সিসিবি ইফতার পার্টিঃ
তারিখ ০৪ সেপ্টেম্বর
রোজ শুক্রবার
স্থান – বেঙ্গল ক্যাফেটেরিয়া, বাড়ি নং: ২৭৫/এফ
রোডঃ ২৭ (পুরাতন), মীনাবাজারের পাশে,
ধানমন্ডি, ঢাকা।
—————————————————————————–
ইফতার পার্টির উপস্থিতি সম্পর্কে ধারণা পাবার জন্যে সিসিবি সদস্যদের সহযোগিতা কামনা করছি।
অনুগ্রহ করে মন্তব্যের ঘরে নিজের উপস্থিতি জানিয়ে দিলে আমাদের সুবিধা হয়।
——————————————————————————-
এখন পর্যন্ত যারা উপস্থিতি নিশ্চিত করেছেনঃ (নামের পাশে ব্যাচ নাম্বার)
নরকবাস-৪
মিতাপু
এক।
‘আমার আপন কোন বোন নাই’, বাল্যকালে বুকের মধ্যে এই চাঁপা দুঃখটা ক্ষণে ক্ষণে জানান দিয়ে উঠতো; বিশেষ করে যখন ছোটভাইটাকে দিয়ে রাতে আমাদের শোয়ার খাটের মশারী টাঙ্গানো এবং সকালে বিছানা গোছানো এই দুইটা দুঃসাধ্য কাজ করিয়ে নেবার জন্য আমাকে বিস্তর ফন্দিফিকির করতে হত; অতঃপর সব ছলচাতুরী ব্যর্থ হবার পর কাজগুলো নিজেকেই করতে হত। আদর্শবান শিক্ষক পিতা-মাতার সন্তান হওয়ায় এবং মা-বাবা দুজনেই চাকুরীজীবি হওয়ায় অনেক ছোট থেকেই নিজের সব কাজ আমাকে নিজের হাতে করতে হত।
চারটি কবিতা
হাসি
জানালার গ্রীলে তরুণী লাল-সবুজ
বিভাবসু শিরে লোহিত শিরস্ত্রাণ;
বিকেলের শ্যেন সুড়সুড়ি লিবিডোতে
রক্তাভ নীল আকাশে মেঘ-সোপান।
দোতলা হতে কে ছুড়লো লেসার গান
আমাকে লক্ষ্য করে? এ অবিশ্বাস্য;
ইরম্মদ রূপে ধরা পানে ধায়
অন্তরীক্ষ হতে যেন সেই লাস্য।
আজ শ্রাবণের আমন্ত্রণে
১.
রাতুল—- রাতুল—-
অনেক অনেক দূর থেকে ভেসে আসছে গলাটা। ঠিক চেনা নয়, আবার অচেনাও নয়। কেমন ঘোর লাগা সে সুর। রক্তে বান ডেকে যায়। ছুটে যেতে ইচ্ছে করে। তবু যাওয়া হয় না। যাবেই বা কেমন করে সে। সেতো এখন মাঝ নদীতে। পানির হালকা ঢেউয়ে নৌকোটা দুলছে। কাল রাত থেকেই মুষল ধারে বৃষ্টি। সকালে প্রফুল্লকে খবর দেয়া হয়েছিল নৌকো নিয়ে আসতে। তারা যাবে অনেক দূর।
সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার: সিনিঅ্যাস্ট
সিনিঅ্যাস্ট সাময়িকীর সাথে সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার, ১৯৮১
সিনিঅ্যাস্ট: “পথের পাঁচালী” আপনাকে কিভাবে পরিবর্তন করেছে। এটা কি বাংলা আবিষ্কারে আপনাকে সাহায্য করেছে?
