সাবাস বাংলাদেশ !!!

প্রথমেই ছোট পোষ্টের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি!!! কিন্তু কিছু আনন্দ আছে, কিছু বুনো উল্লাস আছে যা দু’লাইনের জন্য হলেও প্রকাশ করে প্রচন্ড আত্মতৃপ্তি পাওয়া যায়।

এ বছরে সম্ভবত বাংলাদেশের এটাই প্রথম জয়; প্রায় ২৪৭ দিন অপেক্ষার পর আবার জিতলো বাংলাদেশ। আর এবার প্রতিপক্ষ বারবার পিছলে বের হয়ে যাওয়া ইংল্যান্ড !!!!
আসেন ব্রাজিল-আর্জেন্টিনা-ইতালি এইসব পরদেশ নিয়ে চেঁচামেচি না করে সকল বিবাদ ভুলে আরেকবার সোল্লাসে চিৎকার করে পুরো পৃথিবীকে জানান দেইঃ

সাবাস বাংলাদেশ
এ পৃথিবী অবাক তাকিয়ে রয়,

বিস্তারিত»

আন্তঃ ক্যাডেট কলেজ ফুটসাল –সেমিফাইনাল আপডেটঃ

আগের পোষ্টেই জানিয়েছিলাম যে ক্যাডেট কলেজ ক্লাবের আয়োজনে চলছে আন্তঃ ক্যাডেট কলেজ ফুটসাল প্রতিযোগীতা “Creato CCCL Cup” ।
আজকে হয়ে গেলো এই প্রতিযোগীতার ২টি সেমি ফাইনাল। তাই ভাবলাম একটু আপডেট জানিয়ে যাই সবাইকে।
১ম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো সিলেট ক্যাডেট কলেজ আর ফৌজদারহাট ক্যাডেট কলেজ।খেলার প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য ভাবে। ২য় ভাগে মাঝামাঝিতে সিলেট খেলার একমাত্র গোল করতে সমর্থ হয় যা তাদের নিয়ে যায় ফাইনালে।

বিস্তারিত»

বিশ্বকাপ…প্রেডিকশন…পল…আমার বিড়াল!!

এবারের বিশ্বকাপে নানা ঘটনা-দুর্ঘটনা, বিতর্ক ছাপিয়ে বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে সাইকিক অক্টোপাস পলের কেরামতি। একের পর এক নির্ভুল ভবিষ্যতবাণী করে সাধারণ মানুষ থেকে শুরু করে হালের বিখ্যাত জ্যোতিষীদের মাথা খারাপ করে দিচ্ছে সে।

পলের সাফল্যে ঈর্ষান্বিত বা অনুপ্রাণিত যাই বলুন না কেন, আমিও আমার বিড়াল কিটি’র উপর হালকার উপর ঝাপসা দিয়ে এক পরীক্ষা চালিয়েছিলাম। যখনকার কথা বলছি তখন ছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল রাউন্ড।

বিস্তারিত»

আন্তঃ ক্যাডেট কলেজ ফুটসাল প্রতিযোগিতা, ২০১০

বিশ্বকাপ প্রায় ফিনিশিং লাইনে। একটা মাস ভালোই কাটলো। আর্জেন্টিনা, ব্রাজিল করে সবাই গলা ফাটালাম। ঝগড়া, মারামারি সবই করলাম। কিন্তু অক্টোপাস পলের কথামতো এগিয়ে স্পেন। শুধু শুধু একমাস ধরে খেলা হলো। তা না করে পলের সামনে ৩২ দেশের পতাকা রেখে ২ মিনিটেই চ্যাম্পিয়ন ডিক্লেয়ার করে দেয়া যেতো।

আমরা এমনিতেই হুজুগে জাতি। তারপর উপর তাল পেলে তো কথাই নাই। এই খেলা নিতে মারামারি, আত্মহত্যা কতো কিছু হয়ে গেলো।

বিস্তারিত»

দূরের নগরে দু’জন

“Our life always expresses the result of our dominant thoughts.”

