আমার লকার
আমার প্রিয় পোস্ট

    কোন প্রিয় পোস্ট নেই

বর্তমানে ব্লগটি পড়ছেন
        অতিথিঃ ১ জন

আহ্সান (৮৮-৯৪) এর ব্লগ

এক নতুন উৎসব

লিখেছেনঃ আহ্সান (৮৮-৯৪) | সোম, ২৯/১২/০৮ – ৫:১৬ অপরাহ্ন

শেষ রাতের দিকে ঘুমিয়েছিলাম বলে অনেক বেলা পর্যন্ত বিছানায় শুয়েছিলাম। ঘুমটাও ভাংতোনা হয়তো যদি না মা ফোন করতেন। খুশীতে তরল হয়ে যাওয়া মায়ের কন্ঠস্বরে আমিতো অবাক। কি এমন ঘটলো যে মা এত খুশী?
- “কিরে এখনো ঘুমাচ্ছিস? ফ্রেশ হবি কখন, নাস্তা করবি কখন, আর রেডী ই বা হবি কখন?”
অনেকটা যেন আমি ঈদের ছুটিতে না গেলে নামাযের আগে মা আমাকে যেভাবে ফোন করে বলতেন ঠিক তেমন।
- “কেন(…)

বিস্তারিত…

সালাম তোমায় বন্ধু…(জীবনের গল্প)

লিখেছেনঃ আহ্সান (৮৮-৯৪) | শুক্র, ২৬/১২/০৮ – ৭:৫৫ অপরাহ্ন

বাবা-মা আর দুই বোন যখন রাতুল (ছদ্মনাম) এর সাথে প্রথমদিন ক্যাডেট কলেজে এসেছিল, তখন সবাই এই পরিবারের সদস্যদের সুখী মুখ দেখে তৃপ্ত ছিলেন। আর হবেই বা না কেন? এরকম ছোট নির্ঝঞ্জাট পরিবারের বড় ছেলেটি আজ ক্যাডেট কলেজে জয়েন করলো। দেখতে দেখতে ছয়টি বছর কেটে যাবে। এরপরে সংসারের বিদ্যমান এই সুখ আরো বহুগুনে বেড়ে যাবে। বোন দুটির ভালো বিয়ে হবে, নিজে বিয়ে করবে। বাবা হয়তো চাকুরী(…)

বিস্তারিত…

একটু হাইসেন কিন্তু (সবার পিলিজ লাগে)…

লিখেছেনঃ আহ্সান (৮৮-৯৪) | বৃহঃ, ২৫/১২/০৮ – ২:২১ অপরাহ্ন

১। ডিউটি মাস্টার বাচ্চি খান স্যার। কোন এক অদ্ভুৎ কারণে গেমসের পরে টি ব্রেক এর বাঁশি পড়ার সময় হাউসের বারান্দায় হাঁটাহাঁটি করছিলেন। আমার জনৈক বন্ধু গেমস না করার কারণে গোসলের ঝামেলা ছাড়াই নামাজের পোষাক পরে নিচ্ছিল। কেডস ও মোজা খোলার পরে হাফ শার্ট খুলে ফেললো। পরনে তখন হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। এই অবস্থায় পাজামা না পরে আগে পাঞ্জাবী পরে ফেললো। ঠিক তখনই বাচ্চি খান স্যার(…)

বিস্তারিত…

টুশকীর নকল সংস্করণ

লিখেছেনঃ আহ্সান (৮৮-৯৪) | শুক্র, ১৯/১২/০৮ – ১২:৫৩ পূর্বাহ্ন

যেকোন হিট জিনিসেরই নকল সংস্করণ বের হওয়া সময়ের ব্যাপার মাত্র। সায়েদের টুশকী যখন ভীষন হিট, তখন সেটার নকল সংস্করণ না বের করলে ব্যাপারটা ঠিক কেমন হয়ে যায়না? তাই এই কাজটা করার ব্যর্থ চেষ্টাটি আমিই করছি।

