কাছে এসেও যেন আরো দূরে চলে যাচ্ছি…

Rahman vai,

অনেক দিন হয়ে গেল সিসিবিতে আপনাকে পাচ্ছি না।
আপনি, সায়েদ ভাই, এডিসন ভাই উনাদের খুব মিস করছি।
সায়েদ ভাই তো থাকেন, কিন্তু মাউস দিয়ে কমেন্ট করে চলে যান।
ভাইয়া, তাড়াতাড়ি আসেন তো, সেই সাথে বাকিদেরও বেঁধে নিয়ে আসেন।
(সিনিয়রকে বাঁধতে চাওয়ার জন্য আগেই ১০০ :frontroll: দিয়ে নিলাম।)

মাজহার ভাইকে নিয়ে আপনার ব্লগটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বিস্তারিত»

সহি খোয়াবনামা

[ভূমিকাঃ তারেক-এর লেখাটা পড়ে আখতারুজ্জামান ইলিয়াসকে মনে পড়ে গেলো। চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা — মাত্র এই দুটো উপন্যাসের জনক তিনি। অথচ তাতেই চিরস্থায়ী আসন করে নিয়েছেন বাংলা সাহিত্যে। ছোটগল্প মোট ক’টা লিখেছেন জানিনা, আর সেটা নিয়ে খানিকটা তো জানলাম তারেক আর মাওলা ব্রাদার্স এর কল্যাণে।

আজকের লেখাটি লিখেছিলাম ‘৯৭ এর জানুয়ারিতে, ৪ তারিখ ইলিয়াস মারা যাবার পর। অস্থি-র ক্যানসার হয়েছিলো। কলকাতায় এসে চিকিৎসা করিয়ে আক্রান্ত পা-টি ছাড়া তাঁকে ঘরে ফিরতে হয়,

বিস্তারিত»

যা হারিয়ে যায় তা আগলে বসে রইবো কত আর-

সূচীপত্রের সিঁড়ি বেয়ে আমি টপাটপ নামতে থাকি, আটাশে গিয়ে থামবার কথা, কিন্তু তেইশ পর্যন্ত গিয়েই থেমে যেতে হলো! মাওলা ব্রাদার্স থেকে বের হওয়া গাট্টাগোট্টা আকৃতির বই, আখতারুজ্জামান ইলিয়াসের রচনাসমগ্র প্রথম খন্ড। বইয়ের শেষের ফ্ল্যাপে প্রকাশক বলে দিয়েছেন ইলিয়াসের আটাশটা গল্প নিয়ে এই সমগ্র, এমনকি ভুমিকায় লেখকের ছোট ভাই খালিকুজ্জামান ইলিয়াসের বক্তব্যও তাই, গল্প আছে এখানে আটাশটি। কিন্তু আসলে তা নেই! এক দুই তিন চার করে বেশ কবার আঙুল বুলিয়ে গুনে গুনে গেলাম,

বিস্তারিত»

সালাউদ্দিন এবং অন্যরা

ধরা যাক কাজী সালাউদ্দিন ফুটবল ফেডারেশনের সভাপতি নন। তিনি সাধারণ সম্পাদক কিংবা সহ-সভাপতি। সভাপতি জাতীয় সংসদের …. আসনের সাংসদ এবং …. মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়ত। দেশের ফুটবল মাঠে দর্শক হয় না দেখে সালাউদ্দিনের মন খুব খারাপ। তার খেলোয়াড়ী জীবনে দেখেছেন আবাহনীর ম্যাচ মানে গ্যালারিভর্তি মানুষের উল্লাস, শুরুর বাঁশির আগে তার জুতার ফিতা বাঁধার একটা অভ্যাস ছিল, সেটা দেখেও দর্শকরা লাফাত। আর এখন!

