বাফটা ২০০৯

যা আশা করা হয়েছিল, ব্রিটিশ সিনেমা স্লামডগ মিলিওনেয়ার জিতেছে ৭টি পুরস্কার। বলাবাহুল্য ব্রিটিশ সিনেমার জয় জয়কার। মানতে পারলাম না বেশীরভাগ। টেকনিক্যাল সব পুরস্কার জেতা উচিত ছিল কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন এর। আমি প্রধান ক্যাটাগরী গুলো নিয়ে লিখলাম।

Best film
The Curious Case of Benjamin Button
Frost/Nixon
Milk
The Reader
Slumdog Millionaire
আমার কাছে সেরা সিনেমা মনে হয়েছে দি রিডার।

বিস্তারিত»

আত্ম-পরিচয় নিয়ে আমার ভাবনা-২

আলোচনার ধারাবাহিকতার স্বার্থে সারোয়ার ভাইএর একটা মন্তব্য দিয়ে ২য় কিস্তি শুরু করতে চাই। আমার আলোচনার ১ম কিস্তির এক মন্তব্যে তিনি বলেছেন যে, “আমার মতে সবচেয়ে আগে আসে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব এই আত্নপরিচয় এরপর আশে শেকড় অর্থাৎ বাবা মা।বাকীগুলু প্রয়োজনের তাগিদে আস্তে পারে কিন্তু কখনই প্রধান হতে পারেনা।”– সাধারণভাবে এই অনুকল্প (হাইপথিসিস) ঠিকই আছে মনে হলেও একটু গভীর ভাবে বিচার করলে কিন্তু বিপরীত অনুকল্প হাজির হয়ে যায়।

বিস্তারিত»

আচার ০১৭: চার অংকের সংখ্যাগুলো

শৈশব, কৈশোর আর তারুণ্য- মানুষের বেড়ে ওঠার এই সময়টাকে একসাথে অনেকে ছোটবেলা বলে ডাকেন। আমিও ডাকি। কি সময় ছিল! কল্পনার লাগাম ছিল না কোন। চোখের পলকে হয়ে যেতে পারতাম অন্তরীক্ষের নভোচারী বা সাগরতলের ডুবুরী। বাস্তবতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চোখের পলকে নিজেকে পালটে নিতে পারতাম। কিন্তু আজ যৌবনে এসে কি থেকে কি হয়ে গেল, কল্পনাগুলো বাস্তবের চোখ রাঙানিতে চুপসে যায় নিমিষে। বাড়তে পারে না, বুক চেরা দীর্ঘশ্বাসই সম্বল।

বিস্তারিত»

সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশে আমাদের মিডিয়ার বেড়ে উঠা….

বাংলাদেশে বিগত এক দশকে গণমাধ্যমের ক্ষেত্রটিতে একটা বিপ্লব ঘটে গেছে। বেসরকারী টিভি চ্যানেলগুলোই মূলতঃ এই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছে। একসময়ে চট করে বলে দিতে পারলেও আজ যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশে বেসরকারী চ্যানেল কয়টি, তাহলে একটু সময় লাগে সঠিকভাবে উত্তর দিতে। কারণ এখন গুনতে হয়।

স্যাটেলাইট সংস্কৃতির এই যুগে আমাদের নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতি যখন হিন্দি চ্যানেলগুলোর আক্রমণে তাদের অস্তিত্ব প্রায় হারাতে বসেছিল,

বিস্তারিত»

(মনপুরা) আগে যদি জানতাম রে বন্ধু…মন খারাপ করা গান…

মমতাজের গান খুব একটা সিরিয়াসলি শুনতাম না কখনও। কিন্তু ‘মনপুরা’ ছবির এই গানটা কেমন জানি মন খারাপ করে দেয়। গানটা শুরু হবার আগেই ব্যাকগ্রাউণ্ড মিউজিকটা অসাধারণ। আমি সাধারণ মনের ও মানের সংগীত স্রোতা। গানের কথা ও সুর আমাকে সত্যি নাড়া দিয়েছে। জানিনা আর কারও মনে নাড়া দেবে কিনা।

‘আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর
ছাড়িতাম না কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর
উজানে ভাসাইলাম নাও,

বিস্তারিত»

কনসার্ট ফর বাংলাদেশ এবং প্রিয় গান

জর্জ হ্যারিসনের “বাংলাদেশ” অনেকেরই প্রিয় গান। ১৯৭১ সালে আমাদের দুঃসময়ে মূলতঃ ওস্তাদ রবিশংকরের উদ্যোগে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে লড়াকু বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পক্ষে জনমত গঠনে “কনসার্ট ফর বাংলাদেশ” একটা বড় ভূমিকা রেখেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মার্কিন সরকার ভীষণভাবে সক্রিয় থাকলেও মিডিয়া ও জনমত ছিল স্বাধীনতা সংগ্রামীদের পক্ষে।