– Søren Kierkegaard

সকালে উঠে মনে হয়েছিলো দিন খারাপ যাবে। নির্জলা দুপুরে ঘুঘু যেমন টেনে একঘেঁয়ে স্বরে ডাকতে থাকে সেভাবে মনের ভেতরে কোন্‌ এক পাখি মৃদু অথচ দীর্ঘ সময় ডেকে চললো – কুউউউ কুউউউ। সেই ডাকের তাল কাটাতে রাহাত খুব জোরে জোরে দাত মাজে। ব্রাশটা নতুন, তাই বেশি জোরে ঘষার কারণে মাড়িতে ব্যথা লাগলে থু করে থুতু ফেলে সে,

বিস্তারিত»

আষাঢ় মাসের বিশ্বকাপ

কার্লোস বোকানেগ্রা বুঝতেই পারছেন না মাঠে নেমে কেন কষ্ট করতে হবে। এমনিতেই দক্ষিণ আফ্রিকায় এবার হাড়কাঁপানো শীত। এই শীতে মাঠে দৌড়াদৌড়ি করার চেয়ে হোটেল রুমে বিয়ার খেতেই যত মজা। কিন্তু উপায় নেই। মাঠে নামতেই হবে। হোটেল লবিতে দেখা হয়ে গেল লেন্ডন ডোনাভানের সঙ্গে। তাঁরও নাকি মাঠে নামতে ইচ্ছা করছে না। লেন্ডন তো বলেই খালাস, কিছু করতে চাইলে তাঁকেই করতে হবে। কারণ, কার্লোসই দলের ক্যাপ্টেন।
প্রেসিডেন্টকে সরাসরি ফোন করা ঠিক হবে কি না,

বিস্তারিত»

জ্যাম

মোড়ের আইল্যান্ডে দাঁড়িয়ে ছিলে তুমি,
রাস্তা পারের আশায়,
মৃদু বাতাসে উড়ছিল মাথার চুল, বুকের ওড়না।

শহরের বাতাস প্রচন্ড গরম,
হলুদ হাওয়ার রাজপথ। উর্ধ্মুখী ছুটে চলা জীবন।

তবুও,
আশ্চর্য্য সজীব তোমার চারপাশ।
তোমাকে ঘিরে থাকা ভিখিরী, ট্রাফিক পুলিশ,
তোমার খয়েরী জামা, সোনালী ব্যাগ, হালকা রঙের লিপস্টিক
অথবা, পিছনের সবুজ পাহাড়।

বোকা মেয়ে,
বুঝতেও পারোনি তুমি,

বিস্তারিত»

এলোমেলো-৭: সাদা-কালো

[সিসিবিতে লিখা হয় না অনেকদিন। এমন না যে লিখতে ইচ্ছে করে না- কিন্তু লিখতে বসলেই শব্দেরা কোথায় যেন উড়ে যায়, ভাবনারাও চলে যায় এলোমেলো পায়ে; শূন্য পাতার দিকে তাকিয়ে আমায় বসে থাকতে হয় চুপচাপ!]

আমাদের অফিসের স্থান বদলের কথা হচ্ছিল অনেকদিন ধরেই, নিজেদের একটা বিল্ডিং-এ যাওয়ার ইচ্ছা ম্যানেজমেন্টের। এটা নিয়ে জল্পনা-কল্পনার সময়সীমা বেশি বলেই খুব একটা মাথা ঘামাচ্ছিলাম না।

বিস্তারিত»

বিশ্বকাপ পোস্ট-৪ : রইল বাকি চার

এই বিশ্বকাপ নিয়ে আর কোন পোস্ট করব না বলে ঠিক করেছিলাম আমার আগের পোস্টেই (কেউ তো আমার লেখা পড়ে না সেটাই কারন), কিন্তু আসলে কোয়ার্টার ফাইনালে দুইটা বেশী জোস ম্যাচ আর আর্জেন্টিনা-ব্লাজিলের বাই বাই বলার কারণে না লিখে থাকতে পারলাম না। এই দু’দলের কেউ একজন থাকলে ব্লগ আর ফেসবুকে ঢুকা যায় না স্প্যামিং এর কারনে (ভুভুজেলার মত), মনে হচ্ছে বাকি বিশ্বকাপ একটু শান্তিতে দেখা যাবে।

বিস্তারিত»

“পিকনিক আহমেদ”-এর সিসিবি প্রত্যাবর্তণ + তেনারা তিনজন

অনেক অনেক দিন পর সিসিবিতে আসলাম। সেই যে পিকনিক খাইয়া পালাইলাম, তারপর আর আমারে কেউ এইখানে দেখে নাই… দেখবে এমুন আশাও কেউ করে নাই, এইটা নিশ্চিত ভাবেই বলা যায়… কারণ “পিকনিক আহমেদ” নামটা তো আর এমনি এমনি হয় নাই… জাউজ্ঞা… আবার চইলা আসছি, কার্যকরণঃ “পিকনিকের খাওয়া হইতে সিসিবিতে সময় কাটানো অধিকতর উত্তম”…(পুনশ্চঃ পিকনিক ও খারাপ না…) আসল ব্যাপারটা হলো, শেষ সেমিস্টার চলতেছে। পড়াশুনার ঠেলা, থিসিসের ধাক্কা,

বিস্তারিত»

