আমরা ক্লাস সেভেনে যখন আসলাম তখন একজন স্যারকে দেখতাম ডাইনিং এর মাঝে দাঁড়িয়ে থাকতে। পরে জানলাম উনি মেস ওআইসি। আরও জানলাম আমাদের ভাসানী হাউসেরই এক ব্যাচমেটের দূরসম্পর্কের নানা। ছোটখাট একজন লোক। খুব আন্তরিকতার সাথে বায়োলজী পড়াতেন। শান্তশিষ্ট ভদ্রলোক হঠাত্ একদিন ক্ষেপে উঠলেন যখন ডাইনিং এর এককোনা থেকে কেউ পোকা বলে চেচিয়ে উঠল। একটু পর পর একেক জায়গা থেকে পোকা শব্দটি ভেসে আসছে আর স্যার ক্রমাগত ক্ষেপে যাচ্ছেন।
বিস্তারিত»গল্প : বৃত্ত
একবছর দুইমাস সাতদিন আগে রফিক শ্যামলী সিনেমা হলের সামনের ফুটপাথে দাড়িয়ে সিনেমার কুৎসিৎ পোস্টারটি পড়ার চেষ্টা করেছিল আর পোস্টারে প্রদর্শিত বিশাল স্তনের একস্ট্রার জন্যে তার পাকস্থলীতে জমা হয়েছিল ঘৃণার পর্বতস্তুপ। তখন দুপুরের সূর্যটা হঠাৎই অসহ্য হয়ে ওঠায় রফিক কাছের একটা টং এর সামনে মেলে দেয়া তেলচিটচিটে কাপড়ের আড়ালে নিজেকে গুটিয়ে ফেলেছিল আর খেতে চেয়েছিল একগ্লাস ঠান্ডা পানি। পকেট হাতড়িয়ে সে একটাকার কয়েন খুজে পায় নি সেদিন এবং ঐ দোকানের চা টাও বিস্বাদ ঠেকেছিল কাঁচা পাত্তির কারনে,
বিস্তারিত»।। দুই রাণী।।
[সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ “দলীয় অন্ধ সমর্থন রাজনৈতিক সুস্বাস্থ্যের জন্যে ক্ষতিকর”। উপদেশটি দল-মত নির্বিশেষে সকল সুনাগরিকের জন্যে যদিও সমানভাবে প্রযোজ্য, তথাপি নিজের জান-মালের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিএনপি বা আওয়ামীলীগ নেতৃত্বের প্রতি অন্ধ, এমন পাঠকদেরকে ছড়াটি না পড়ার জন্যে সবিনয় অনুরোধ করা যাচ্ছে]
একদেশে দুই রাণী, নেই কোনো রাজা।
প্রজাকূল রাতদিন হচ্ছে যে ভাজা-
বালি ভাজা মুড়ি আর ভাজা চিড়ে, খই
তেলে ভাজা মাছ যেমন- পুটি আর কৈ।
নির্ধর্মকথা- এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি (১/৩)
দৃষ্টিনন্দন দৃষ্টি ০২
আমার আগের ব্লগ ‘দৃষ্টিনন্দন দৃষ্টিতে’ বলেছি আব্বার ডান চোখে cataract সার্জারীর কথা।বাম চোখেও সার্জারী করা দরকার।তাই আমি চাচ্ছিলাম যত দ্রুত করে ফেলা যায়।দেরী হলে যদি আবার কোন অসুবিধা হয়!তাই আব্বাকে তাগিদ দিচ্ছিলাম এই বছরের শুরুতেই করে ফেলার জন্য।কিন্তু যথারীতি তাঁর সার্ভিস,পারিবারিক,সামাজিক ব্যস্ততার কারনে বিলম্বিত হচ্ছিল।আমি বারবার বিরক্ত হয়ে বলেছি তোমার চোখ আগে বাকী সব পরে।টাকাসহ সবই ত রেডি করে রেখেছি।খালি ঢাকা আসবা আর অপারেশন হবে।আরেকটি চোখ ভাল হওয়ার কারনে চশমা ছাড়াই দিব্বি ভাল দেখতে পাচ্ছেন তাই মনে হয় তেমন তাগিদ দেখা যাচ্ছিল না তাঁর মধ্যে।আর ঝামেলাও যেন শেষ হয়না।এবার আর অনেককিছু নিয়েই আমাদের ভাবতে হয়নি।আগেই চিন্তা করেছিলাম সেই ইসলামিয়াতেই সেইম ডাক্তার দিয়ে সেইম লেন্স নেয়া হবে।আগের ম্যাচের সাফল্যে কোচরা যেমন উইনিং কম্বিনেশন ভাঙ্গতে চাননা এখানে আমার ভূমিকাও ছিল তাই।
বিস্তারিত»কিশোর বেলার কিছু ভয়াবহ অভিজ্ঞতার বয়ান…..অল্পের জন্য বেঁচে যাওয়ার স্মৃতি…..
