দ্যা হ্যাভেন রোলস ডাউন টু বাংলাদেশ

ঘোরাঘুরি করার শখ, অভ্যাস কিংবা বদঅভ্যাস – যে যেটাই বলুক না কেন, সে অভ্যাসটা আমার বহুদিনের । সৌভাগ্যক্রমে আমার বউও এটা পছন্দ করে । তাই আর কোন ঝামেলাই থাকে না যখন কোথাও যাওয়ার প্ল্যান করি । চাকুরী এবং ব্যাক্তিগতভাবে দেশে আর দেশের বাইরের কিছু জায়গায় আমার ঘোরার সৌভাগ্য হয়েছে । কিন্তু গত ২ দিনে আমার যে ফিলিংস, সেটা এ পর্যন্ত যত জায়গায় গিয়েছি তার তুলনায় কিছুই না ।

বিস্তারিত»

একটি রেইডের পরিকল্পনা

গতকালকে ফেসবুকে একটি বাসার দারুন কিছু ছবি দেখলাম।বাসাটি এতই পছন্দ হয়েছে যে সেখানে রেইড করবার জন্যে আগ্রহী মানুষ খুঁজছি।ছবিগুলো দেখুনঃ

শুধু বাড়ী নয়,মনে হচ্ছে সেখানকার খানাপিনাও জবরদস্ত,জিভে পুরোদস্তর জল আসতে বাধ্যঃ

এবার যে হাতে এগুলো রান্না হয়েছে সেই দ্রৌপদীয় হাতটি দেখুনঃ

শুধু হাত নয়,বন্ধুবান্ধব সহ পুরো মানুষটাকে খুঁজে নিনঃ

এবার এই বাসায় বসবাসকারি একটি পরীকে দেখুনঃ

এবার বলুন,

বিস্তারিত»

ভোট দিয়ে এলাম

প্রথমে ঠিক করেছিলাম ২ নভেম্বর, নির্বাচনের দিনেই ভোট দিতে যাব। এখানে বাংলাদেশের মত নির্বাচন উপলক্ষে বন্ধ দেওয়া হয় না। তবে প্রতিষ্ঠান ভেদে বিভিন্ন নিয়ম কানুন আছে। আমাদের অফিসে ৩ ঘন্টার ছুটি পাওয়া যায় ভোট দেবার জন্যে। এমনিতে আমি ‘ফ্লেক্সিটাইম’ ভোগ করি। অর্থাৎ ইচ্ছামত আগে পরে আসি, তবে সপ্তাহের ৪০ ঘন্টা ঠিকই পূরণ করি। নির্বাচনের দিন পড়ছে মঙ্গলবার, ঠিক করেছিলাম বাড়ী থেকে বেরিয়ে অফিসে আসার পথে বাড়ীর কাছের সেন্টারে ভোট দিতে যাব।

বিস্তারিত»

দালান আসছে, মানুষ পালাও

একটা একটা করে দালান উঠেছে মেঘ ছুঁয়ে ছুঁয়ে
আর হারিয়ে গেছে আমার আকাশ দেখার স্বপ্ন

আমার বিশাল নীল আকাশটা ছোট হতে হতে
এখন আর দেখাই যায় না প্রায়,এক টুকরো আকাশ
উচুঁ দালান ঘেরা এক টুকরো আকাশ দেখি
পাখি দেখি না।

বিস্তারিত»

সপ্তম শ্রেণীর সাতকাহনঃ পর্ব-৪>> “ক্যাডেট কলেজে বেহেশতঃ হাসপাতাল”

যখন থেকে সিসিবি পরিবারের সদস্য হয়েছি, তখন থেকেই একটা আকর্ষণ বা টান কাজ করে, ধীরে ধীরে তা আরো বেড়েছে। কিন্ত নানা ব্যস্ততায় নিয়মিত হতে পারিনি গত বেশ কিছু সময় ধরে। গতকাল ৬ষ্ঠ সেমিস্টারের ক্লাস শেষ করলাম। আর দুইটা সেমিস্টারও দেখতে দেখতে কেটে যাবে। যদিও আমাদের ব্যাচমেট ক্যাডেটরা নিজ নিজ ভার্সিটি থেকে বের হওয়া শুরু করে দিয়েছে। আমরা পিছিয়ে আছি। তারপরও কাল যখন ০৫ ব্যাচের বিদায়ী কনসার্টে আইয়ূব বাচ্চু এসে মাতিয়ে গেলেন,

বিস্তারিত»

অস্ত্র থেকে অক্ষর(পূর্ণাংগ)

[ সতর্কীকরণঃ এটি সম্ভবত সিসিবির দীর্ঘতম পোস্টগুলোর একটি,তাই পাঠকের সুবিধার্থে এটিকে ৯টি অনুচ্ছেদে ভাগ করে দিলাম। আগ্রহী পাঠক ইচ্ছে করলে এটি এক বসায় পাঠ না করে ধীরে ধীরে দুই-তিনটি অনুচ্ছেদে পড়তে পারেন যাতে ধৈর্যচ্যুতি না ঘটে। আলোচনার ক্ষেত্রেও বিষয় অনুযায়ী অনুচ্ছেদ উল্লেখ করলে সুবিধা হবে। ]

“I offer neither pay, nor quarters, nor food; I offer only hunger, thirst, forced marches, battles and death.

বিস্তারিত»

তোমাকে বিক্ষিপ্ত ভেবে ভেবে যা লিখছি

১।
হ্যালোর ছলে
শুধিয়েছিলে
কেমন আছো
কেমন ছিলে

টেলিফোনের
মনের খবর
আজকে না হয়
নাই বা নিলে!

