আগের পোষ্টেই জানিয়েছিলাম যে ক্যাডেট কলেজ ক্লাবের আয়োজনে চলছে আন্তঃ ক্যাডেট কলেজ ফুটসাল প্রতিযোগীতা “Creato CCCL Cup” ।
আজকে হয়ে গেলো এই প্রতিযোগীতার ২টি সেমি ফাইনাল। তাই ভাবলাম একটু আপডেট জানিয়ে যাই সবাইকে।
১ম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো সিলেট ক্যাডেট কলেজ আর ফৌজদারহাট ক্যাডেট কলেজ।খেলার প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য ভাবে। ২য় ভাগে মাঝামাঝিতে সিলেট খেলার একমাত্র গোল করতে সমর্থ হয় যা তাদের নিয়ে যায় ফাইনালে।