সবাই বলে নারীরা নাকি অবহেলিত, নির্যাতিত, অবলা…আরো অনেক কিছু। কিন্তু আসলেই কি তাই? নিচের ব্যাপার গুলো একটু খেয়াল করুন তো…

১। যখন একটা মেয়ে কাঁদে, তখন সারা দুনিয়া তাকে স্বান্তনা দিতে হাজির(…)

বিস্তারিত…

প্রত্যাবর্তন

লিখেছেনঃ আহ্সান (৮৮-৯৪) | বৃহঃ, ১৮/১২/০৮ – ১২:২৮ পূর্বাহ্ন

নাহ, হয় ইন্টারনেটের লাইন খারাপ, নয়তো আমার কম্পিউটারে কোন একটা ঘাপলা হইছে। ক্যাডেট কলেজ ব্লগে ঢোকার চেষ্টা করতেছি, কিন্তু কই যে নিয়া যাইতেছে আমারে বুঝতেই পারতেছিনা। ধ্যাত্তুরি…মেজাজ গরম লাগতেছে…(…)

বিস্তারিত…

ঘুড়ে এলাম মেঘের দেশে

লিখেছেনঃ আহ্সান (৮৮-৯৪) | শুক্র, ২১/১১/০৮ – ২:৫৭ অপরাহ্ন

অনেকদিন পরে আবার কম্পিউটারের সামনে একটু সময় করে বসার সুযোগ পেলাম। বাস্তবতা এবং কর্মব্যস্ততা কোনটিই সুযোগ দেয়নি অতি পরিচিত এবং অতি আপন সিসিবিতে আসার। খুব একটা যে অবসর মিলেছে তাও ঠিক না। তবে যতটুকু পেয়েছি, তার সবটুকুই এই মুহুর্তের জন্য সিসিবিকে দিতে চাই। তবে একথা অনস্বীকার্য যে, এই কয়টা দিন ভীষন মিস করেছি সিসিবিকে। শত ব্যস্ততার মাঝেও মনে পড়েছে অতি প্রিয় সিসিবিকে। আশা করি সবাই(…)

বিস্তারিত…

আজিজের বৌ-ভাত

লিখেছেনঃ আহ্সান (৮৮-৯৪) | মঙ্গল, ২৮/১০/০৮ – ১:৫৭ পূর্বাহ্ন

গত রবিবার প্রচন্ড কাজের চাপে মাঝেও বসকে বলে আমরা কয়েকজন আবার ছুটে চললাম সিলেট শহরে। উদ্দেশ্য, আজিজের বৌ-ভাত আজ। অফিস শেষ করে বের হতে হতে প্রায় আড়াইটা বেজে গেল, এবং ফলশ্রুতিতে আমরা যখন গিয়ে পৌছালাম, তখন অন্যান্য মেহমানরা অলমোষ্ট সবাই-ই চলে গেছে। সে যাই হোক, সবকিছুর পরেও আমরা আমাদের মত মজা করেছি।

আজিজকে এবং নতুন ভাবীকে আপনাদের সবার শুভেচ্ছা এবং শুভকামনা পৌঁছে দিলাম।

আজিজকে ওর কিছু(…)

বিস্তারিত…

আজিজের বিয়ে

লিখেছেনঃ আহ্সান (৮৮-৯৪) | শনি, ২৫/১০/০৮ – ১:৩৭ পূর্বাহ্ন

আজ ছিল আজিজের বিয়ে। সিলেটের অনেকেই আজ দেখেছে ক্যাডেটরা কত মজা করতে জানে। পুরো বিয়ের আসর মাতিয়ে রেখেছিল সিলেট, রাজশাহী, পাবনা, কুমিল্লা আর বরিশালের ৮/১০জন ক্যাডেট। ………ওহো…আমিতো এখনো বলিইনি যে আজিজ টা কে। আজিজ হচ্ছে সিলেট ক্যাডেট কলেজের ক্যাডেট। কলেজের সময়কাল ‘৯০-’৯৬ (সম্ভবত ১৫তম ব্যাচ)। আর্মিতে আমার অত্যন্ত স্নেহভাজন একটা জুনিয়র। যশোরে থাকতে আমাদের পাশাপাশি রুম ছিল। খুবই মজার কিছু সময় আমরা কাটিয়েছি আমরা একসাথে।(…)