সত্যজিৎ রায়: পথের পাঁচালী নির্মাণের সময়ই আমি গ্রামীণ জীবন আবিষ্কার করেছি। এতে কোন সন্দেহ নেই। আমার জন্ম, বেড়ে ওঠা সবই শহরে, তাই গ্রাম সম্পর্কে সম্যক ধারণা এর আগে ছিল না। গ্রামে গ্রামে ঘুরে লোকেশন শিকার এবং খুঁজে পাওয়ার পর সেখানে কিছুদিন থাকা,
বিস্তারিত»চ্যাম্পিয়ন্স লীগ ০৯/১০ গ্রুপ পর্ব- ড্র
ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ০৯/১০ মৌসুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। মোট ৩২টি দলকে ৮ গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে প্রথম দুটি দল পরের পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এবারে গ্রুপ পর্বের ড্রতে তেমন কোন চমক নেই বললেই চলে, ফেবারিট দলগুলো ঝামেলা ছাড়াই পরবর্তী পর্বে উঠে যাবে বলে মনে হয়।

গ্রুপ এঃ বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস,
বিস্তারিত»বিদ্রোহী কবিকে শ্রদ্ধাঞ্জলিঃ যদি আর না ফিরি
(আজ ১২ ভাদ্র। আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, রেঁনেসা এবং সাম্যবাদী চেতনার কবি কাজী নজরুল ইসলামের ৩৩ তম মৃত্যুবার্ষিকী। ক্ষনজন্মা এই প্রতিভাকে শ্রদ্ধা নিবেদনের ভাষা এবং যোগ্যতা কোনটিই নেই আমার। “যদি আর না ফিরি” শিরোনামে কবির ভাষণটি একযুগ ধরে আমার ডায়েরীতে সংরক্ষিত আছে। কবি নির্বাক হওয়ার আগে এটিই সম্ভবত শেষ বক্তব্য। আজ খুব ইচ্ছে হলো সিসিবির বন্ধুদের সাথে শেয়ার করি।)

“মসজিদের পাশে আমায় কবর দিও ভাই/গোর থেকে যেন আযান শুনতে পাই।”
চেপে যাওয়া কান্নাগুলো……..
টাঙ্গাইল বাসস্ট্যান্ডে নামলাম বহুদিন পর
“এই রিকশা, মেইন রোডে যাবে?”
হ্যাঁ জানাতেই বললাম, তা ভাড়া কত নেবে?
আগে কিন্তু করতাম না রিকশার কোন দামদর
এখন তবু করতেই হয়
সময়ের ব্যাবধানে ভাড়া কিছু বেড়েছে নিশ্চয়!
অন্তরে আয় অন্তরা

অন্তরে আয় অন্তরা
বুকের মৃদ্যু রক্ত স্রোতে আন ত্বরা
দুলিয়ে বাতাস সুবাস মাখা মন্থরা!
আমারে বল ঊষা রাঙা রোদ কোথা!
কোথায় নদী শুকিয়ে ধূলোর রূক্ষতা?
আমায় শোনা তোর ও বুকের দুঃখতা!
ইফতার পার্টি-
ভাইসব!!!
