ইবাদত

ইবাদতে ভাই জান্নাত মেলে, খেদমতে খোদা রাজি

দুঃস্থের সেবা ব্যথিতের সেবা ব্রত হোক তাই আজি।

.

স্বামীহারা নারী অথবা অভাবী সেবা করে যেই জন

সেই জন যেন করিতেছে কোন জিহাদের আয়োজন।

অথবা সেজন হয়ত এমন দিনভর রোজা রাখে

সারাটি রাত্র নামাযে নামাযে দাঁড়ায়ে সেজন থাকে।[1]

.

বিস্তারিত»

আজ আমি কোথাও যাবো না

আজ বছরের শেষ দিন। অনেক দিন হয়ে গেল, থার্টি ফার্স্ট নাইট বলে যে কিছু আছে, তা প্রায় ভুলেই গেছি। পেশাগত ভাবেই এই সময়টা আমাকে কাটাতে হয় মাঠে-ঘাটে(শীতকালীন মহড়া)। অবশ্য এম্নিতেও যে আগে খুব ফালাফালি করতাম, তা না। তাই খুব একটা আফসোস ও নেই। বরং কিছুটা সারক্যাস্টিক ই ছিলাম, তাই অন্তত এই রাত টায় ১১ টার মধ্যে ঘুমায় যেতাম( =)) )।

যাক, এখন আছি জেলা শহর পাবনার একপ্রান্তে(আসলে ঈশ্বরদী)।

বিস্তারিত»

সমাজ সংস্কারের প্রেক্ষিতে তত্ত্ব ও এর প্রয়োজনীয়তা নিয়ে কিছু কথাবার্তা

মাঝে মধ্যে এমন শুনি যে, তত্ত্বকথা বলে/শুনে লাভ নেই। হাতে নাতে কাজই হলো আসল। বিশেষ করে ডেভেলপমেন্ট-প্র্যাকটিশনাররা কেউ কেউ এই জাতীয় কথা বলে। তাদের মতে, তত্ত্বালাপের থেকে ফিল্ডে কাজ করা বেশি জরুরী।- এ ধরণের মন্তব্য আদতে তত্ত্বজ্ঞান সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক। কারণ, তত্ত্ব বাস্তব কর্ম থেকে আলাদা কিছু নয়; বাস্তব ঘটনার সিস্টেম্যাটিক পর্যবেক্ষণ থেকেই তত্ত্বের উদ্ভব। তত্ত্বের কাজ আপাতঃ অসংলগ্ন, বিশৃখল, জটিল সামাজিক অবস্থাসমূহের মধ্যে সাধারণ প্রবণতা খুঁজে দেখা এবং এর মাধ্যমে একাধিক কনসেপ্টের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করা যা’

বিস্তারিত»

মুঠোফোনের কবিতা-৯ ও ১০


ভুলে থাকি সুখ,প্রিয় কোন মুখ।
মুছে যাই ক্ষত,ধুলোমাখা পথ।
জেগে রই রাত; অন্তর্ঘাত।
হেটে যাই জ্যোৎস্নায়,জীবনের কালিমায়।
ভুল ভেবে থেমে যাই,জীবনের লালসায়;
– বৃথাই।

১০
ফেলে এলাম তারে,জীবনের ঘোরে;
মুছে অশ্রুজল।ভুলেছি অনর্গল।
পেতেছি বাসর;-
যেথা ডুবছে বালুচর।
স্বপ্ন হল ভঙ্গুর,কেউ রাখেনি খবর।
পেয়েও তারে হারালাম নিরন্তর!!

বিস্তারিত»

ধর্ম নিয়ে আমার ভাবনা – শেষ পর্ব

ধর্ম নিয়ে আমার ভাবনা ১
ধর্ম নিয়ে আমার ভাবনা ২

এই শেষ পর্বে আমি জীবনাচরণের ঐ সমস্ত দিকগুলো নিয়ে বলতে চাচ্ছি, যেগুলো সরাসরি ব্যক্তিধর্মের বিশেষ কোন উপাদানের(ধর্ম/মতাদর্শ/চেতনা) সাথে সংশ্লিষ্ট না। কিন্তু পরোক্ষভাবে উপাদানগুলোর প্রভাব এর উপরে পড়ে। বলা যায়, আগের পর্বে লেখা আচার-অনুষ্ঠান ছাড়া ব্যক্তির বাকি সমস্ত কাজই এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এই আচরণগুলো বেশীর ভাগ ক্ষেত্রে ব্যক্তিগত, কিছু কিছু ক্ষেত্রে সম্মিলিত।

