মনে হলো দেখতে দেখতে বছর ঘুরে গেলো। সেই সেদিন রোজা শুরু হলো, শেষ হয়ে ” রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ ” ও। আর এক পক্ষান্তরে আবারো এলো বলে সিয়াম সাধনার মাস – রমজান। প্রতি বছর রোজার মাসে মনে কিছু ভাবনা এসে জড়ো হয় , হয়তো সংযমের কারনে তখন সেসব জোর দিয়ে বলতে পারিনা। আর আমি যে বলবো, সেটা নিয়ে ও দ্বিধায় থাকি। কারন আমার জ্ঞানের স্বল্পতা।
বিস্তারিত»ফটোব্লগঃ বিসিসি ইফতার পার্টি – সিলেট এডিশন
অনেক দিন আগে ব্লগ দিয়েছিলাম সিলেটে বিসিসি’র ইফতার পার্টির। ছবিগুলো দুষ্টু ছেলে রেজওয়ানের আপলোড করার কথা থাকলেও ব্যটা বাইন মাছের মত পিছলে যাচ্ছিলো। যাইহোক, অবশষে গতকাল বেচারা পেন ড্রাইভে করে আমাকে ছবিগুলো দিয়ে গেছে। হয়তো এরমধ্যেই আপনারা শফিউল্লাহ ভাই (পক্ষান্তরে স্যার) এর ফেসবুকে বেশ কিছু ছবি দেখে ফেলেছেন (যদিও হুবুহু এই ছবিগুলো নয়), তার পরেও ওয়াদা রক্ষা করার জন্য ছবিগুলো আপলোড করলাম…
কুশলাদি পর্ব









