কিছু ঘটনা

এমজিসিসি এর কাহিনি পড়ে আমারও কিছু ঘটনা মনে পরে গেলো।
তখন আমরা ক্লাস XII এ মাত্র উঠেছি। ICCFM এর জন্য ৭দিন অতিরিক্ত ছুটি পেলাম। তো ময়মনসিংহে আমরা বিভিন্ন কলেজের প্রায় ৭-৮ জন ছিলাম। আমরা আবার আড্ডা দেয়ার জন্য একত্রিত হতাম এমজিসিসি তে। কারন এমসিসি এর তানভির এর বাসা ছিল সেখানে। আবার প্রিঞ্ছিপাল এর ছেলে আমাদের ফ্রেন্ড হওয়াতে আমাদের কেউ কিছু বলতনা।
ঘটনা-১; আমরা ১দিন সন্ধ্যার পর বাস্কেটবল গ্রাউন্ডে বসে আড্ডা দিচ্ছিলাম।

বিস্তারিত»

জলপাই রঙের গল্প

১.

গেমস টাইমের মার্চ-আপ। সি.এইচ.এম ফরিদ স্টাফ এডজুট্যান্টের কাছে স্টেটমেন্ট জমা দিচ্ছেন। এমন সময় আনোয়ার স্টাফ চিৎকার দিলেন…
‘জসিম ডন্ট মুব .. ডন্ট মুব’
আমরা একে অন্যের মুখ চাওয়া চাওয়ি শুরু করলাম। পুরা কলেজে জসিম নামে কোন ক্যাডেট নাই। আনোয়ার স্টাফ কাকে বলছেন। এরমধ্যেই আবার চিৎকার……
‘জসিম নড়তাছে কেন? জসিম ফল-আউট, ফল-আউট বলছি’
আমরা এদিক ওইদিক তাকাইতে লাগলাম কে ফল-আউট হয় দেখার জন্য।

বিস্তারিত»

আগামীকাল ১৭ জুন

আমরা তিন ভাইয়ের মধ্যে আমরা ছোট দুই জন একেবারে পিঠাপিঠি,নাহ আমাদের পিঠ একসাথে লেগে থাকতো না কিন্তু পিচ্চি কালে সকল কান্ড আর অকান্ডের সাথী আমরা দুইভাই।খালি বাসায় বিছানার উপরে কোলবালিশ দিয়ে মারামারি খেলা আর আম্মু বাসায় আসলে ঘর এলোমেলো করার অপরাধে হালকা মাইর খেতে তখন থেকেই ভালো লাগতো।এই আনন্দের বাধ সাধলো যখন থেকে আমাদের বড় ভাইটা একটু বড় হয়েই আম্মুর খুব বাধ্যগত হয়ে ঘর টর গোছানো শুরু করলো।বড়ভাইয়ার যন্ত্রনায় বিছানার উপরে বসাতো দুরের কথা সোফায় বসার সাহসও পেতাম না।অগত্যা মাটিতে বসে থাকতে হতো আমাদের দুইজন কে।এইটা নিয়ে বড়ভাইয়া এতই অত্যাচার করতো এখনো আমি সাজানো বিছানা অথবা সোফায় বসতে ভয় পাই কখন যেন বড়ভাইয়া চলে আসে।বড়ভাইয়ের এহেন অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস আমার কখনো হয়ে উঠেনি কিন্তু তপু ভাইয়াকে দেখতাম মাঝে মাঝে প্রতিবাদ করে জোর করেই বিছানায় শুয়ে যেত ,আর শুরু হতো সিডর।সেই সিডর এবং সিডর পরবর্তি সময়টাতে আমারই সবচেয়ে সমস্যা হতো।সমস্যাটা হত আমি কাকে সাপোর্ট করবো তা নিয়ে।কারন তিন ভাইয়ের মধ্যে দুইজনের গ্যাঞ্জাম লাগলে অন্যজন যেইদল নিবে সেই দলই জয়ী তাছাড়া আম্মুর জিজ্ঞাসাবাদের সময়ও আমার সেই সাপোর্টএর একটা ভূমিকা ছিলো।সুবিধাবাদী আমি তখন সিডর পূর্ববর্তি সময়ে
আমার সাথে যার খাতির বেশি থাকতো আম্মুর মাইরের হাত থেকে তাকেই বাঁচায় দিতাম।

বিস্তারিত»