আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব…

তিন যুগ পেরিয়ে গেল, কেউ কথা রাখেনি।
আমার বাবার কথা কেউ মনে রাখেনি।
কেউ খুঁজে দেখেনি আমার হারানো ভাইয়ের লাশ।
কেউ মনে রাখেনি আমার বোনের সর্বনাশ।
তাই আজ আমি বিদ্রোহী…

আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব,
আবার যুদ্ধ হলে আমি বন্দুক হাতে নেব,
তারপর… …

বিস্তারিত»

রকিব মিয়ার হোম ডেলিভারি সার্ভিস!!

রকিব মিয়ার চায়ের ব্যবসা ইদানিং ভালো যাচ্ছেনা। রোজার মাস বলে , নাকি রকিব মিয়ার নিয়মিত দোকানদারিতে আলসেমি – প্রকৃত কারণ কোনটা সেটা নিয়মিত ক্রেতারাই ভালো বলতে পারবেন।
তবে চায়ের মান ও গুনাগুন বৃদ্ধির ব্যাপারে দোকানদার কর্তৃপক্ষ কিন্তু সবসময়ের মতই সচেতন।

তাই আসছে ইদুল ফিতরকে সামনে রেখে চায়ের দোকানকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। এখন আর কষ্ট করে দোকান অবধিও হেঁটে যেতে হবেনা। সবার জীবনযাপনকে আরো দুই চিমটি সহজ করতে শুরু হয়ে গেল রকিব মিয়ার হোম ডেলিভারি সার্ভিস!

বিস্তারিত»

আমাদের রসায়ন শিক্ষা

স্যার এর নামটা বললাম না।তবে যারা বেশি কৌতুহলি তাদের জন্য একটু সহজ করে দিলাম। ইংরেজিতে স্যার এর নাম দাঁড়ায় cowboy catch the moon. কেউ যদি চিনে ফেলেন তার জন্য আমি দায়ী নই।যাই হোক কাজের কথায় আসি।স্যার পড়ান খুবই চমৎকার।ওনার পড়ানোর ধরনটা তবে একটু ভিন্নধর্মী।অনেকের হয়ত মনে আছে এসএসসির বইতে অধাতুর একটা অধ্যায় ছিল।তার একটা বিশাল অংশ জুড়ে ছিল সালফার।সেই সালফার স্যার আমাদের এমন ভাবে পড়িয়েছেন যে আজো ভুলিনি।তাই স্যার এর মত করেই আজকে শিখব-
‘‘আজকে আমরা পড়বো সালফার।তোরা জানিস ইহা অধাতু ।তবে ইহার চরিত্র মোটে ও ভালনা।

বিস্তারিত»