আচ্ছা আপনার কি একটু সময় হবে আমাকে দেবার? আমার কাছে একটা গল্প আছে আপনাকে বলার জন্য। গল্পটা আমি একটু খুলে বলতে চাই, “মন খুলে বলা” যাকে বলে। আর এই কাজটা তো এক তরফা জমে না, বুঝতেই পারছেন, তাই আপনাকেও “একটু মন খুলে” শুনতে হবে। তা না হলে তো আমি বলে ঠিক তৃপ্তি পাব না। আর একটা ছোট্ট শর্ত আছে আমার, গল্প শুনে আপনার মন একটু “ক্যামন ক্যামন” করলে আমাকে কিন্তু কিছু বলতে পারবেন না।
বিস্তারিত»বিজ্ঞানী চাচার কীর্তি
বাবা চিৎকার করে উঠলেন, টিভি চলছে না কেন? কে কোথায় আছিস?
কোনো সমস্যা হলেই বাবা বাড়ির সবাইকে ডেকে সমবেত করে ফেলেন। সবাই এসে তার সমস্যাটা শুনে যেতেই হবে। কিছু করুক না করুক তাতে কোন সমস্যা নেই, কিন্তু শুনতে হবে। এবং সবাইকে না শোনানো পর্যন্ত তিনি থামবেন না।
বিস্তারিত»প্রাপ্তবয়ষ্ক
রস্ময় স্যারকে একক হিসেবে না ধরলে আমাদের শিশুতোষ সাহিত্য পাঠের সূচনা ক্লাস এইটে। টাংগাঈলের বিখ্যাত ভাই, ছুটি শেষে একবার নিয়ে আসলেন দীপালী এবং জলসা নামে দুটি অমর পত্রিকা। সেই থেকে শুরু। আগে শুধু ভাল ছাত্ররাই লাইটস অফের বাঁশীর পর বাথরুমে বসে পড়াশোনা করতো। কিন্তু এই দুইটি পত্রিকা হাউসে আসার পর আমরা সবাই ভালো ছাত্র হয়ে গেলাম, রাতের বেলা বাথরুম খোলা পাওয়া যায় না এমন পরিস্থিতি।
বিস্তারিত»