ওই কনসার্টের অর্থ ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের উদ্বাস্তু জনতার সহায়তায় ব্যয় হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা নিয়ে নানা বিতর্ক রয়েছে।

বিস্তারিত»

আমার দেখা সেরা ১০ মুভি

তালিকাটা করেছিলাম প্রায় বছর খানেক আগে। আমার প্রিয় ছবি। তবে এখানে স্থান দিয়েছি ইংরেজী ভাষার মুভিকে। বলা যায় হলিউড মুভি। প্রায় বছর খানেক পর লিস্টটা নিয়ে ভাবছি। বুঝতে পারছি না, ক্রামার ভার্সেস ক্রামার রাখবো কিনা। দি রিডার কি রাখবো। কিংবা হোটেল রোয়ান্ডা বা সিন্ডলার্স লিস্টটাও রাখতে ইচ্ছা করছে। মনে হচ্ছে ব্রাড পিটের বাবেল-এর কথা। গড ফাদার-টু আমার বেশি পছন্দ। খুব টানছে কিলিং ফিল্ডস। এমনকি সিংগিং ইন দ্য রেইনও আমার অনেক পছন্দের ছবি।

বিস্তারিত»

Rumpology

আসলে এই লেখা তাজা হলেও আইডিয়াটা গত ডিসেম্বরের। সিসিবির একজনের সাথে চ্যাট করছিলাম। বললাম নতুন বছরের রাশিফল মারকা একটা পোস্ট আসা দরকার। সিসিবির ওই ক্যাডেট আবার রম্য লেখক হিসাবে খুব নাম করে ফেলেছে। ও বললো লিখেন ভাইয়া মজা করে কিছু একটা লিখেন। কিন্তু আমি কখনোই ভাল লেখক না তার উপর আবার রম্য!! তাই আমি ফ্যাক্ট নিয়ে লিখি যেমন ফুটবল অথবা সিনেমা।এইসব লেখায় মানুষ শিল্পগুন না খুঁজে বরং ফ্যাক্ট খুঁজে।

বিস্তারিত»

প্রবাসে প্রলাপ ০০৪

অনেকদিন কিছুই লেখা হচ্ছে না। পড়ালেখার মধ্যে থাকলে ৬ মাস অন্তর অন্তর সবাইকে যে একখানা ঝামেলায় পড়তে হয় আমি এখন সেই ঝামেলায় আছি। সামনে পরীক্ষা ১০ তারিখে শুরু হবে। ক্লাস শেষ হয়ে গেছে, সারাদিন তাই বাসায় বসে বসে পড়ার চিন্তাভাবনা করি কখনো পড়তে বসি আবার কিছুক্ষণ পরেই দেখি পড়া বাদ দিয়ে অন্য কাজ শুরু করে ফেলেছি। এই যাচ্ছে কিছুদিন। তাই বলে অবশ্য আমার অন্য কোন কাজ থেমে নেই এই শনিবারে গিয়েছিলাম এক বড় ভাইর বাসায়।

বিস্তারিত»

মিথিলা বেঁচে উঠুক

এনটিভিতে প্রচার হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাউসফুল’। পারিবারিক জীবনের অত্যন্ত বাস্তব ঘটনাগুলো সাবলীলভাবে তুলে ধরা হয়েছে এ নাটকে। এ-পর্যন্ত ৬০টি পর্ব প্রচার হলো এর। :party:

রাজধানীর পল্লবীর একটি বিল্ডিংয়ে পাশাপাশি বসবাসরত দুই ফ্যামিলি। উভয় ফ্ল্যাটের কর্তার নাম একরামুল, এদের একজন রুচিশীল ভদ্রলোক ইঞ্জিনিয়ার আরেকজন বিল্ডার্সের কাজ করেন।
দ্বিতীয়জন মোটামুটি গেঁয়ো, তার সাথে বাসায় থাকে তার ভাগিনা সিদ্দিক। সিদ্দিক নাটকের সবচে মজাদার চরিত্র,

বিস্তারিত»