বিস্তারিত…

নর সুন্দর

লিখেছেনঃ আহ্সান (৮৮-৯৪) | শনি, ১৮/১০/০৮ – ১১:৪৭ পূর্বাহ্ন

সানাউল্লাহ ভাইয়ের চুল নিয়ে মন্তব্য ধরে কামরুলের সম্ভুদা’র চুল কাটা’র প্রসঙ্গেই আমার এই লেখাটি লেখার ইচ্ছে জাগলো। ঘটনাটি আমার দুই বন্ধুকে কেন্দ্র করে। দুজনেই ছিলো শরীয়তউল্লাহ হাউসে। ঘটনাটি ছিল বোধ হয় আমরা যখন ক্লাশ নাইনে পড়ি তখনকার। কলেজে আমরা এমন একটা বয়স পার করে এসেছি যেটা হলো কৈশোর এবং যৌবনের সন্ধিঃক্ষন। এই বয়সটা বড়ই জটিল। এই বয়সে সবাই একটু নিজেকে আলাদা করে ভাবার চেষ্টা(…)

বিস্তারিত…

প্রসংগ - শূন্যতার রং

লিখেছেনঃ আহ্সান (৮৮-৯৪) | বৃহঃ, ১৬/১০/০৮ – ১০:১৪ অপরাহ্ন

বিএমএ তে ফার্ষ্ট টার্মার হিসেবে দিনাতিপাত করা খুবই কষ্টের একটা কাজ। একেকটা দিন যায়, আর যেন মনে হয় একদিন আয়ু বেড়েছে। ফার্ষ্ট টার্মাররা যেন মানুষ তো না-ই, এমনকি গরু ছাগলের চেয়েও অধম। সেকেন্ড টার্মার থেকে ফাইনাল টার্মার, কারো হয়তো মন ভালো লাগছেনা কিংবা কিছু করার নেই, ফার্ষ্ট টার্মারদের ফন-ইন করে কিছুক্ষণ রগড়া দিয়ে মন ভালো করে যান। কত জন যে কত ভাবে পাঙ্গা দিয়ে গেছেন(…)

বিস্তারিত…

ঈদ মোবারক সবাইকে

লিখেছেনঃ আহ্সান (৮৮-৯৪) | শনি, ১১/১০/০৮ – ৮:৫২ অপরাহ্ন

অনেক বেশী দেরী করে হলেও সবাইকে ঈদ মোবারক।
সুদীর্ঘ ১২টি দিন নেট থেকে অফ থাকার পরে সিসিবিতে আবার ফিরে এলাম। মাঝখানের এই কয়েকটি দিন বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজনদের সাথে কাটিয়ে এক মিশ্র অনুভূতি নিয়ে ফিরে এলাম। ভালো আর খারাপ এই দু’টি মিশেল অনুভূতি আমার এই ১২টি দিন কে আবৃত করে রাখলেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি…কারণ ছুটিটা এরচেয়ে খারাপ ও তো হতে পারতো…।

আশা করি সবার ঈদ(…)

বিস্তারিত…

আমরা তিনজন - ২য় পর্ব

লিখেছেনঃ আহ্সান (৮৮-৯৪) | রবি, ২৮/০৯/০৮ – ১:৫০ পূর্বাহ্ন

আমরা অপারেশনে গিয়েছিলাম ২৪ ফেব্রুয়ারী কিংবা মার্চ তারিখে (মাস টা আমার ঠিক খেয়াল নেই)। ২৪ তারিখ বিকেলে কঙ্গো কমান্ডোরা আমাদের সাহায্য চাইলো। বিকেল বেলা আমরা আমাদের পুরো ট্রুপস নিয়ে আরো সামনে এগোলাম এবং একটা পর্যায়ে আমরাই ফ্রন্টলাইন হলাম। বিকেলের কিছু আগে পাক আর্মির একটা কোম্পানী এসে আমাদের সাথে জয়েন করলো। এর আগে শুরু থেকেই আমাদের সাথে মরক্কো আর্মির একটি মর্টার ডিটাচমেন্ট ও ছিলো। এই তিন(…)

