নাহয় বাউল, তাই বলে কি সবার মত মন,
মান-অভিমান, ভালোবাসা, প্রেমের আয়োজন
নেই এ বুকে? ঠিকানাহীন, তবুও যেন কোন সে অজানা
পথ হারানো ইচ্ছেরা চায় অটুট ঠিকানা।
শিমুল তুলোর মতোন হৃদয় হাওয়ায় ভেসে চ’লে
আটকে গেলে মাঠের বুকে তারেই আপন বলে।
এই ভিখীরির কোথায় অশন জুড়োতে তার প্রাণ?
তাই তোর তরে মোর এইটুকু রাগ, মায়ার অভিমান।
সোনার মেয়ে,
রোমিও
মিলি, আমি এখনো দাঁড়িয়ে আছি ঠাঁয়।
আমার তৃষিত চোখ তোমার ওই ক্ষুদ্র জানালায়
চেয়ে চেয়ে ক্লান্ত হয়, তবুও যায়না আশা।
মিলি, কিছুই চাইনা আর। শুধু একটু ভালোবাসা।
তোমার বাড়ির পিছে বড্ড দুর্গন্ধ আর বড় বড় ছনঘাস,
ঝাঁড় ঝাঁড় বনকচু, দেয়ালটা নোনাধরা, ঝুলে থাকে শেওলার আঁশ।
মাসুম ভাই মাসুম ভাই
তিনি শওকত মাসুম ভাই, সিসিবির তৃতীয় বয়োজেষ্ঠ্য মানুষ, তারপরও নিজেকে মাসুম দাবী করেন, যিনার প্রথম লিখা পড়ে বুঝারই উপায় নাই উনি অর্থনীতি নিয়েও বিশ্লেষণ ধর্মী পোস্ট লিখেন, মুভি নিয়ে লিখেন রিভিউ পোস্ট, সাগরের চাপা মারা নিয়ে গল্প লেখেন, রাজনীতি নিয়ে হাবিজাবি লিখেন (যেগুলার একটতেও আমি ঢুকার সাহস পাই না :shy: ) এমনকি মাঝে মাঝে ক্লাসিক মুভির বিশাল বিশাল লিস্টি আলা পোস্টও ঝুলতে দেখা যায় উনার স্টোর রুমে।
বিস্তারিত»তড়িৎ সমীপে তড়িৎ বার্তা
আয়রে আমার কারেন্ট বাবা
আয় চলে আয় তড়িৎরে
দিব্যি কেটে বলছিরে- তোর
নেই কোন দাগ চরিত্রে
বলতো দেখি কোন মেয়ে তোর
ছ্যাক দিয়েছে মনটাতে
কার বিরহে যাস চলে তুই
ডেইলি প্রতি ঘন্টাতে ?
শিক্ষকতা এবং মোটিভেশনঃ কিছু ব্যক্তিকথন ও একান্ত চয়ন
শিক্ষকতা এবং মোটিভেশনঃ কিছু ব্যক্তিকথন ও একান্ত চয়ন
[এই লেখাটা আমার সকল শিক্ষক এবং ছাত্রকে উৎসর্গ করা হল।]
আমার ক্যাডেট কলেজের এক বন্ধুর দু’টি কথা আমি সবসময় মনে রাখার, পালন করার এবং অনুভব করার চেষ্টা করি। সে একদিন আমাকে বলেছিল নেশা এবং পেশা এক হওয়াটা নাকি একটা বিরাট মানসিক প্রশান্তির ব্যাপার। আবার কোন এক সময় তার মুখেই শুনেছিলাম, সেইই প্রকৃত সুখী,
বিস্তারিত»রেবেকা
আজ রাতে শীত আসলেই বেশি পড়েছে, সামান্য এই চাদরে কিছুতেই মানতে চাইছে না। শীতে খাটের উপর রেবেকা কেমন গুটিশুটি মেরে ঘুমিয়ে আছে, দেখে মায়াই লাগে। আহারে মেয়েটা কত রাত না জানি, না ঘুমিয়ে কাটিয়েছে। কম্বলটাও পুরান, পাতলা। রেবেকার শীত মানছে বলে মনে হয় না, কিন্তু শালা কিছুই করার নেই। বিয়ের পর মেজ ভাই যে নতুন কম্বলটা পাঠিয়েছিলেন করাচী থেকে বেশ ওম হত ওটাতে। কিন্তু সোলাইমানের বাচ্চা সব নিয়ে গেল।
বিস্তারিত»