সেলুকাস এবং ……..

প্রবল করতালিতে ভেসে যাচ্ছে রংপুর ক্যাডেট কলেজের অডিটরিয়াম। সময়টা আন্ত ক্যাডেট কলেজ সাহিত্য/সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০০৪ । বাংলা একক অভিনয় চলছে, মাত্র শেষ হল ঝিনাইদহ এর প্রতিযোগীর পর্ব। দর্শক সারির সবাই মুগ্ধ। এত করতালি আগের বারের ৪/৫ টাতেও পরে নি। স্বতস্ফুর্ত ভাবে তালি পরেই চলেছে। বিমোহিত হয়ে গেছে সবাই এই ক্যাডেট এর অভিনয় আর সংলাপ বলা দেখে। একে একে সবার পালাই শেষ হল। শুরু হল রেজাল্ট এর জন্য অপেক্ষা,

বিস্তারিত»

ফিরে দেখা (পর্ব-৭)

(২৯)
থার্ড পিরিয়ডে ক্লাশ চলছে । হঠাৎ তীব্র গন্ধে ক্লাশ করা দুঃসাধ্য হয়ে পড়ল । স্যার বললেন “কিডা ই কাম করছেরে ? কয়দিন ধরি লং এ যাস না , যে ইডা করছে তাড়াতাড়ি লং থিকা ঘুরি আয় ।” স্যারের কথায় কেউ সারা দিল না । অগত্যা স্যার ক্লাশ বাদ দিয়ে চলে গেলেন । পর্যবেক্ষণ করতে গিয়ে জানা গেল এটা ছিল h2s (হাইড্রোজেন সালফাইড) এর গন্ধ ।

বিস্তারিত»

সূর্যপুত্র (পর্ব নয়)

সূর্যপুত্র
(ভূমিকাসহ পর্ব এক)
(পর্ব দুই)
(পর্ব তিন)
(পর্ব চার)
(পর্ব পাঁচ)
(পর্ব ছয়)
(পর্ব সাত)
(পর্ব আট)
(পরীক্ষার চাপে দিশেহারা হয়েও মাঝে মাঝে ব্লগে আসি…আর অবাক হয়ে দেখি…কোন এক অজানা কারণে…পুকুরের মতন ঢেউহীন ব্লগ!!! :no:
কোন বার্তা নেই…কোন অস্বাভাবিক …ফাটাফাটি…লেখার ঢল নেই…আগের কয়েকটি লেখা-ই অবহেলিতের মতন পড়ে রয়েছে…!!

বিস্তারিত»

গল্প:ক্ষয়

(লোকালটকের একটি নিক নার্ভাস নাইন্টিজ এর ব্লগ টাইটেল দেখে গল্পটির প্লট আমার মাথায় আসে। তাই লেখাটা লোকালটক ওরফে ফিউশন ফাইভকে উৎসর্গ করলাম)

শাহবাগের মোড়ের আলম ভাইয়ের মুড়ি ভর্তা খেতে গিয়ে মরিচ চিবিয়ে ফেলল রফিক। ঝালে মুখে দাউদাউ করে জ্বলা আগুন আর চোখ দিয়ে নামা ফসফরাস মেশানো পানির দ্বিমুখী আক্রমনে দিশেহারা হয়ে রফিক এদিক ওদিক তাকালো। ফজলে নুর তাপসের চাদখানা মুখ দেখতে পেল। ইদানিংকার সুপারস্টার তাপসের চেহারা আগে কখোনো খেয়াল করে নাই।

বিস্তারিত»

আমার দেখা আমেরিকা (পর্ব ৪)

পর্ব-১ পর্ব-২ পর্ব-৩

সিদ্দিক ভাই

পুরো নাম মুহাম্মদ সিদ্দিকী, নামটা শোনার পর পাকিস্তানী নাম মনে হয়, মুহাম্মদ হোসেন অথবা মুহাম্মদ আসিফ টাইপ, কি যেনো একটা কম আছে নামে। বাঙ্গালি নাম সাধারনত বাহারী হয়, বেশ লম্বা, আগেপিছে অনেক লেজুর যুক্ত। আমার ক্লাস মেটের নাম ছিল হাসান গনি মোহাম্মদ ফজলে রাজিক রানা, আমার নিজের নাম ও মাশাল্লা কম না।