বিস্তারিত»

আবেশ…।।


বিজনে বসিয়া ভাবি –
পূর্ণিমা এল বুঝি!
জ্যোৎস্নার ভরা বরষায়;হায়-
মিছেই খুঁজি।
চকিতে ভাঙ্গিয়া ঘোর
জাগিয়া বসি,

বিস্তারিত»

আসুন নিজের সংস্কৃতিকে বলাৎকার করি … …

১.
ঢাকার ৪০০ বছরের ইতিহাসে যে অপূর্ণতা ছিল, তা পূরণ হল এইতো মাত্র কিছুদিন আগে। অবিভক্ত সাংস্কৃতিক ভারত (বাংলাদেশ এবং ভারত) – এর বাদশাহ শাহরুখ খান ঢাকায় এসে আমাদের রাজধানী ঢাকার ইতিহাসকে ধন্য করে গেলেন। শাহরুখকে একটা কারণে অবশ্যই ধন্যবাদ দেই, তিনি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমরা কিভাবে প্রতিনিয়ত আমাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে ধর্ষণ করছি । শাহরুখ ঢাকায় শো করে গেছেন –

বিস্তারিত»

ঘুমোবার পর

এভাবেই স্বপ্নে বাঁচে আমাদের খামখেয়ালী
আমাদের আদর পাওয়ার তুমুল দাবী
এমনই সোহাগ কুড়ায় পৌষের দীর্ঘ ছায়া
বিকেলে উদাস হওয়ার গোপন চাবি।

এখানে কেউ ছিল না,এখন সবাই আছে
আমাদের ভুলগুলো সব রঙিন তুলো-
হাওয়াতে উড়িয়ে দিলেম,তবুও স্পর্শ পেতে
আবারও বুকের ভেতর হুলুস্থুলো!

আমাকে জড়িয়ে ধরো,গালে খাও আলতো চুমু
সারাটা বিশ্ব যেন হিংসা করে
প্রতিরাতে ঘুম পাড়ানো,সকালে জাগিয়ে দেয়া
এত সব নিয়ম কানুন এই শহরে!

বিস্তারিত»

টুকিটাকি ২

টুকিটাকি ১
১.
প্রিন্সিপাল ছিলেন সোহরাব আলী তালুকদার স্যার, আর ভাইস প্রিন্সিপাল মিজান স্যার। মিজান স্যারের তেল বাজির ক্ষমতা ছিল মোটামোটি তেলেসমাতি পর্যায়ের। যেকোনো পরিস্থিতিতে তিনি প্রিন্সিপালকে তেলে চুবানোর ক্ষমতা রাখতেন। একদিন প্রিন্সিপাল স্যার হাউজে রাউন্ড দিচ্ছেন। সাথে ভাইস প্রিন্সিপাল মিজান স্যার, হাউস মাষ্টার, ডিউটি মাস্টারের এক বিশাল বহর। প্রিন্সিপাল স্যার হঠাৎ ক্লাস ১২ এর এক ক্যাডেটের রুমে ঢুকলেন। এটা ওটা ভুল ধরার পর লকারের দিকে তাকিয়ে দেখেন সেখানে একটা মগে বেশ কয়টা টুথ ব্রাশ রখা।

বিস্তারিত»

আবেশ…


ঘুমিয়ে জাগো,ঘুমিয়ে আঁকো
ঘুমের বুকে ঘুমিয়ে থাকো।
স্বপ্ন বুকে, স্বপ্নে বাঁচো
স্বপ্ন বুকে স্বপ্ন আঁকো।
রংধনুকের রঙে রাঙো
রাঙিয়ে ভুবন লাজ ভাঙ্গো;
বদ্ধলোকের দুয়ার ভাঙ্গো।


আঁধারে ছিল ছেয়ে বিশ্বচরাচর,
সেই আঁধারে লুকিয়ে ছিল হৃদয়খানি তার।
চোখের আলো সে তো কারো নয় যে আপনার,
মনের আলো জ্বেলেই ফুটুক প্রভাত আজিকার;
ঘুচিয়ে আপন পর।

বিস্তারিত»

