সুরঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছি কয়দিন ধরে। এটাই কাল হয়েছে, একরাশ অবসাদ আমাকে আষ্টেপিষ্টে বেঁধে দিয়েছে। মাথার মাঝে ভোটকা সুমন (এখনকার স্লিম সুমন না) বেজ গিটার ঝুলায়ে গান গায়ঃ
“আর পারি না আর পারি না, আমার ভীষন ক্লান্ত লাগে”
মানুষ বড়ই আজিব প্রাণী। সত্যিকারের দুঃখ না এইগুলা, তারপরও দুঃখ দুঃখ ভাব। দুঃখবিলাস, স্বপ্নবিলাস আরো কত কি। রাস্তার ধারে যে শিশুটা এইবেলার খাওয়াটা ফেলে দেওয়া বিরিয়ানির প্যাকেট খুঁটে চালিয়ে নিল,
বিস্তারিত»