আগামী ৪ঠা সেপ্টেম্বর, ধানমন্ডি বেঙ্গল ক্যাফেটেরিয়ায় এক বিশাল “সিসিবি” ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের স্পন্সর করবেন এহসান ভাই। তাকে ছিল্লা কাইট্যা এমন লবণ লাগানো হবে যে, নেক্সট টাইম ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসার পথে উনি যেন এই স্মৃতি রোমন্থন করে ভুটানে লাফ দিয়ে পড়েন।
বিশেষ ভাবে উল্লেখ্য মাসরুফ ভাইকে নিজের ইফতারী সাথে করে নিয়ে আসার দরকার নেই। আরও বিশেষ বিশেষ ভাবে উল্লেখ্য যে,
ফ্ল্যাশব্যাক ০৬
১। আমাদের পৌরনীতির ইসহাক আলী স্যার খুব জনপ্রিয় ছিলেন। স্যার অনেক ফ্রি ছিলেন এবং অনেক সময় সিরিয়াস রোমান্টিক কথা বলতেন। স্যারকে আমরা গুরু মানতাম আর বলতাম *ক্স আলী। মাঝে মাঝে বাংলাদেশের পলিটিক্স নিয়ে বলতে গিয়ে উত্তেজিত হয়ে যেতেন।তার একটা নমুনা-
“এই সেই আব্দুল বিশ্বাস(আব্দুর রহমান বিশ্বাস) যে খালেদা জিয়ার পে*কোট ধোয়”
পৌরনীতি পরীক্ষায় কোন প্রশ্নের উত্তর মানেই বেশি নম্বরের আশায় একগাদা পয়েন্ট আর কোটেশন,
স্মৃতির ঝাঁপি : জিয়ার নৃশংস শাসনকাল
প্রথম পর্ব ।। দ্বিতীয় পর্ব ।। তৃতীয় পর্ব ।। চতৃর্থ পর্ব ।। পঞ্চম পর্ব
‘৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করে একই খুনি চক্র। এরই ধারাবাহিকতায় গায়ে ভারতপন্থী লেবাস পড়িয়ে হত্যা করা হয় খালেদ মোশাররফ, হায়দারসহ সেনা কর্মকর্তাদের। ৭ নভেম্বর মূলতঃ সেনা সদস্যদের এক বিশৃঙ্খল অভ্যূত্থানে জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি পান।
বিস্তারিত»ভাতিজার স্কুলে প্রথম দিন…সাথে একটি স্মৃতিচারণ ফ্রি…!!
মানুষের জীবনে কিছু কিছু দিন আছে খুবই গুরুত্বপুর্ণ। নানাভাবে এসব দিন আমাদের জীবনকে প্রভাবিত করে। এই দিন গুলোর মধ্যে নিঃসন্দেহে অন্যতম একটি হচ্ছে স্কুলে যাবার প্রথম দিনটি। এই দিনটি এতই গুরুত্বপূর্ণ যে বিভিন্ন পরীক্ষায় (বাংলা বা ইংরেজী) এই দিনটির উপর রচনা লিখতে বলা হয়ে থাকে… :khekz: !!! বেশিরভাগ ছেলেমেয়েই এদিন ভীষণ আগ্রহভরে বাবা অথবা মা, কিংবা দুজনের সাথে…নতুবা বড় ভাই-বোনের সাথে স্কুলে গিয়ে থাকে। এ দিনের পর সেই যে যাওয়া শুরু হয়…তা চলতেই থাকে…চলতেই থাকে…অনেকের তো বুড়ো বয়সেও শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ হয় না…!!!
বিস্তারিত»কৃষকের কৃতি কথা !
১
কৃষকের অপার প্রচেষ্ঠায়
ছোট ছোট বীজ থেকে
সবুজের বুকে রচিত হয়
একেকটি জীবন্ত সভ্যতা!
২
এভাবেই দিন যায়
ক্ষণ যায়, কাটে রাত !
এক প্রান্তে অভিজাত ঝলমলে শপিং মল
অন্য প্রান্তে অন্ধকারে জোনাকীর চলাচল।
হায়াও মিয়াজাকির বিশ্ব
প্রিয় এনিমেশন পরিচালক হায়াও মিয়াজাকির সিনেমা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। জাপানী এনিমেশনকে এনিমে বলা হয়। তাই আমিও এখানে এনিমে ব্যবহার করছি। আসলে শুধু এনিমে সেক্টরে না, সবকিছু মিলেই জাপানে মিয়াজাকির চেয়ে মেধাবী কোন চলচ্চিত্র পরিচালক এখন নেই। ইসাও তাকাহাতার দুটো সিনেমা খুবই ভাল লেগেছে। কিছু দিক দিয়ে তাকাহাতা মিয়াজাকির সমমানের হলেও তার ওপর মিয়াজাকির প্রভাব সুস্পষ্ট। আমি এখন পর্যন্ত মোট পাঁচটা সিনেমা দেখলাম,
বিস্তারিত»