মন খারাপ

আমি অনেকদিন পরে গত রাতে ব্লগে ঢুকলাম। কিছুক্ষণ এটা সেটা দেখার পরে আমার খুব মন খারাপ হয়ে গেল। এই ব্লগটা একসময় ভারী প্রাণবন্ত একটা ব্লগ ছিল। কিন্তু এখন ব্লগটা কেমন যেন হয়ে গেছে। একটা পোস্ট আসে তো কোন কমেন্ট আসে না; কমেন্ট আসলেও আগের সেই প্রাণবন্ত ভাবটা নাই। খুব খারাপ লাগল; এখনও খুব খারাপ লাগছে। ব্লগের এক তারকা ব্লগার তো সারদায় বন্দী, তাই বলে বাকিরাও এভাবে ঝিমিয়ে থাকলে কিভাবে চলে!

বিস্তারিত»

ক্যাডেট নম্বর ৯৯৯

রুম্মানকে ডেকে বললাম, আজ লাবলু ভাইয়ের জন্মদিন। উইশ করছিস?
ও ভয়ে চোখ মুখ এক করে বললো, এতো রাতে এমএমএস পাঠবো? ভাইয়া যদি কিছু মনে করে।
ষোল বছর আমার সঙ্গে থেকেও গর্দভটা কিছু শিখতে পারলো না। আরে ব্যাটা জন্মদিনের এসএমএস পাঠাবি, তাও আবার ক্যাডেট কলেজের বড় ভাই। সেটার আবার রাত-বিরাত কী! পরে অবশ্য আমার ধমক-টমক খেয়ে ও রাত ১২-৩০ টার দিকে সাহস করে লাবলু ভাইকে ‘হেপ্পি বাড্ডে’

বিস্তারিত»

ধর্ম নিয়ে আমার ভাবনা ২

ধর্ম নিয়ে আমার ভাবনা ১

এই পর্বে আমি আগের পোস্টের ধারাবাহিকতায় ‘জীবনাচরণ’ নিয়ে কিছু বলব। তবে আমার মনে হয়েছে তার আগে একটা কথা বলে নেয়া দরকার- আমার এই লেখাটার সাথে(আগের পর্ব সহ) সবাই স্বাভাবিকভাবেই বাস্তবকে মিলিয়ে উদাহরণ খোঁজার চেষ্টা করবেন। এইখানে আমার অনুরোধ- উদাহরণ অন্যের মধ্যে খোঁজার আগে, নিজের মধ্যে খোঁজাটাই মনে হয় ভাল হবে।

জীবনাচরণ এর অর্থ সোজা ভাষায় আমরা যা যা করি,

বিস্তারিত»

বিক্রির জন্য

অবশেষে রব মিয়া বাজারে একটা ভাল জায়গা খুঁজে পেলেন।নিজের  কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে ভিতরে তাকিয়ে দেখলেন, না কাগজ দুইটা ঠিক আছে।কাগজ দুইটা হাতে নিতেই তার চোখ ঝাপসা হয়ে এলো।
“কাজটা কি ভাল হচ্ছে?” নিজেকে নিজেই প্রশ্ন করলেন।
হঠাৎ করে অতীত তার মনে উজ্জ্বল হয়ে উঠল………………….
কলেজ থেকে বের হয়েই গ্রামের স্কুলে শিক্ষক হয়ে গেল গ্রামের তাগড়া জোয়ান রব।বাবার ইচ্ছায় বিয়েও করলেন গ্রামের মেয়ে সোহাগীকে।

বিস্তারিত»

আমি রেড কার্ড দেখেছি

ছোটবেলা থেকেই আসলে জীবনের নির্দিষ্ট কোন লক্ষ্য ছিল না, আজো নেই । যতদূর চোখ যায় ততদূরই ছিল সীমানা । যেদিকে স্রোত সেদিকেই নৌকা ভাসাতে চেয়েছি সবসময় । অনেকেই পারে জীবনের লক্ষ্য স্থির করে সামনে এগিয়ে যেতে কিন্তু সেই আত্মবিশ্বাস আমি আজো অর্জন করতে পারি নি । কলেজ থেকে বের হওয়ার পর খানিকটা আশঙ্কায় ছিলাম নিজের ভবিষ্যত নিয়ে কারণ আমি তেমন আহামরি কোন ছাত্র ছিলাম না যে মেডিকেল,

বিস্তারিত»