বেড়ে ওঠার দিনগুলোয় আমাদের মফস্বল শহর টাঙ্গাইলে বেশকিছু সহিংস ঘটনা ঘটেছিল, যা প্রত্যক্ষ করার দুর্ভাগ্য হয়েছে আমার……..অনেকসময় আড্ডায় বসে অনেকের সাথে শেয়ার করেছি…………..
এক.
একসময় ভি.সি.আর./ভি.সি.পি.-র যুগে ক্যাসেট ভাড়া এনে সিনেমা দেখার খুব চল ছিল…….তো ক্যাডেট কলেজের ছুটিতে বাসায় আসার কদিন পরেই মুক্তি পেল শাহরুখ-মাধুরীর ‘কয়লা’ ছবিটি…….আমার ছোটমামার বন্ধুর যে দোকান থেকে সাধারনত ক্যাসেট আনতাম (১টা ১০টাকা, ২টা ১৫ টাকা আর ৩টা আনলে ২০টাকা…….আমি অবশ্য ২টাকা/৫টাকা দিতাম সকালের ‘বউনি’-হিসাবে,
বিস্তারিত»যেমন হবে বিশ্বকাপ দলঃ আর্জেন্টিনা
একটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। সেটা আবার জোড়া লাগাতে হবে। অন্ধকারে এবং হাত দুটোকে কাজে না লাগিয়ে! এই কাজটা যতটা কঠিন, কিছুদিন আগ পর্যন্ত ডিয়েগো ম্যারাডোনার দল নিয়ে ভবিষ্যদ্বাণী করাটাও ছিল ঠিক ততটাই। ১৬ মাসে যে ভদ্রলোক ১০৩ জন খেলোয়াড়কে জাতীয় দলের জার্সি পরিয়েছেন, তাঁকে নিয়ে আর যাই হোক, কোন ভবিষ্যদ্বাণীতে যাওয়া যায় না। তবে সুখের কথা, বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কমে এসেছে আর্জেন্টিনা দল নিয়ে ম্যারাডোনার পরীক্ষা-নিরীক্ষাও।
বিস্তারিত»ব্যাক্তিগত একটি সংবাদ নিয়ে একটি আজাইরা পোস্ট
একটা গল্প আছে মিথ্যাবাদী রাখালের। সেই গল্প সবাই নিশ্চয় জানেন অতএব তার উল্লেখে সবাইকে বিরক্ত করাটা অনুচিত হবে। তাই গল্পটা আর মনে করানোর ধৃষ্টতা দেখালাম না। তবে যেহেতু তার উল্লেখ ঘটেছে এই পোস্টে অতএব তার সাথে মিল বা বেমিল ব্যাখ্যা করতে আমি বাধ্য। এই গল্পটা আমরা খুব ব্যবহার না করলেও গল্পের শিরোনামটা বেশ ব্যবহৃত আমাদের কলেজে বিশেষ করে দুটি হাউসে। তার কারণ অবশ্য শিরোনামে একজন শ্রদ্ধেয় শিক্ষকের নামোল্লেখে।
বিস্তারিত»বেঁচে আছি
বেঁচে আছি বলেই তো মনে হয়,
এর চেয়ে বেশি কিছু প্রয়োজন
থাকার কথা তো নয়।
হাঁটতে গিয়ে হোঁচট খাওয়া
তারপরে সামলে নেয়া
যেন সে প্রতিদিনেরই ঘটনা।
আগোরা-আলেকজান্দ্রিয়া-হাইপেশিয়া
[নোট: দীর্ঘ লেখা। লেখার পেছনে প্রেরণা – মাহমুদ ভাই, আর মুহাম্মদ। অনেক ধন্যবাদ তাদের দু’জনকেই!]
বনানী মার্কেটের দ্বিতীয় তলায় আমার একটা পছন্দের ডিভিডি’র দোকান আছে। মাসে, দু’মাসে আমি সেখানে ঢুঁ দেই, নতুন মুভি কিনতে। দোকানটির বৈশিষ্ট্য এই যে ডিভিডি’র মান, ছবির প্রিন্ট ও সাউন্ড খুব ভালো থাকে। মাঝে মাঝে বিদেশি, একটু কম আলোচিত ছবিও ওখানে পাই। গতমাসের মাঝামাঝি সময়ে একদিন আবার গেলাম। বেশ কয়েকটা নতুন মুভি আনলাম যাদের মাঝে একটাকে নিয়ে আজকে না লিখে পারলাম না!