বিস্তারিত»

আমার দেখা আমেরিকা (৩য় পর্ব)

আমার দেখা আমেরিকা (২য় পর্ব) আমার দেখা আমেরিকা (প্রথম পর্ব)

হ্যার্টসফিল্ড-জ্যাক্‌সন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

প্লেন থেকে নেমে প্রথম থমকে গেলাম লেখটা দেখে, “welcome to the busiest airport of the world”. ব্যাস্ততম বটে, বছর গড়ে ৪ বিলিয়ন যাত্রী এবং প্রায় ১০ লক্ষ ফ্লাইট আসা যাওয়া করে এই বিমান বন্দর দিয়ে। ডেলটা এয়ার লাইনস, এয়ার ট্রান, ডেল্টা কানেকশনের হাব এই বিমান বন্দর।

বিস্তারিত»

ডিডো… শান্টু… তারপর…

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রথম থেকেই ডিডোকে জাতীয় দল গঠনের স্বাধীনতা দিয়েছিল। সালাহউদ্দিন জমানায় অনেক ভালো সিদ্ধান্ত এর মতই প্রশংসনীয় ব্যাপার ছিলো সেটা। বিশ্বজুড়েই এটা রীতি যে দল নির্বাচনের সব দায়দায়িত্ব কোচেরই থাকে। ডিডোর ওপর যখন দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁর ওপর আস্থা রাখা উচিত ছিল। পরম বিশ্বাসে সালাহউদ্দিনও নিজ দায়িত্বে ডিডোকে আগলে রেখে পরীক্ষায় সফল বা ব্যর্থ হওয়ার আগ পর্যন্ত ডিডোকে সুযোগ দিতে চেয়েছিলো।

এইবারের সাফ গেমস এর দল ঘোষনার পরই এই লেখাটা দিতে চেয়েছিলাম।

বিস্তারিত»

কালো ঘোড়ার আরোহী!!! পর্ব পাঁচ

পর্ব

৯।

কয়েক দিন পর।

বেশ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে শেরিফ মরগান। মনের মধ্যে কেমন জানি কু ডাক দিচ্ছে!! কেন জানি মনে হচ্ছে ভয়ানক কিছু একটা ঘনিয়ে আসছে…অথচ সবকিছু কি ভাল ভাবেই না চলছিল!!! কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারে নি, উইলিয়াম্‌স গ্যাং-কে ও কি সুচতুর উপায়ে নেতৃত্ব দিয়ে চলছে…

বিস্তারিত»

আমার ইতিহাস ভাবনা

কিছুদিন আগে আমার খুব কাছের এক বন্ধু ফোন করে বলল ওর জন্য যেকোন একটা চাকুরী দেখতে। এসএসসি পাশের পর আর পড়াশোনা করেনি। এটাসেটা করে বেশ ভালোই চলছিল। এর মাঝে বিয়ে করে সংসারী হয়েছে, মেয়েও হয়েছে একটা। ভালো ব্যবসা করছিলো। কিছুদিন আগে ব্র্যাক থেকে ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ধরা খেয়ে গেছে। কি কারণে ঐ ব্যবসাটায় মার খেয়েছে। এখন সব বেঁচে দিয়েও পুরো ঋণ শোধ হচ্ছে না।

বিস্তারিত»

বার্লিনের প্রাচীর

ইতিহাসে আমি বরাবরই পাতিহাঁস। দিন তারিখ মনে কখনই রাখা হয়নি। তবে ৮৯এর ৯ই নভেম্বর যেদিন বার্লিন প্রাচীর ভেঙ্গে ফেলা হোল সেদিনের কথা কিছুটা হলেও মনে আছে। কি হচ্ছে তা বুঝিনি, তবে “কোন্ড ওয়ার”, “কমিউনিজম”, “গর্বাচেভ” শব্দগুলো মাথায় গেঁথে গিয়েছিল।

এর মাঝে বিশ বছর কেটে গেছে, কোনদিন বার্লিন প্রাচীর ভাঙ্গা নিয়ে কোন কৌতূহল হয়নি। তবে মাসখানেক আগে “দি লাইভ্স অভ আদারস” সিনেমাটা দেখে বেশ নাড়া খেয়েছিলাম।

বিস্তারিত»