বিস্তারিত…

আমরা তিনজন - ১ম পর্ব

লিখেছেনঃ আহ্সান (৮৮-৯৪) | শনি, ২৭/০৯/০৮ – ৩:৪৪ অপরাহ্ন

“সিসিবিতে ভিজিটর কমে গিয়েছে কিংবা নীরব পাঠকের সংখ্যা বেড়েছে। লেখা ও তেমন আসছেনা। হয়তোবা সবাই ই ব্যস্ত।”…এগুলো নিয়েই কথা বলছিলাম আমাদের সিসিবির পরিচিত মুখ কামরুলের সাথে ইয়াহু মেসেঞ্জারে গত ২৫ সেপ্টেম্বর রাতে। তারাবীহ শেষ করে রুমে ঢুকে ড্রেস চেঞ্জ না করেই কম্পিউটার অন করলাম। মেসেঞ্জারে কামরুলকে অন লাইন দেখে কথা বলার লোভ সামলাতে না পেরে নক করলাম। একবারো ভাবিনি যে কামরুল ফ্রি আছে কি নেই।(…)

বিস্তারিত…

টার্ণিং পয়েন্ট

লিখেছেনঃ আহ্সান (৮৮-৯৪) | বুধ, ১৭/০৯/০৮ – ৩:১৪ অপরাহ্ন

পেশাগত কারণে আমাকে এখন শিক্ষক বললে ভূল হবেনা। বিভিন্ন সময়ে নানা বিষয়ে আমি আমার স্টুডেন্টদেরকে বিভিন্ন অভিজ্ঞতার আলোকে শিক্ষা দিতে পছন্দ করি, এবং পারতঃপক্ষে অভিজ্ঞতাগুলো আমার নিজের জীবন থেকেই নিয়ে থাকি। ব্যাপারটা অনেকেরই হয়ত পছন্দ না। অনেকের এটা মনে করাও স্বাভাবিক যে আমি নিজেকে বেশ বড় কিছু হিসেবে জাহির করতে চাচ্ছি কিংবা নিজের ঢোল নিজেই পিটাচ্ছি। কিন্তু এরকমটা করার পিছনে আমার নিজস্ব একটা যুক্তি আছে।(…)

বিস্তারিত…

যুক্তি - কাঠ, খড়, কেরোসিন

লিখেছেনঃ আহ্সান (৮৮-৯৪) | সোম, ১৫/০৯/০৮ – ১০:৪৩ অপরাহ্ন

গতকাল আমার কাঠ খড় কেরোসিন সংক্রান্ত পোষ্টটির পরে অনেকেই কমেন্টস এ আমার যুক্তি গুলো জানতে চেয়েছিলেন। আমি আপনাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিয়েছিলাম যুক্তিগুলো গুছানোর জন্য। আজ সারাদিন অফিসে কাজের ফাকে ফাকে যুক্তিগুলো মনে করার আপ্রাণ চেষ্টা করছিলাম। কিন্তু ১৪ বছর আগের চাপাবাজি কি এত সহজে মনে পড়ে? তাও আবার সেই চাপাবাজি ছিল কয়েক মুহুর্তের ফসল যার সম্মন্ধে আমি নিজেও খুব একটা আগ্রহী ছিলাম(…)

বিস্তারিত…

বায়োডাটা

আহ্সান (৮৮-৯৪)

আহ্সান (৮৮-৯৪)

  • নাম: মোঃ আহ্সান হাবিব
  • ক্যাডেট নাম: আহ্সান
  • ক্যাডেট নং: ৫২৩
  • কলেজ: বরিশাল ক্যাডেট কলেজ
  • ব্যাচ নং: ১১
  • অবস্থান সময়কাল: ৮৮-৯৪