সেন্টমার্টিন গিয়ে যখন নামলাম ততোক্ষণে অসম্ভব ক্লান্তি পেয়ে বসেছে। একজন একজন করে যখন এই সাগরদ্বীপে পা রাখছি তখন দুপুর প্রায় একটা। নেমেই প্রথমে যেটা চোখে পড়লো তা হলো অফ-সিজনে ট্যুরিস্ট দেখে দ্বীপবাসী মানুষের কৌতুহলী দৃষ্টি। সবাই মিলে এমন ভাবে আমাদের দেখছে যেন আমরা ‘নাগস হেড’ এ ক্যাবারে ড্যান্স করতে এসেছি। 😮
যাই হউক, ক্ষুধা, ক্লান্তি এবং জুন মাসের স্থলবায়ুর অসম্ভব গরম যখন আমাদের চামড়া ভেদ করে ঢুকছে তখন সমুদ্রের কোল ঘেষে দাঁড়িয়ে থাকা হোটেল প্রিন্স-হেভেনকে নিরাপদ আশ্রয় মনে হলো।
বিস্তারিত»