গল্পঃ রোদ ভেঙে যেদিন পেরুলো সবাই অনন্ত রাত

দরজা খুলে ঝড়ের বেগে বের হয়ে আসার পরে পিঠের ওপরে সেটা দড়াম করে চিৎকার করে উঠলে রাসেলের মনে হয় এভাবে সব দরজাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। সাদা-কালো কাচে তৈরি দরজায় এধরনের শব্দ হয় না বলে সে প্রায় ভুলতে বসেছিল, কিন্তু আজ পেছনে দড়াম করে দরজা পড়ার শব্দটা তাকে মনে করিয়ে দিলো প্রত্যাখ্যান কতো নিষ্ঠুর। দুপুরের রোদ বেহিসেবি অ্যাকাউন্টেন্টের মতো অবারিত ভুল তীর ছুঁড়ছে, আর পিঠে থুথুর মতো লেপটে থাকা শব্দটা,

বিস্তারিত»

বাজারের নাম শেয়ার বাজার

শহর ভর্তি বানর। বানরের যন্ত্রনায় টেকা দায়। সেই সময় শহরে এলো এক আগন্তুক। এসেই ঘোষনা দিল এক একেকটি বানর ধরে দেওয়ার জন্য দেওয়া হবে ১০ টাকা। শহরবাসীর প্রধান কাজই হয়ে গেল বানর ধরা। দ্রুত বানর ধরে ধরে খাঁচায় পুরে ১০ টাকা করে নিয়ে বাড়ি ফিরলো সবাই।
এরপর ঘোষণা এলো, একটি বানরের জন্য এবার দেওয়া হবে ২০ টাকা। শহরবাসি আবার নেমে গেল বানর ধরতে। খুব বেশি পাওয়া গেল না,

বিস্তারিত»

জগাখিচুড়ি পোস্ট

(১)
ক্লাস টুয়েলভে থাকাকালীন জনৈক সহপাঠীর আয়না পড়ার ঘটনা মনে পড়ল। আয়না পড়া ব্যাপারটা বেশ সহজ। টাওয়েল পরে কেউ যখন বাথরুমে যেতে থাকবে, তখন একজন জানালা দিয়ে তাকে ডেকে তার সাথে সিরিয়াস পড়াশুনা রিলেটেড কথা বার্তা চালাবে, এই ফাকে পিছন দিক থেকে এসে ২য় জন টাওয়েলের নিচ দিয়ে আয়না পড়া দিবে। সহজ লজিক। কিন্তু সমস্যা হল ওই সহপাঠীর আয়না পড়াতে কিছুই দেখা যায় নাই…

বিস্তারিত»

অছাত্র বনাম আমরা

আমার কাজিন রায়হান ভাই একটা বেসরকারি ভার্সিটিতে বিবিএ পরেন। বাসায় আসা যাওয়ার পথেই পরে ঢাকা ভার্সিটির এস এম হল। হলটা খুব ভালো লাগে বলে মাঝে মাঝেই আসা যাওয়ার পথে হলের মসজিদে নামাজ পরতে যান। বলে রাখা ভালো, বেশ ধার্মিক লোক সে, মুখে দাড়িও আছে। সে দিন ছিল শুক্র বার (২৩ অক্টোবর)। এশার নামাজ এর সময় এক বন্ধুকে নিয়ে হলের পাশ দিয়ে বাইকে করে যাছিলেন। ভাবলেন নামাজটা পরে নেই।

বিস্তারিত»

জলবৃক্ষের জন্মদিন

সবে মাত্র মেসেঞ্জার থেকে সাইন আউট করতে যাচ্ছি এমন সময় হঠাৎ জুনায়েদ ভাইয়ের ডাক পড়লো।
“ঐ ব্যাটা, আছিস নাকি?”
“আরে কি সৌভাগ্য আমার, এযে দেখি জুনাদা। তো আছেন কেমন?”
“আর বলিস না। বিশাল পেইনে আছি।”
“কেন কি হইছে? কোন ডাক্তারের সাথে কনসাল্ট করছেন? পেইন কিলার খাইছেন কোনটা? প্যারাসিটামল খেয়ে দেখতে পারেন। কলেজের ডাক্তার স্যার বলছিলেন, ঐটা মহৌষধ।”
“আরে না ব্যাটা,

বিস্তারিত»