সিসিবির অটোয়া সম্মেলন (বিলম্ব-রিপোর্ট)
তাড়াহুড়া করে যখন বাস স্টপেজে এসে দাঁড়ালাম, ঘড়িতে তখন বাজে বেলা ৩টা। সাড়ে চারটার মধ্যে লবিতে থাকতে বলেছেন মঈন ভাই। কপাল ভালো এক্সপ্রেস বাস পেয়ে গেলাম। সিটে বসে একটু হাঁফ ছেড়ে গত দুদিনের কথা ভাবতে শুরু করলাম। কানাডা এসে কেমন যেন একটা বিচ্ছিন্ন জীবন যাপন চলছে। এরই মাঝে সিসিবিয়ানদের গেট-টুগেদারের ছবিগুলো যেন কাঁটা ঘায়ে আয়োডিন যুক্ত মোল্লা লবণের ছিটা দিয়ে যেত। শেষ পর্যন্ত আমিও এমন একটা গেট-টুগেদারে অংশ নিতে যাচ্ছি।
বিস্তারিত»“রোকেয়া কিবোর্ড লেআউট”: আমার তৈরী করা বাংলা কিবোর্ড লেআউট ও প্রোগ্রাম
অন্যরকম একটা অনুভূতি নিয়ে এই ব্লগটি লিখছি৷ যেখানে শেষ হয়েছিল তার পরে অনেকটা অংশ জুড়ে কিছু নেই, এরপর এই পোস্ট৷ শেষ থেকে শুরু করছি মনে হচ্ছে৷
সামহোয়ারইনে ২টি পোস্টে আলোচনা শুরু করেছিলাম আমার বানানো ফোনেটিক-ফিক্সড লেআউটের উপর৷
( দিনে বাংলা ভাষা নিয়ে আমার একটি কাজ: নতুন একটি ফোনেটিক কিবোর্ড ও বাংলা ভাষার কিবোর্ড: কেমন চাই – কি আছে…… তুলনামূলক আলোচনা )৷ এখন ওটার ডিটেইলস লিখছি৷ আপনাদের সবাইকে অনুরোধ করবো প্লিজ সেটা দেখবেন ও ফিডব্যাক দিবেন
কিবোর্ডের ছবি:

অক্ষরের বিন্যাস:
যেকোন লেআউটেই আমাদের বাংলা টাইপের জন্যে ৬২টি সিম্বল মাথায় রাখতে হয়৷ (৩৯টি ব্যঞ্জনবর্ণ+১১টি স্বরবর্ণ+১০টি কার-রূপ+হসন্ত+য-ফলা = ৬২)৷ আমি আগেই বলেছি কিবোর্ড মুখস্থ করাতে বাধ্য করাকে আমি সমর্থন করিনা৷ তাই দেখা যাক আমাদের পরিচিত স্টাইলেই কিভাবে মনে রাখা যায়৷
খুব সহজ,
বিস্তারিত»একজন পর্বতারোহী ও কিছু কথা ৩য় পর্ব
…………………… Everest was the embodiment of the physical forces of the world. Against it Mallory had to pit the spirit of man. He could see the joy in the faces of his comrades if he succeeded. He could imagine the thrill his success would cause among all fellow mountaineers; the credit it would bring to his country; the interest all over the world; the name it would bring him;
বিস্তারিত»যেমন হবে বিশ্বকাপ দলঃ ব্রাজিল
[ বিশ্বকাপ ঘনিয়ে এসেছে। গুনে গুনে আর ৯০ দিন বাকি। অংশ গ্রহনকারী প্রতিটা দলকে ১২ মে’র মধ্যে ৩৫ জনের প্রাথমিক দল ঘোষনা করতে হবে। চুড়ান্ত ২৩ জনের নাম জমা দেয়ার জন্যে অবশ্য ফিফা সময় দিয়েছে ১০ জুন পর্যন্ত।
বড় দলগুলোর বিশ্বকাপ স্কোয়াড কেমন হতে পারে এই নিয়ে পত্রিকার জন্যে একটা সিরিজ লেখা শুরু করেছি। শুরু হচ্ছে ব্রাজিলকে দিয়ে, তারপর আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স এইভাবে।
অতীত বয়ান – কেউ যদি শুনতে চায় (নারীকথ্ন)
১
নারীদের জন্য আলাদা দিবস কেন?
প্রথমেই একটা কুইজ দিয়ে শুরু করি।
এক গাড়ি দুর্ঘটনায় বাবা মারা গেলেন আর ছেলে মারাত্মকভাবে জখম হলো। অপারেশন থিয়েটারে রোগীর চেহারা দেখে ডাক্তার চিৎকার দিয়ে উঠলেন, ‘এটা তো আমার ছেলে।‘
কিভাবে সম্ভব?
এক – দুই – তিন – সময় শেষ।
যে নারীকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে পরিগণিত করে তার পক্ষেই মুহূর্তের মধ্যে একজন মহিলা ডাক্তারের কথা ভাবা সম্ভব।
বিস্তারিত»