ঘুম

জয়পুরহাট ক্যাডেট কলেজের কাহিনী, আমার এক ছোট বোনের। তাদের কলেজে খুব মজা, ক্লাস টেন সিনিয়র মোস্ট ক্লাস এখন পর্যন্ত, তাই ওই ব্যাচ থেকেই প্রিফেক্ট হয়। এক বছর করে করে প্রিফেক্ট শীপ, ক্লাস টুয়েলভ এ উঠে ফাইনাল টা দিবে।

এই বছর আমার বোনটা ডাইনিং হল প্রিফেক্ট। এক ফেয়ারওয়েল ডিনারে স্যার বক্তৃতা দিচ্ছে, সে হঠাৎ খেয়াল করলো বক্তৃতার কিছু কিছু অংশ যেন উড়ে উড়ে যাচ্ছে।

বিস্তারিত»

কথোপকথন

(দুই ক্যাডেট এর দেখা হলে বিভিন্ন সময়ে কি রকম কথা হয় তার একটা চিত্র তুলে ধরতে চেষ্টা করেছি)

ভর্তি পরীক্ষার আগে

-কি অবস্থা কামরুল তোর ? প্রিপ্যারেশন কেমন চলছে রে।

-আরে ধুর , পড়ালেখা কিচ্ছু হয়না। ক্লাসের পড়া নিয়েই বাঁচিনা আবার ক্যাডেট কলেজ।

-আমারো একই অবস্থা। আসলে তো শুধু দেওয়ার জন্য দিচ্ছি। তেমন পড়ালেখা করিনা।

বিস্তারিত»

শান্টিং

“এই কামরুল এদিকে আস”। শুনেই বুকে দুরুদুরু শুরু হয়ে গেল। লাঞ্চ করে আজ পর্যন্ত একদিন ও সরাসরি রুমে যেতে পারলাম না। আমার রুম নাম্বার ১০১ আর আমার গাইডের রুম নাম্বার হল ১০৫। আমি আসার আগে আগেই কিভাবে যেন উনি এসে ওনার রুমের বাইরে দাঁড়িয়ে থাকেন আমি বুঝি না। যেদিন আস্তে আস্তে করে ১০৫ নাম্বার রুমটা পার হয়ে যায় সেদিন খুব সাবধানে একটা হাঁপ ছেড়ে বাঁচি।

বিস্তারিত»