উপস্থিত একমাত্র নেক্সট জেনারেশন

প্রস্তুতি পর্ব





বন্টন পর্ব
শফিউল্লাহ ভাই আর তার পেছনের ব্যক্তির মুখটা খেয়াল করুন…
কাঁচামরিচ- বিগতযৌবনা এক তারকা ও অন্যান্য
কাঁচামরিচ ওরফে কাঁচা লংকা। শুনেচি আকাশদার দেশের দাদারা নাকি নংকা বলে ডাকেন! শোনা কথা মিছেও হতে পারে, সে যাই হোক । বছর ঘুরে সংযমের মাস রমজান এলেই আমাদের দ্রব্যমুল্যের পাগলাঘোড়াটি যেন আরো অসংযমী হয়ে ওঠে। ফলে কাঁচামরিচ হয়ে ওঠে রমজানের সুপারস্টার! লাফিয়ে লাফিয়ে বাড়ে তার দাম, কারণ বিপুল চাহিদা! ইফতারে মুড়িমাখা খাবেন ছোলা দিয়ে, সাথে কুঁচানো কাঁচামরিচ না হলে যে মুখে রুচবে না। পেঁয়াজু খাবেন ,
বিস্তারিত»হারানো অনুভূতি
সন্ধ্যা যায় তারপর যায় রাত
তবু আজকাল আর অকারণে দেখা হয় না
রাতের আকাশ।
কখনও পূর্ণিমাতে চাঁদের ফোকলা হাসি দেখা,
আবার ক্ষয় হওয়া পূর্ণিমা যেন মনে হত
তার মাথায় হাত,
আর অমাবস্যাটা ছিল নিকষ আধাঁরে
ফিরে দেখা (পর্ব-৩)
(৭)
কলেজে মাঝে মাঝেই স্যানিটারি ইন্সপেকশন হোত । এর উদ্দেশ্য ছিল ক্যাডেটদের হাইজেনিক কন্ডিশন ঠিক আছে কিনা তা চেক করা । এই ইন্সপেকশনে মূলত মেডিক্যাল অফিসার স্যারকে মূল দায়িত্ন দিয়ে পাঠানো হত । তিনি ক্যাডেটদের রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা তা দেখতেন । পাশাপাশি হাউস এবং একাডেমির টয়লেট বাথরুমগুলো হাইজেনিক কিনা তাও চেক করতেন । আর এই চেকিংগুলো ছিল ঝটিকা চেক । কাউকে না জানিয়েই হঠাৎ করেই চেক করা হত ।
বিস্তারিত»বইমেলায় সিসিবি সংকলন
ক্যাডেট কলেজ ব্লগ আগামী বইমেলাকে উপলক্ষ্য করে ই-বইএর গন্ডী ছেড়ে কাগজে ছাপা সংকলন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। চার সদস্যের একটি সম্পাদক প্যানেল ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। আমাদের আপাতত পরিকল্পনা হচ্ছে বই নয়, বরং ম্যাগাজিন আকৃতির একটি মোটাতাজা সংকলন বের করা।
সিসিবি-র সকল সদস্যদের কাছে অনুরোধ করা যাচ্ছে, আপনারা আরও বেশি যত্ন নিয়ে আপনাদের লেখা ব্লগে প্রকাশ করুন, যেন আমরা সেরা লেখাটা সহজেই বেছে নিতে পারি।
বিস্তারিত»জিজ্ঞাসা – মন কি যে চায় বলো
মনোবিজ্ঞানী নই, নই কোন প্রেম-ভালোবাসা-হৃদয় ঘটিত লেখক ও। শিরোনাম দেখে যদি প্রশ্ন আসে, তাই উত্তর ও দিয়ে দিলাম আগে ভাগেই। প্রাসঙ্গিক একটা প্রশ্ন আমার ও আছে, প্রেম ভালোবাসা ছাড়া কি মন এর অস্তিত্ব নেই? কঠিন পাষান সীমার এর ও মন ছিলো, এ কথায় সাহিত্যিক রা রাগ করলেও জীববিজ্ঞানী ও মনোবিজ্ঞানীরা আমার কথাকে সমর্থন করবেন আশা করি। আর মন যদি থেকে ই থাকে তাহলে চাওয়া (পাওয়ার আকাঙ্ক্ষা) ও থাকতেই হবে।
বিস্তারিত»সাপ্তাহিক ১২ (ছুটি পর্ব)
ছুটি! প্রায় চার মাসের অপেক্ষা শেষে আজ শেষ পর্যন্ত ছুটি পেলাম। আজ রাতে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবো। আহ… কতদিন পর ঢাকার দেখা পাব, ঢাকার মানুষদের দেখা পাব।
আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে, এক সপ্তাহের জন্য। গত দুবছর ঢাকায় থাকায় আর কাছের মানুষেরা সবাই ঢাকার বাসিন্দা হওয়ায় ছুটিতে যাবার দিনের বিশেষ আনন্দটা সেভাবে উপলব্ধি করিনি। আজকে অনেকদিন পর বুঝতে পারছি ছুটিতে বাড়ী যাবার কি আনন্দ।
বিস্তারিত»‘দ্য ফলিং ম্যান’ ও অন্যান্য
নিজেদের পরিণতি তখন জেনে গেছে ওরা
তবুও সে কী এক আশ্চর্য তাড়নায়
সব্বাই হয়তো সে মূহুর্তে বের করে এনেছিল
মুঠোফোন … হায়! কতগুলো প্রাণকে ছোঁয়া যাবে
এই অভিশপ্ত সময়ে, কতটা মায়া জড়িয়ে
ইথারে ছড়িয়ে কন্ঠস্বর বা যাণ্ত্রিক বার্তায়
বলেছিল ওরা “ভালবাসি, প্রিয়।”
নীলা – ৭ম পত্র
আর নয় বিরক্তি – শুধুই অনুভব
এবার নিশ্চয়ই আপনারা হাফ ছেড়ে বাচলেন, বিরক্তি নামের অভিব্যক্তি আর অবলোকন করতে হবে না। আমি যদি ও সবসময় ই আশাবাদী, কিন্তু বাস্তবতা প্রায়শই আমাদের, বিশেষ করে আমাকে ঐ রাস্তায়ই নিয়ে আসে। এখনকার দিনে যান্ত্রিক পদ্ধতি চালু হওয়ার পরে খুব কমই ” কাধে জোয়াল, মুখে জাল বাধা, গরু জোড়া ” কে দেখা যায়। বাস্তবে দেখা না গেলে ও, আয়না তে দাড়ালে কেন জানি ঐ দৃশ্যটাই ভেসে ওঠে।
বিস্তারিত»টাইমপাস নাম্বার ওয়ান
বিরক্তি – একরকম ভালোবাসা এখন
কেন জানি না, কিন্তু মনস্থির করেছিলাম যে লিখবোই ।
কিছুদিন যাবত যারা আমার অনেক সময়কে প্রশ্রয় দেন, যাদের অনেক সময় আমি আবোল তাবোল বলে নষ্ট করি, তারাই যখন পড়েন লেখাগুলো, তখন ভাবি জীবনের কোনো একটা অংশের সাথে তাদের কোনো অংশের মিল নিশ্চয়ই আছে । নইলে ঘরে বা রেষ্টুরেন্টে, যেখানেই তারা খান না কেন, বনের মোষ কেন তাড়াবেন? কিছুটা হলেও “হুশ হাশ” যখন করেছেন তখন নিজে থেকে ই ধরে নিয়েছি,
বিস্তারিত»আউলা চিন্তা – সাবেক উপদেষ্টা, একজন বিশ্বাসঘাতক আর আমাদের বদলে যাওয়া
ভেবেছিলাম এই সিরিজের সমাপ্তি হয়ে গেছে। নানা কারনে। নিজেও অনেক “কুল ডাউন” হইছি। মাল মাল আইডিয়া গুলা সব মাথা থেকে ঝেটিয়ে বিদায় করে দিয়েছি। যা শালা, খাইট্টা খা।
কিন্তুক জিনিসটা আমার প্ল্যান মত হয় নাই। কোন বউয়ের ভাই কবে কি কথা কইছে, আজকে কি কথা কইছে এইটা নিয়া মাথায় আবার হিপোক্রেসীর খাইস্টা পোকাটা কিড়-কিড় কইরা মগজে কামড় দেয়া শুরু করছে।
আরে দূর,
বিস্তারিত»শেখ আলীমের হাইকু – ৫
জোটে যদি মোটে একটি পয়সা
খাদ্য কিনো না কিংবা কিনো না ফুল
ভালবাসা কিনে করিও একটি ভুল।
——————————-
যতদূর যাও ততদূর পাশে চলা
রেলের লাইন মেশে না তবু কি থামে
হৃদয়ের কথা একদিন হবে বলা।
——————————-
নীরবে সয়েছি নীরবে সহিয়া যাই
তুমি যা পেরেছ আমি তাহা পারি নাই
রুদ্ধ ঝিনুক দুঃখের মুক্তা বুকে।