আত্ম-পরিচয় নিয়ে আমার ভাবনা-১

সিসিবি’তে ধর্ম-বিষয়ক বিতর্ক আমাকে আত্ম-পরিচয় নিয়ে দুদিন ধরে বেশ ভাবাচ্ছে।-

একজন বিশেষ একটা ধর্মের পরিচয়ে নিজেকে পরিচিত করিয়ে তৃপ্তি পেতে চায়, আরেকজন সেই ধর্মের অস্তিত্বকে অস্বীকার করে, নিজেকে ধর্ম-ভিত্তিক পরিচিতিমূলক গন্ডির বাইরে আনার প্রাণান্তকর চেষ্টা করে। একদল যেই পরিমাণ সবেগে আত্মপ্রকাশ করে, আরেকদল সেই পরিমাণ গতিতে প্রতিকৃয়া ব্যক্ত করে। কিন্তু কেন এই বিতর্ক? ধর্মই বা কেন এই বিতর্কের কেন্দ্রে? আত্ম-পরিচয়ের আর কোন সাধারণ ‘প্যারামিটার’

বিস্তারিত»

একখানা নির্দোষ গল্প

রহিম মিয়ার থুতনিতে গুনিয়া গুনিয়া মাত্র সাতটা দাঁড়ি। থুতনির এই সাতটা দাঁড়ি অন্যরকম সৌন্দর্য ছড়াইতেছিল। অনেকবার ভাবিয়াছে এই কয়টি রাখিয়াই বা কি হইবে। কিন্তু কাটিতে মন চায় না। রেজর চালাইতে ইচ্ছা হয় না। থাকুক না হয় ৭ খানা দুষ্প্রাপ্য দাঁড়ি।
রহিম মিয়ার কিন্তু শান্তি নাই। শান্তি হরণ করিয়াছে পাড়ারই কয়টি ফাজিল পোলা। তাহাকে দেখিলেই পিছনে লাগে আর চিৎকার দিতে থাকে। -ও রহিম মিয়া, দাঁড়ি কয়ডাবেচবা নি।

বিস্তারিত»

আমার সিসিবিতে আগমন এবং আগামী দিনগুলির ভাবনা

আমি প্রথম সিসিবির সন্ধান পাই বরিশাল ক্যাডেট কলেজের ক্যাপ্টেন সিরাজের কাছে প্রায় ২/৩ মাস আগে। ও তখনো জানতো না আমি এক্স ক্যাডেট কি না। ও আমাকে এটা ওটা শেখানোর সময় হঠাত বললো,” ক্যাডেট কলেজের জন্য একটা ব্লগ সাইট আছে- সিসিবি” ওইদিন একজনের ব্লগও আমাকে দেখাল। ওটা ছিল কৌতুক টাইপের,” তোমাদের ম্যাডাম খুব ভাল ফাক ( পাক বা রান্না) করে” এরকম কিছু একটা। আমি আবার কৌতুক বা রম্য রচনার ভীষন ভক্ত।

বিস্তারিত»

ওমর খৈয়াম, একবার এসো এই দেশে…

ইসলাম জগতের একজন অমর চিন্তাবিদ ওমর খৈয়াম। মানবতাবাদী, দার্শনিক, জ্যোতির্বিদ। বীজগণিত এবং জ্যামিতিতে প্রতিভার স্পর্শ দেওয়া এই মানুষটি ছিলেন মুক্তবুদ্ধির ধারক। তার রচিত কবিতায় প্রকাশ পেয়েছে যুক্তির উপর নির্ভরতা ও বিচক্ষনতা। তারই একটি বিখ্যাত আরবী কবিতা…

যদি মাতালের শিক্ষাকেন্দ্র মাদ্রাসাগুলো
এপিকুরাস, প্লেটো
এরিস্টটলের দর্শন- শিক্ষালয় হতো,

যদি পীর দরবেশের আস্তানা ও মাজারগুলো
গবেষণা প্রতিষ্ঠান হতো,
যদি মানুষ ধার্মিকের ধর্মান্ধতার পরিবর্তে
নীতিজ্ঞানের চর্চা করতো,

বিস্তারিত»

সিসিবি’র উদীয়মান বুদ্ধিজীবিদের জন্য প্রস্তাবিত এজেন্ডা

গত দুইদিন সিসিবি’তে ধর্ম-বিষয়ক পোস্ট ও মন্তব্যের জোয়ার দেখে মনে হলো মাঝে মাঝে আমাদের ক্যাডেটদের মধ্যে সিরিয়াস বিষয়ে আলোচনা থাকা দরকার। সব সময় হালকা-মেজাজের পোস্ট মনে হয় আমাদের কৌতুহলী মনকে তৃপ্ত করতে পারেনা। কিন্তু আমার একটু আক্ষেপ লাগে যখন দেখি বর্তমান সমস্যা নিয়ে খুব একটা বাস্তবমুখী আলোচনা হচ্ছে না, কোথাওই না :no: । অথচ আমরা বাস করি বর্তমানেই, যেখানে নানা রকম সমস্যা আছে যা’র সমাধান সর্বোচ্চ অগ্রাধিকার দাবী করে।

বিস্তারিত»