জারণ-বিজারণ

কার্টুন আঁকার নেশায় পেয়েছে আমাকে!
কী বিষয়ে আঁকবো ভাবতে গিয়ে কামরুলের কাছ থেকে বহু আগে শোনা একটা গল্পের কথা মনে পড়লো। সেটাই কার্টুন বানিয়ে ফেললাম! 🙂
ccbfinal

বিস্তারিত»

কাই বৃত্তান্ত ২

আমার এক দোস্ত (নাম বললে চিনে ফেলবেন….) কাই-রে ডেকে আগের লেখাটা দেখাইছে। কাই খুবই ক্ষিপ্ত এতে। সে আমারে রিসেন্টলি ‘জান কবজ’ করার হুমকি দিছে। আমি নাকি অনেক চাপা মারছি…(তাও নাকি কথ্য বাংলায়………শুদ্ধ বাংলায় নাকি চাপা টের পাওয়া যায় না)…আর যদি ভবিষ্যতে লিখি এইরকম কিছু তাইলে নাকি আমার কুলখানিতে সবাইরে দাওয়াত দেওয়া লাগবে! তা আপনাদের দাওয়াত রইল। কিন্তু কি আর করা! হাতে কোনো কাজ নাই। কিছু তো লিখতে হবে।

বিস্তারিত»

ভাঙ্গনের সাতকাহন

null
ভালবাসা শ্বাশত, স্বর্গীয়। ভাল লাগা থেকে ভালবাসার সৃষ্টি হয়। ভালবাসার এই জগৎ”টা অনেক রঙ্গীন, অনেক দুরন্তপনায় ভরপুর, অনেক বেশি স্বপ্নময়। ভাল লাগার জোয়ারে ভেসে যায় যেন দুজনে। এটাই স্বাভাবিক এবং এটাই কাম্য। কিন্তু জলবায়ু পরিবর্তনের এই দিনে আর দিন বদলের এই সময়ে জগতের সব নয়ম কানুন এ যেন কেমন উল্টেপালটে যাচ্ছে। পৃথিবীর মানুষগুলো হঠাৎ” করেই কেমন যেন জাগোতিক হয়ে উঠেছে। অনেক বেশি বৈষয়িক,

বিস্তারিত»

আরো একটা বিলম্বিত সুসংবাদ…(উইথ ভিডিও লিঙ্ক)

ইয়ে,কামরুল ভাই আমাদের হিট সায়েন্টিস্ট রায়হান আবীরের সাফল্যের সুখবর ছবিসুদ্দা দিয়া পার্ট নিতেছেন দেইখা আমার একটু হিংসা হইছে।তাই আমি ঠিক করছি কিছুটা বিলম্বিত হইলেও(এবং কারো কারো খবরটা জানা হইলেও) সুসংবাদটা সবাইকে জানাই।

সারা বিশ্বের প্রায় আড়াই লাখ প্রতিযোগীকে পিছনে ফেলে ইএসপিএন-স্টার স্পোর্টস ফ্যান্টাসি ফুটবল লীগে এবছর চ্যাম্পিয়ন হইছেন সিসিবি এবং বাংলাদেশের গর্ব আমাদের হাসান ভাই(এফসিসি,১৯৯৬-২০০২ ব্যাচ)। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে তিনি কিছুদিন আগে সিঙ্গাপুর ঘুরে এসেছেন এবং প্রাইজমানি হিসেবে ২৫০০ ডলার পেয়েছেন।সবচাইতে বড় কথা,

বিস্তারিত»

ওয়ার্ল্ডকাপ সকার নিয়ে বিশেষ অজ্ঞের বিশেষ ভাবনা

৮ জুলাই ইতালিয়া ১৯৯০, স্টেডিও অলিম্পিকো,রোম। ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা এবং জার্মানীর মধ্যে বিশ্বকাপ ফুটবলের ১৪তম আসরের ফাইনাল ম্যাচ । ৯ বছরের বালক আর তার বাবার চোখ টিভি পর্দায়। তখন ফুটবলার মানেই দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা,আর ম্যারাডোনা মানেই উন্মাদনা। তাঁরাও আর্জেন্টিনার সাপোর্টার। খেলার ৬৫ মিনিটে জার্মানির ক্লিন্সম্যানকে ফাউল করে আর্জেন্টাইন পেদ্রো মঞ্জন লাল কার্ড দেখেন। কোন বিশ্বকাপ ফাইনালের প্রথম লাল কার্ড।৮৪ মিনিটে আর্জেন্টাইন রবার্তো সেন্সিনি রুডি ভোলারকে ফাউলের বদৌলতে রেফারীর দারুন উপহার পেল জার্মানি।

বিস্তারিত»