২৩ জানুয়ারী ২০০৪, শুক্রবার, রাত ১১:১৫
ইদানিং মাঝে মাঝেই ‘স্মৃতি ভারাক্রান্ত’ হয়ে যাই আগের চেয়ে। কারণটা নিতান্তই পরিস্কার। কলেজে আছি আর মোটে ৩ মাস বা তার কিছু বেশী। বেশীরভাগ সময়ই দেখা যায় মনের অজান্তেই বিগত ৬ বছরের স্মৃতি মনে করার ব্যর্থ চেষ্টায় নিবিষ্ট থাকি। অথচ সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘন্টা বাজাচ্ছে। ক্লাস সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন এবং শেষে টুয়েলভ। অনেক কিছুই মনে করে হেসে উঠছি কিন্তু শেষে এসে মনটা খারাপ হয়ে যাচ্ছে।
সাংবাদিকতা : পেশার চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জের পেশা
সাংবাদিকতার জগতটি গত এক যুগে অনেক প্রসারিত হয়েছে। সংবাদপত্রের পাশাপাশি নতুন নতুন মিডিয়া বিশেষ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও এবং সর্বশেষ ইন্টারনেট- বাংলাদেশে এই পেশার অনেক সম্ভাবনা তৈরি করেছে। আজকাল শিশু-কিশোরদের অনেকেই ভবিষ্যতে সাংবাদিক হতে চায় এমন আকাঙ্খার কথা অল্প বয়সেই প্রকাশ করে। এখন দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আছে। এমনকি কমপক্ষে অর্ধ-ডজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখন এই বিষয় পড়ানো হচ্ছে। অর্থাৎ পেশার সম্ভাবনা তৈরি হওয়ায় সুনির্দিষ্ট বিষয় পাঠের ব্যাপারে শিক্ষার্থীদের আগ্রহ দেখা যাচ্ছে।
বিস্তারিত»অল্প কিছু কথা ….
ক্যাডেট কলেজ ব্লগ-এ এটাই আমার প্রথম লেখা। আমি পাবনা ক্যাডেট কলেজের ২২তম ব্যাচের(৯৯-০৫) ক্যাডেট আসিফ। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি বাংলা টাইপিং-এ খুব দুর্বল। এইটুকু লিখতে আমার ৫ মিনিটের বেশি সময় লেগেছে।বাকিটুকু লিখতে কতোক্ষণ লাগবে আল্লাহই মালুম।
যাইহোক, কলেজের কথা খুব মনে পড়ে। কি শয়তানটাই না ছিলাম। এটা তো আর আমার দোষ না। ক্যাডেট কলেজের দোষ। ক্যাডেট কলেজের পোলাপাইন মানেই তো একেকটা সাক্ষাত শয়তানের চ্যালা।
বিস্তারিত»একজন হাবিব এর আত্মকাহিনী
হাবিব আমার মামাতো ভাই। সমবয়সি হওয়ার কারণে ও আমার সাথেই এইচ.এস.সি পরীক্ষা দেয়| কলেজ থেকে বের হয়ে যখন ফার্মগেটে কোচিং করতে আসি, তখন হাবিব ও আসে আমার সাথে| তখন থেকেই ওর আমাদের ব্যাচের ক্যাডেটদের সাথে পরিচয়| আমাকে কয়েকদিন আগে বললো, ও একটা ব্লগ লিখতে চায়| আমি বললাম আচ্ছা লিখিস, আমি পোষ্ট করে দিব। নিচের লেখাটা ওর লিখা……….।।
লেখাটা শুরু করব কিভাবে বুঝে উঠছিলাম না,
বিস্তারিত»বেতন বাড়ানোর সহজ উপায়!!
আপনি কি একজন চাকুরীজীবি? চাকুরীর সামান্য বেতন দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন?? জীবনের ছোট-খাটো সাধ-আহ্লাদ পূরণ করতে না পেরে সেই চিরন্তণ ‘অনেকের চেয়ে তো ভাল আছি’ টাইপ মধ্যবিত্ত স্বান্তনামূলক প্রবোধ দিয়ে নিজেকে সামাল দেবার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন??
প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার জন্যই এই ব্লগটি লেখা হয়েছে। এই ব্লগটি পড়লে আপনি জানতে পারবেন কিভাবে বর্তমান বেতনকে বহুগুণে (কমপক্ষে ৮৩%!!) বৃদ্ধি করা যায়।
বিস্তারিত»