ে দেশের সর্বকালের সেরা একাদশ নির্বাচন করেছে। আর এখন চলছে বিশ্বের সর্বকালের সেরা একাদশের নির্বাচন পর্ব। এর দুটি অংশ রয়েছে, একটি হলো বিশেষজ্ঞদের দ্বারা নির্বাচিত একাদশ অপরটি ইন্টারনেটে উন্মুক্ত ভোটের মাধ্যমে। যে কেউ এখানে গিয়ে নিজস্ব সেরা একাদশ গঠন করতে পারে।

সংগত বা অসংগত যে কারনেই হোক,

বিস্তারিত»

আশীর্বাদ

গতকাল ছিল গায়ে হলুদ
আজ তোমার বিয়ে।
ভেবনা আমি মেনে নিয়েছি!
প্রেম করবে একজনের সাথে
আর বিয়ের সময় আরেকজন??

আমি একটা পিস্তল ভাড়া করেছি
তোমার বরকে গুলি করব
অবশ্য মেরে ফেলব না।
ওর ডান হাতে গুলি করব।
আজীবন লুলা বরের সাথে ঘর
ভাবতে ভালই ঠেকছে আমার।

পুলিশের লাঠি দেখেছ?
ইয়া বড়,

বিস্তারিত»