বিস্তারিত»

স্বপ্ন

আমার স্বপ্ন, খড়কুটো ধরে ভেসে থাকা
উচ্ছিষ্ট মানুষের মতো নয়।
আমার স্বপ্ন- নয় কোন দরিদ্র নটের,
‘বিত্তবানের’ মিছে অভিনয়।
আমার স্বপ্ন, পরিশ্রমী কৃষকের প্রাণ,
তার সোনা আঊষের যৌবনবতী ক্ষেত;

বিস্তারিত»

বন্ধু

অখাদ্য পর্যায়ের কবিতা লিখে মানুষের বিরক্তির উদ্রেক ঘটানোর মানসিকতা কাজ করছে আজ। তাই আরও একটা কবিতা।

“বন্ধু আমার একটা কথা শোন।”
“না।”
“কেন?”
“তোকে আর ভালো লাগে না তাই।”
“এত বড় পাপ কি করেছি
যে সব ভালো লাগা
বৃষ্টি মাখা বাতাসে উড়িয়ে দিলি!”

বিস্তারিত»

বিবেকের সাথে কথোপকথন

দ্রষ্টব্যঃ স্বপ্নচারী ভাইয়ের পোস্টটা পড়ার পর এই কবিতার থিমটা মাথায় আসে।

বিবেকের সাথে কথোপকথন
করে বারবার হেরে যাই।
আমায় পরাজিত হতে দেখে
হাস্য উপহাস করে আমার বিবেক।

বিস্তারিত»

সাবধান! মহিলা সিট!!

প্রায় প্রতিদিনই একুশে পরিবহনে করে ভার্সিটি যাওয়া হয়। এই বাসে সংরক্ষিত মহিলা আসনের নিয়মটা মোটামুটি কঠোর ভাবেই মেনে চলা হয়। আর সেটা মানতে গিয়েই মাঝে মাঝে ঘটে বিচিত্র কিছু ঘটনা।

মহিলা সিটে পুরুষ বসা নিষেধ। বসলেও বাসে মহিলা উঠা মাত্র তা ছেড়ে দিতে হয়। কারন কথা-যুদ্ধে নারীর জয় সবসময়ই হয়। তাছাড়া প্রথম আলোর ঐ বিজ্ঞাপনটা প্রচারের পর থেকে বাসে দাঁড়িয়ে থাকা সচেতন পুরুষেরাও সদ্য উঠা মহিলার পক্ষে ‘backup force’ এর মত কাজ করে।

বিস্তারিত»

ভালোবাসার বন্ধুত্ব-০৬

ভালোবাসার বন্ধুত্ব- [১] [২] [৩] [৪][৫]
২৬।
“এখন তুই কি করবি?” অনেক খন পর সোহেল বললো।
“জানি না” নীল আর কিছু বলার মতো খুজে পেলো না।
সোহেলঃ আমি এখনো ভাবতে পারতেছিনা এমন কেনো হলো। সব রেখে তোদের সাথেই এমন কেনো হলো?
নীল কি বলবে? ওর মাথায় কিছুই আস্তেছে না।

বিস্তারিত»

ফুটবল গোলাকার

আমাদের পাড়ায় এক সিনিয়র ভাই আছেন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, ভাল ফুটবল খেলেন। নামিদামি কোন ক্লাবে খেলেন না কিন্তু ফুটবল প্রেমী বলা যায়। বছরের সব সময় উনাকে পাড়ার মাঠে পাওয়া যাবে। ফুটবল খেলা ছাড়াও আরেকটি স্বভাব আছে সুযোগ পেলে আমাদের লেক্‌চার দেওয়া, দু একটা বই ও হয়তো পড়েন। আমাকে তিনি বেশ কয়েকবার মাঠে নিয়ে গিয়ে ছিলেন, কিন্তু দু-এক জনকে ল্যাং মারা ছাড়া তেমন কিছু করতে পারিনি।

একদিন বর্ষার কোন এক বিকেলে,

বিস্তারিত»