বিস্তারিত»

“শুধু তোমাকে”

একান্তই ব্যাক্তিগত পোষ্ট। তারপরেও শেয়ার না করে পারলাম না। কারন এই কাজটার সাথে জড়িত প্রায় সবাই এক্স-ক্যাডেট।

না পারি গাইতে, না পারি লিখতে। তবু পাগলামির চূড়ান্তটা করেই বসলাম। বন্ধুদের অনেকেই গান এর ভুবন এর মানুষ। আমি শুধুই শ্রোতা । কিন্তূ ইচ্ছে হয় কিছু একটা করতে । স্বপ্ন দেখি। স্বপ্ন বাস্তবতায় রূপ দেয়াতে সাথী হয় মিফতাহ্ জামান (JCC), সারাহ্ বিল্লাহ্,

বিস্তারিত»

আমার ক্যাডেট বেলা – ৮ (ক্লাস ইলেভেন পর্ব)

প্রথম পর্ব থেকে

জলে রাজা কুমীরই তো, বনে রাজা সিংহ’য়
ক্যাডেট কলেজে ক্লাস ইলেভেনই কিং হয়!
তিনমাস ছুটি শেষে ভুড়ি নিয়ে মস্ত
আবারো কলেজে ফেরা, জুনিয়র ত্রস্ত!
ডাইনিংয়ে আগে গিয়ে বসে পড়ি আসনে
এ যে দেখি ভারি মজা রাজ্যটা শাসনে!
বেল দিলে গ্লাসে পানি নিয়ে খাই ঢকঢক
চোখাচোখি হলে জুনিয়র কাঁপে ঠকঠক!
ঘড়ি মানা অভ্যাসটাকে আমি টাটা দেই
পিটির ফলইনে রোজ দৌড় ভুলে হাঁটা দেই!

বিস্তারিত»

৬ বছর বা ২২০৩ দিন – ১৭তম পর্ব

আমরা সবাই কম-বেশি প্রেম বা ভালবাসাবাসি করেছি। আমি হলফ করে বলতে পারি ৮০ ভাগ মানুষের প্রথম ভালবাসা হয়ে থাকে প্রথম দেখা ( লাভ এট ফার্স্ট সাইট) এবং ভাল লাগা থেকে।
আমার বেলায়ও এর ব্যাতিক্রম হয়নি। আর ২০০৩ সালে আমার পাশের বাড়িতে আসা নতুন মেয়েটিকে দেখে আমার হঠাৎ মনটা ছটফট করে উঠল। বুঝতে পারলাম আমি ফিদা হয়ে গেছি। আমার মনে প্রেমের জোয়ার বইছে। চেষ্টা-তদবিরের কল্যাণে আমাদের প্রেমও হয়ে গেল।

বিস্তারিত»

ছোটদি (৪)

[ মাঝে মাঝেই কিছু গল্প উপন্যাস পড়ে আমার খুব ইচ্ছে করে এর পরে কি হল কিংবা এই একই ঘটনা যদি অন্য কারো মুখ থেকে আসত তাহলে কি হত। আমার সাথে যদি লেখকদের চেনা জানা থাকত তাহলে আমি খুব অনুরোধ করতাম তাদের এই থিম নিয়ে লেখার জন্য। অনেকদিন ধরে মনে হচ্ছে নিমাই এর মেমসাহেব উপন্যাস (আমার খুবই প্রিয় একটা বই ) এর কথা। মনে হচ্ছিল সেখানে মেমসাহেবের ছোটভাই খোকন এর একটা গল্প বুঝি লুকিয়ে আছে।

বিস্তারিত»

আদিম চক্র

ক্যাটরিনা কাজলকে নিয়ে বয়সন্ধির নির্ঘুম রাত
স্বপ্নের চোরাবালি
সকাল হলেই পাশের বাড়ির মেয়েটি।

কবিতায় আচ্ছন্ন যুবক
উদ্ধত যৌবনে বেসামাল কিশোরী।

বিস্তারিত»

প্রিভিউ পোস্টঃমুক্তিযোদ্ধা কামরুল হাসান স্যারের সাথে এ সপ্তাহে আরেকটি সাক্ষাৎ করতে যাচ্ছি,যাঁরা প্রশ্ন রাখতে চান দয়া করে লিখুন

এবছর ফেব্রুয়ারিতে “অস্ত্র থেকে অক্ষরঃএকজোড়া লড়াকু হাতের গল্প“ পোস্টটিতে ক্যাডেট কলেজ পরিবারের গর্ব মেজর কামরুল হাসান ভূঁইয়ার একটি সাক্ষাতকার নেওয়ার কথা বলেছিলাম।নানাবিধ কারণে প্রায় আট মাস বিলম্বের পর অবশেষে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় তাঁর বাসায় সাক্ষাতকারের উদ্দেশ্যে যাচ্ছি আমি আর আমার ডাক্তার বান্ধবী জ্যেতি(পোস্টটির নামকরণ ওর হাতেই)।মাত্র ১৫ মিনিট আগে স্যারের সাথে মোবাইল ফোনে কথা বলে সময় এবং স্থান ঠিক করলাম।স্যারকে ক্যাডেট কলেজ এবং সিসিবির কথা বলামাত্রই চিনতে পারলেন এবং সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন।

বিস্তারিত»

ছ্যাকা

প্রেম করেছিলাম দুজনেই
কিন্তু,ছ্যাকা খেয়েছি একা
গতকাল রাতে ফোনে বলেছে
দেবেনা আর দেখা।

আমার প্রেম নাকি খুবই সস্তা
তারটা ব্যাপক দামী
নতুন একটা খুজে পেয়েছে
তাকেই বানাবে স্বামী।

বিস্তারিত»